তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায়

বিদ্যালয়ের ভোগদখলকৃত জমি জবরদখলের চেষ্টা

বিদ্যালয়ের ভোগদখলকৃত জমি জবরদখলের চেষ্টা
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের ৩৩ বছরের ভোগদখলকৃত জমি জবরদখলের অপচেষ্টা, ক্ষুব্ধ এলাকাবাসী। ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমি জবরদখলের অপচেষ্টা নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, প্রায় ৩৩ বছর ধরে বিদ্যালয়টি যে জমি আইনানুগভাবে শান্তিপূর্ণভাবে ভোগ ও দখল করে আসছে, সেই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন মুন্নাফ নামের এক ব্যক্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তার জানান, ১৯৮৯ সাল থেকে উক্ত জমি ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের নামে বরাদ্দ রয়েছে এবং দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমের প্রয়োজনে ব্যবহার হয়ে আসছে।

তিনি স্পষ্টভাবে জানান, অভিযুক্ত মুন্নাফকে কখনোই বিদ্যালয়ের জমিতে বসবাস বা জায়গা দেওয়া হয়নি। তিনি আরও বলেন, মানবিক বিবেচনায় জমিদাতা আলহাজ্ব আনসার আলী তার নিজ মালিকানাধীন অন্য একটি জমিতে-যা বিদ্যালয়ের জমির সঙ্গে সংলগ্ন-মুন্নাফকে পরিবারসহ বসবাসের সুযোগ দেন। সেই জমিতেই মুন্নাফ ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। অথচ বর্তমানে তিনি সেই মানবিক সহায়তাকেই পুঁজি করে বিদ্যালয়ের জমি নিজের দাবি করে জবরদখলের অপচেষ্টা চালাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সীমানা নির্ধারণকারী বাউন্ডারি ভেঙে ফেলা হয়েছে এবং কাঁটাতারের বেড়া কেটে ফেলে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এতে বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলের চেষ্টা শুধু আইনবিরোধীই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার ওপর সরাসরি আঘাত। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব দেখিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালানোর সুযোগ কোনোভাবেই দেওয়া যায় না।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের বরাদ্দকৃত জমি স্থায়ীভাবে সুরক্ষার জোর দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইডেন কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:   রাজধানীর রামপুরার একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্ষা আক্তার বিথী মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকার মো. হাবিবুর রহমান মেয়ে। বর্তমানে তিনি রামপুরায় খালার বাসায় থাকতেন। বিথী ইডেন কলেজের অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। নিহতের খালা জানান, সকালে বিথীকে বাসায় রেখে গার্মেন্টসে যাই। বিকেলে এসে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে দেখি ওড়না পেঁচিয়ে ঘরের গ্রিলের সঙ্গে ঝুলে আছে বিথী। এর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিথীর মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে

আরও পড়ুন
language Change