মো: আবদুল আউয়াল সরকারঃ
কুমিল্লায় ৩ দিনের আচরন পরিবর্তনের যোগাযোগ বিষয়ক (বিসিসি) ইন হাুউজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়াস্থ কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) এর অডিটোরিয়ামে এই প্রশিক্ষন কর্মশালার উদ্ভোধন করেন।
কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের (উন্নয়ন ও অনুবিদ)অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুস সালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাসেট প্রজেক্ট এর উপ-প্রকল্প পরিচালক ডাঃ মেহবুবা সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ সৈয়দ আশরাফ হোসেন,প্রভাষক পীযুষ কান্তি সরকার,অধ্যাপক আলী আহসান টিটু, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার,ডা. আবদুল্লাহ বিন সালাহউদ্দিন,ডাঃ ফারিসা মজুমদার, ডাঃ শিহান আল নোমানী, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাইমিন রাফি, ইঞ্জিনিয়ার রাফি, প্রশাসনিক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। আয়োজনটি অনুষ্ঠিত হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসেট প্রকল্পের উদ্যোগে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত