তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান

ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর হলফনামায় ভয়ঙ্কর জালিয়াতি!

ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর হলফনামায় ভয়ঙ্কর জালিয়াতি!
পাঠক সংখ্যা
638

ফরিদপুর প্রতিনিধি ॥

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন ফরম ও জমাকৃত হলফনামায় `অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি তার নিজের নামে আয়কর নথি (টিআইএন নম্বর), ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ও সম্পদ ও দায় বিবরণী তথা আইটি-টেন/বি জমা দেওয়া হয়নি বলেও নিশ্চিত তথ্য পাওয়া গেছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে এসব বিষয়ে অভিযোগ করেছেন ফরিদপুর-১ আসনের একাধিক সম্ভাব্য প্রার্থী। খন্দকার নাসির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে আয়কর নথি সংযুক্ত করেছেন, তা তার নামে নয়, বরং ‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে অন্য এক ব্যক্তির বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এই নামে জমা দেওয়া আয়কর নথিতে টিআইএন নম্বর ২২১০৫৩৮৭৯৯৪১।

অভিযোগে বলা হয়েছে, `খন্দকার নাসিউল ইসলাম‘ নামে দেওয়া আয়কর বিবরণী অনুসারে, তার মোট সম্পদ ৪৯ লাখ ৪৪ হাজার ২৯৫ টাকা। কিন্তু বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের জমা দেওয়া হলফনামায় তার নিজের সম্পদ দেখানো হয়েছে এক কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। তবে এসব সম্পদের বিপরীতে আয়কর-সংক্রান্ত প্রাসঙ্গিক কোনো নথিপত্র নেই বলেও অভিযোগ করেন অন্য মনোনয়নপত্র দাখিলকারীরা।

হলফনামা অনুসারে, খন্দকার নাসিরুল ইসলাম তার দায় (ঋণ) দেখিয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ২৪১ টাকা। অথচ খন্দকার নাসিউল ইসলামের নামে যে আয়কর নথি জমা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেখানে ব্যাংক ঋণ (দায়) দেখানো হয়েছে মাত্র পাঁচ লাখ টাকা।

আবার খন্দকার নাসিউল ইসলাম নামে জমা দেওয়া আয়কর বিবরণীতে গাছ বিক্রি বাবদ ১৭ লাখ ২০ হাজার ৩০৫ টাকা আয়ের তথ্য দেওয়া হয়েছে। তবে খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় অন্যান্য আয়ের উৎস ও টাকার হিসাব উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

খন্দকার নাসিরুল ইসলাম ঢাকা ব্যাংক ফরিদপুর শাখায় ঋণখেলাপি, এমন তথ্যও নিশ্চিত হওয়ার দাবি করেছেন অভিযোগকারীরা।

সব মিলিয়ে, ‘হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্যদান এবং নিজের নামে আয়কর-সংক্রান্ত নথি জমা না করা’ এসব অভিযোগের ভিত্তিতে খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা বাতিল হতে পারে বলে মনে করছেন অভিযোগকারীরা।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘ আমরা আইনে যা আছে, সে অনুসারে ব্যবস্থা নেবো। কোনো প্রার্থীর চেহারা দেখে নয়, ব্যবস্থা হবে আইনানুগ ।

অভিযোগকারীদের একজন ফরিদপুর-১ আসনে এনডিএফ জোটের প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, ‘হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা নিজ নামে আয়কর রিটার্নের তথ্য মনোনয়নফরমের সঙ্গে জমা না দিলে শুধু মনোনয়ন ফরম বাতিলই হবে না এটা ফৌজদারি অপরাধও । বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি । আশা করছি, তিনি উপযুক্ত আইনগত পদক্ষেপ নেবেন’।

আরেক অভিযোগকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, ‘জেলা রিটার্নিং কর্মকর্তাকে খোন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় মিথ্যা তথ্য ও নিজ নামে আয়কর রিটার্ন জমা না দেওয়ার বিষয়টি জানিয়েছি। আশা করছি, তিনি উপযুক্ত পদক্ষেপ নেবেন’।

অন্যদিকে হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগের বিষয়ে খন্দকার নাসিরুল ইসলামের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার: আজ ১৯ জানুয়ারি। বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী বাংলাদেশের সবচেয়ে জননন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী উচ্ছৃঙ্খল সৈনিকের হাতে ৪৫ বছর বয়সে তিনি নির্মমভাবে শাহাদত বরণ করেন। আজ একথা শতভাগ সত্য যে, সৈনিক জিয়া মহান। রাষ্ট্রনায়ক জিয়া মহত্তর। তিনি গণতন্ত্রের প্রাণপুরুষ। বিশ্ব রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর ছিল সুদূরপ্রসারী দৃষ্টি। তিনি ছিলেন ভিশনারি এক স্বপ্নদ্রষ্টা। জিয়া জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্ত ভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষনজন্মা রাষ্ট্রনায়ক। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয়

আরও পড়ুন
language Change