তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

ফরিদ গংদের দোষলেন আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া আ. লীগের সেই নেতা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এদিকে ভুক্তভোগী ওই নারী থানায় চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। সোমবার ওই মামলায় জামিন পাওয়ার পর চিত্তরঞ্জন দাস এ বিষয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

এতে তিনি ওই ভিডিও ভাইরালের পেছনে সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুজ্জামান ফরিদকে দায়ী করেন। যারা ফেসবুকে ভিডিওটি ভাইরাল করেছেন তারা সরাসরি আওয়ামী লীগ সভাপতি ফরিদের মদদপুষ্ট হয়ে ওই কাজ করছেন বলে অভিযোগ তার।

ফেসবুক স্ট্যাটাসে সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস বলেন, ‘আমার প্রিয় সবুজবাগবাসী, বিশেষ করে ৫ নং ওয়ার্ডবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, ভুল করে হোক বা ষড়যন্ত্রের স্বীকার হয়েই হোক আমি আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি জানি, অতীতের ন্যায় সব সময় আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আমি এই ষড়যন্ত্রের পেছনে থাকা মুখগুলোর মুখোশ উন্মোচন করবোই।’

তিনি বলেন, রাজনীতির বাইরেও আমি একজন সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ও অনুরাগী। প্রতি বছর শারদীয় দূর্গা উৎসবে আমি নানা সামাজিক নাটক মঞ্চায়ন করার ব্যবস্থা করি।এটি সকলেরই জানা। এবারো পূজা সামনে রেখে একটি নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছি। নাটকটির নাম ‘ঢাকার অসুখ- ডাক্তার চাই’। নাটকটিতে আমারও একটি চরিত্র রয়েছে।

ঘটনার দিন আমি আমার কার্যালয়ের পাশের রুমে নাটকটির পরিচালক সাইফ বাপ্পী ও এক অভিনেত্রীর সঙ্গে নাটকের রিহার্সেল করছিলাম। ঠিক তখনই ওই নারী তার স্বামীসহ সেখানে উপস্থিত হন। তারপর কিছুক্ষণ অবস্থান করে আমাদের রিহার্সেল দেখতে থাকেন। তারপর আমার সঙ্গে জরুরি কথা আছে বলে সবাইকে পাশের রুমে যেতে বলেন। সবাই অন্যরুমে যাওয়ার পর সে আমার সঙ্গে একটু অভিনয় করবে বলে আবদার করে। এবং তার স্বামীকে নিয়ে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর আবার এসে আমাকে আমার সাথে রিহার্সেল করতে চায় এবং আমি সরল মনে রাজি হয়ে নাটকের একটি দৃশ্য অভিনয় করি। আর অভিযোগকারী নারী এই সুযোগে গোপন ক্যামেরায় তা ধারন করে নানা প্রযুক্তি ব্যবহার করে এডিটিং করে বিষয়টিকে বাজেভাবে সামাজিক মাধ্যমে ভাইরাল করে। আমাকে রাজনীতি থেকে বিতারিত করতে পারলে ফরিদ গংদের অবৈধ কর্মকাণ্ড পুনরায় শুরু করতে পারবে বিধায় অভিযোগকারীকে মোটা অংকের টাকা আর নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে তারা এই ভাইরাল করার কাজটি করে।

অতীতেও বহুবার তারা আমাকে এমন বিব্রতকর ও সম্মানহানিকর পরিস্থিতিতে ফেলেছিল কিন্তু প্রতিবারই আমি আমার দৃঢ় মনোবল ও জনগণের দোয়ায় সকল প্রতিকূলতা জয় করেছি। এবারো তাদের এই ষড়যন্ত্র থেকে আইনি মোকাবিলার মাধ্যমে বেরিয়ে আসব।

ঢাকার সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস দাবি করেন, আমার বিরুদ্ধে যে নারীটি শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। তার শ্বশুরবাড়ির সঙ্গে আমার দীর্ঘদিনের শত্রুতা। এটি ব্যক্তিগত কোনো শত্রুতা নয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী বরদেশ্বরী কালিমাতা মন্দির ও মহাশ্মশানের জায়গা অন্যায়ভাবে অবৈধ দখল করে রেখেছিল অভিযোগকারী নারীর শ্বশুরবাড়ির পরিবারের কয়েকজন সদস্য।

তিনি আরও দাবি করেন, ১৯৯৫ সালে আমি মন্দির কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে এই পরিবারসহ মন্দিরের জায়গা অবৈধ দখল করে রাখা সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ সামাজিক আন্দোলন গড়ে তুলি। তাদের অনেক আর্থিক ও সামাজিক ক্ষতি করতে সক্ষম হই। সেই থেকেই এই সরদার বাড়ির সঙ্গে আমার শত্রুতার সূত্রপাত। এর আগেও বহুবার তারা আমাকে বহু হামলা মামলার সম্মুখীন করেছে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে।

বর্তমানে যে ঘটনাটিকে কেন্দ্র করে তারা আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছে তার ছক তারা বহুদিন আগে থেকে এঁকেছেন। এর পিছনে সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুজ্জামান ফরিদ এর সরাসরি মদদপুষ্ট হয়ে করছেন। ফরিদ অতি অল্প সময়ে ক্যাসিনো কাণ্ড, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও রাজনৈতিক শক্তির অপব্যবহার করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। গত সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোয়ন বঞ্চিত হবার পর থেকেই আমার পেছনে নানা ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এছাড়াও আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই ফরিদ, তার ভাই মুরাদ ও ভাগ্নে শাওনের মাদক ব্যবসাসহ সকল অপকর্ম বন্ধে জোরালো ভূমিকা রাখি। তার জেরেই তারা অভিযোগকারী এই পান্নাকে আমার পেছনে লেলিয়ে দেয় বলে আমি নিশ্চিত। এটি এই দুই গ্রুপের পূর্ব পরিকল্পনার অংশ।

মামলা প্রসঙ্গে এ আওয়ামী লীগ নেতা বলেন, অভিযোগকারী নারী ও তার স্বামী অনলাইন সাংবাদিকতা করে বলে দীর্ঘদিন যাবৎ তারা আমার বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের নিউজ কভার করতো এবং নানা সময়ে আমার কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে চলতো বিধায় তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল।

সেই সম্পর্কের সুযোগ নিয়ে গত কয়েকদিন আগে অভিযোগকারী নারী ও তার স্বামী আমার কাছে আসে এবং অবৈধভাবে দখল করা মন্দিরের একটি দোকান তার শ্বশুর সমির উদ্দিন সরদার অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে বলে আমাকে জানায়। এখন তাদেরকে দোকানটি সংস্কার করার অনুমতি দেয়ার জন্য অনুরোধ করে। লুকিয়ে মন্দিরের সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করায় আমি তাদেরকে তিরষ্কার করি এবং মন্দিরেত বকেয়া ভাড়া ৪০ হাজার টাকা রশিদের মাধ্যমে পরিশোধ করে তারপর দোকানটি সংস্কার করতে পারবে বলে জানিয়ে দেই। সেদিন সহ তারা আরো কয়েকদিনএকই দাবি নিয়ে আমাকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা ফরিদকে সাথে নিয়ে এই অপকৌশলের আশ্রয় নেয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের বেড়িবাঁধ এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞার মধ্যেও ঘুরতে গিয়ে পানিতে ডুবে আবুবক্কর সিদ্দিক রিফাত (২০) নামের মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আবুবক্কর সিদ্দিক রিফাত পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী। শনিবার (২ আগস্ট) বিকালে ঘুরাঘুরির এক পর্যায়ে রিফাত নদের পানিতে নামলে স্রোতের টানে তিনি ব্রহ্মপুত্রে তলিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি মালোয়ারচর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাজিব (৩০) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরে প্রিমিয়ার ব্যাংকে চাকরি করেন। ছুটিতে বাড়িতে এসে শ্যালক রিফাতকে সঙ্গে নিয়ে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মিনি কক্সবাজার খ্যাত চরটেকি বেড়িবাঁধ এলাকায়

আরও পড়ুন
language Change