তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাগড়াছড়িতে নদীর খনন কাজ উদ্বোধন করলেন সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্য সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন খায়রুয়া বাঁধে জান খাল খননের উদ্বোধন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা তুলা উৎপাদন বাড়াতে সরকারের কোটি টাকার প্রণোদনা সড়কে এআই ক্যামেরা স্থাপনে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার ও ভিডিপি গনপুর্ত সম্পদ বিভাগে শফিউলের নেতৃত্বে চলছে হরিলুট জনশক্তি ব্যুরোর পরিচালক মাসুদ রানার অঢেল সম্পদ রাগ করলা, নিয়ে মাতামাতি রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রামগড় বিজিবির মাসিক মতবিনিময় নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন সভা অনুষ্ঠিত ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‍্যালি বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকা রামগড়ে ভূমি সেবা মেলা উদযাপিত শেরপুরের আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি সভা কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা মেলা উদ্বোধন হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী জাল টাকা তৈরির মেশিনসহ কারবারি গ্রেফতার ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি- এস.এম জিলানী এমপি মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার জামায়াত সেক্রেটারি অপসাংবাদিকতার থাবায় গণমাধ্যম: পত্রিকার আইডি কার্ড বাণিজ্যে কলঙ্কিত হচ্ছে পেশা সন্ত্রাসীদের গুলিতে দুই অটো চালক গুলিবিদ্ধ দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সওজের প্রধান প্রকৌশলী মঈনুল এখনো ক্ষমতাবান! সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি নলডাঙ্গায় দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হেনস্থার ঘটনায় থানায় অভিযোগ ৩ দিনব্যাপী শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা কালীগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা

স্বতন্ত্রের মুখোশে আ’লীগের প্রার্থী

স্বতন্ত্রের মুখোশে আ’লীগের প্রার্থী
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে মাঠের বাইরে থাকলেও মানিকগঞ্জের রাজনৈতিক বাস্তবতা যেন ভিন্ন বার্তা দিচ্ছে। দলীয় পরিচয় বদলে ‘স্বতন্ত্র’ ব্যানারে নির্বাচনি মাঠে সক্রিয় হচ্ছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ড. রফিকুল ইসলাম খান। এরই মধ্যে মানিকগঞ্জ–৩ (সদর–সাটুরিয়া) আসনে আলোচনায় উঠে এসেছেন তিনি।

গত ২৯ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ড. রফিকুল ইসলাম। তাঁর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের নওগাঁও গ্রামে। এলাকায় তিনি আগে থেকেই একজন পরিচিত রাজনৈতিক মুখ।

খোঁজ নিয়ে জানা যায়, ড. রফিকুল ইসলাম খান যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। যদিও দেশে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন, তবে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পরিচয় আওয়ামী লীগের সঙ্গেই জড়িত বলে দাবি স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের।

স্বতন্ত্রের মুখোশে আ’লীগের প্রার্থী

স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক এখনো সক্রিয় রয়েছে। সেই ভোটকে লক্ষ্য করেই ড. রফিকুল ইসলাম ‘খোলস পাল্টে’ নির্বাচনি মাঠে নেমেছেন। প্রকাশ্যে দলীয় পরিচয় ব্যবহার না করলেও নেপথ্যে সংগঠন ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আওয়ামী লীগ ঘরানার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক ও দেন দরবার শুরু করেছেন ড. রফিকুল ইসলাম। এসব বৈঠকের উদ্দেশ্য আসন্ন নির্বাচনে সমর্থন নিশ্চিত করা বলেই মনে করছেন অনেকে।

এর আগে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ড. রফিকুল ইসলাম খান। সে সময় তিনি দলের মনোনয়নপত্র কিনে দাখিলও করেন। তবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের প্রভাব ও রাজনৈতিক চাপে শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

সাটুরিয়া উপজেলায় দীর্ঘদিন ধরেই একটি কথা প্রচলিত আছে, আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে ড. রফিকুল ইসলামের ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুবাদেই তিনি একসময় আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখতেন বলে দাবি স্থানীয়দের।

সব মিলিয়ে মানিকগঞ্জ–৩ আসনের নির্বাচনি লড়াইয়ে ড. রফিকুল ইসলাম খান এখন আলোচনার কেন্দ্রে। তিনি সত্যিই স্বতন্ত্র প্রার্থী, নাকি নিষিদ্ধ আওয়ামী লীগের অঘোষিত প্রতিনিধি এই প্রশ্নের উত্তর খুঁজছে এলাকাবাসী। ভোটের দিন যত এগিয়ে আসবে, ততই স্পষ্ট হবে এই রাজনৈতিক কৌশলের বাস্তব চিত্র।

নির্বাচনি মাঠে আওয়ামী লীগের তকমা ঝেড়ে ফেলে তিনি এখন গরিবের বন্ধু পরিচয়ে প্রচার চালাচ্ছেন। একই সঙ্গে আওয়ামী ঘরানার ভোট ব্যাংক পুনরুদ্ধারে নীরব দেনদরবারও চলছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যেসব নেতাকর্মী এলাকা ছেড়ে পলাতক, তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে গোপন যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ড. রফিক খান ইতোমধ্যে হিন্দু কমিউনিটির একাধিক নীতিনির্ধারক ও প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এ ছাড়া মানিকগঞ্জ শহরের কয়েকজন আইনজীবী, পূজা উদ্‌যাপন পরিষদের একাধিক সাবেক নেতা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনে নেপথ্যে থেকে প্রভাব বিস্তারকারী বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার সঙ্গে আমেরিকাপ্রবাসী আওয়ামী লীগ সভাপতি হিসেবে ড. রফিক খানের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি জেলা ও সাটুরিয়া উপজেলা পর্যায়ের অধিকাংশ নেতাকর্মীর কাছেই পরিচিত।

দেখা গেছে, তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজের অ্যালবামে তার সঙ্গে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিভিন্ন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ছবি এখনো বিদ্যমান। তিনি তার ফেসবুক পেজে আপলোড করা এক পোস্টারে দাবি করেছেন, ‘আসুন, সম্ভাবনার পথে চলি; আপস নয়, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করাই রাজনীতি। আসুন, দুর্নীতিমুক্ত দেশ গড়ি।

স্বতন্ত্রের মুখোশে আ’লীগের প্রার্থী

আমেরিকায় থাকতে সেখানের দলীয় সভাপতি ছিলেন বলে স্বীকার করে ড. রফিকুল ইসলাম জানান, দেশে ফিরে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে নির্বাচন করতে গিয়ে সফলতা না পেয়ে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন করতে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুর থেকে সড়ক পথে কর্মসূচিস্থল দিনাজপুর যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যাবেন প্রধানমন্ত্রী। এর আগে গতকাল পাঠানো সফরসূচি অনুযায়ী, ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় সেখানেই আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বিকেলে জেলার শেখ ফরিদ মডেল কবরস্থানে

আরও পড়ুন
language Change