তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস আওয়ামী লীগ ব্যাক করেনি তারা ছিলই: আসিফ নজরুল ​​বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু রামিসা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ খুলনা ওএমএস পয়েন্ট পরিদর্শন ও গ্রাহকদের চেয়ারে বসার ব্যবস্হা করেন আরসি ফুড- কায়সার আলী খাগড়াছড়িতে নদীর খনন কাজ উদ্বোধন করলেন সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্য সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন খায়রুয়া বাঁধে জান খাল খননের উদ্বোধন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা তুলা উৎপাদন বাড়াতে সরকারের কোটি টাকার প্রণোদনা সড়কে এআই ক্যামেরা স্থাপনে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার ও ভিডিপি গনপুর্ত সম্পদ বিভাগে শফিউলের নেতৃত্বে চলছে হরিলুট জনশক্তি ব্যুরোর পরিচালক মাসুদ রানার অঢেল সম্পদ রাগ করলা, নিয়ে মাতামাতি রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রামগড় বিজিবির মাসিক মতবিনিময় নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন সভা অনুষ্ঠিত ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‍্যালি বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকা রামগড়ে ভূমি সেবা মেলা উদযাপিত শেরপুরের আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি সভা কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা মেলা উদ্বোধন হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী জাল টাকা তৈরির মেশিনসহ কারবারি গ্রেফতার ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি- এস.এম জিলানী এমপি মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার জামায়াত সেক্রেটারি অপসাংবাদিকতার থাবায় গণমাধ্যম: পত্রিকার আইডি কার্ড বাণিজ্যে কলঙ্কিত হচ্ছে পেশা সন্ত্রাসীদের গুলিতে দুই অটো চালক গুলিবিদ্ধ দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা

রংপুরে ছেলের হাতে বাবা খুন

রংপুরে ছেলের হাতে বাবা খুন
পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবিরঃ রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর ক্যানেলের পাড় এলাকায় ছেলের হাতে বাবা নিহত হওয়ার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সোমবার (আজ) ২৯ ডিসেম্বর, দুপুর আনুমানিক ১টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত ব্যক্তির নাম মোকলেছুর রহমান (লুলু) (৬২)। তিনি স্ত্রী ও চার সন্তানসহ দীর্ঘদিন ঢাকায় বসবাস করতেন। বাড়ির কাজ করার উদ্দেশ্যে বড় ছেলে মাসুদ মিয়াসহ এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে আসেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বাড়ির কাজের জন্য কয়েকজন মিস্ত্রি কাজে নিয়োজিত ছিলেন। কাজ চলাকালীন একপর্যায়ে ছেলে মাসুদ মিয়ার সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়। এরই মধ্যে হঠাৎ করে মাসুদ ধারালো অস্ত্র (দা) দিয়ে বাবার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপ দিতে থাকে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মোকলেছুর রহমানের মৃত্যু হয়।

ঘটনার পরপরই সেখানে থাকা মিস্ত্রিরা অভিযুক্ত ছেলে মাসুদকে ধরে রংপুর কোতোয়ালি সদর থানায় সোপর্দ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এলাকাবাসীর মধ্যে ঘটনার পেছনে নানা ধারণা রয়েছে। কেউ কেউ জানান, নেশার টাকা না পাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। আবার অনেকে বলেন, মাসুদ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ছেলের চিকিৎসার উদ্দেশ্যেই বাবা তাকে নিয়ে গ্রামে এসেছিলেন। তবে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রংপুর কোতোয়ালি সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইহসান আফরেসথ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন এবং পরে ইরানের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে পাচার করেন। এদিকে, হরমুজ প্রণালির পাশের নিজেদের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি পুনরুদ্ধার করেছে ইরান। বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়, এসব সাইটে মোবাইল লঞ্চার ব্যবহারের সক্ষমতা রয়েছে। ফলে ইরান প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে মিসাইল সরিয়ে নিতে পারবে। এছাড়া কিছু সাইটে স্থায়ী লঞ্চ প্যাডও রয়েছে, যেখান থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব। মার্কিন ও ইসরায়েলি

আরও পড়ুন
language Change