তারিখ লোড হচ্ছে...

শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন

জুলাই গণহত্যা মামলার আসামীদের নিয়ে খন্দকার নাসিরের বৈঠক

জুলাই গণহত্যা মামলার আসামীদের নিয়ে খন্দকার নাসিরের বৈঠক
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার বাড্ডা, মোহাম্মদপুরসহ একাধিক জায়গায় হওয়া জুলাই গণহত্যার দুই আসামী এবং আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। গত ২৭ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারীর চতুল গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন সাবেক চেয়ারম্যান ও বোয়ালমারী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক লিটু শরীফের বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার নাসিরুল ইসলাম। ঢাকায় একাধিক জুলাই হত্যা মামলার আসামী হলেন এই লিটু।

সূত্র বলছে, ওইদিনের বৈঠকে আলফাডাঙ্গার পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার ও শেখর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান কামাল আহমেদও উপস্থিত ছিলেন। সাইফার আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার আসামী এবং কামাল আহমেদ ঢাকার বাড্ডা থানা ও মোহাম্মদপুর থানার দুইটি হত্যা মামলার আসামী।

এদিকে গতবছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত তিন হাজার আসামী করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা আলফাডাঙ্গায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিএনপির সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রধান আসামী আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার।

আলফাডাঙ্গার বিস্ফোরক মামলার বাদী লাভলু সর্দারকে বৈঠকের দিন (২৭ ডিসেম্বর) জোরপূর্বক সেখানে হাজির করে তার করা মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ করা হয়। পরে সু-কৌশলে সেখান থেকে চলে আসেন তিনি। মামলার বাদী পরবর্তীতে এই ভিডিও বার্তায় বলেন, ‘আমার করা মামলায় আওয়ামী দোসরদের নাম রয়েছে। এখন সেই মামলা প্রত্যাহারে খন্দকার নাসির আমাকে চাপ দিচ্ছে। কিন্তু মামলা হওয়ার পর এই হাসির কোটি কোটি টাকা মামলা বাণিজ্য করেছে। তিনি যদি এই টাকা ফেরত দেন তাহলে আমি মামলা তুলে নিবো। কারণ, যারা এই মামলায় জেল খেটেছে তারা তো আমাকে ছাড়বে না।

তবে স্থানীয় পুলিশ বলছে, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই বৈঠকের খবর জানতে পেরেছি। ফ্যাসিস্ট এবং মামলার আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

এই আসনের বিভিন্ন দলের এমপি প্রার্থীরা বলছেন, স্থানীয় দাগী আসামী ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতা খন্দকার নাসির নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর পরিকল্পনা করছে। হত্যা মামলার আসামীদের নিয়ে একজন এমপি প্রার্থী ফরিদপুর-১ আসনের ভোটারদের কী বার্তা দিতে চান? এসব করে তো অপরাধীদের প্রশ্রয় ও উৎসাহিত করা হচ্ছে। অতিদ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে আশা তাদের।

ফরিদপুর-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের (ন্যাশনাল ডেমেক্রেটিক ফ্রন্ট এনডিএফ) প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর অভিযোগ করে বলেন, এ আসনে দল–মনোনীত একজন প্রার্থী সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা বোঝা যাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় প্রশাসন কতটা কঠোর অবস্থান নেয়, সেটির মাধ্যমে।

জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও জেলা এনসিপির আহবায়ক হাসিবুর রহমান অপু আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা নাসির আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। পাশাপাশি তিনি দাবি করেন, নাসির প্রকাশ্যেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, আমরা বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে নির্দেশ দিয়েছি আসামী গ্রেফতারে। ফ্যাসিস্ট এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এমন কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি

অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি

স্টাফ রিপোর্টার॥ পদোন্নতিতে ঘুষ বাণিজ্য, প্রশাসনিক অনিয়ম, কর্মকর্তাদের বদলির মাধ্যমে চাপ সৃষ্টি এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। অভিযোগগুলোর প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পরও তিনি এখনও স্বপদে বহাল থাকায় ব্যাংকের ভেতরে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, অভিযোগের প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় ব্যাংকের সুশাসন ও কর্মপরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাংকটির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত কয়েক বছরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতি ও বদলি প্রক্রিয়াকে ঘিরে ব্যাপক অনিয়ম হয়েছে। এসব অনিয়মের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। তাদের অভিযোগ, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়ার পরিবর্তে আর্থিক লেনদেন ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে পদোন্নতি দেয়া হয়েছে। এর ফলে

আরও পড়ুন
language Change