তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর হলফনামায় ভয়ঙ্কর জালিয়াতি!

ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর হলফনামায় ভয়ঙ্কর জালিয়াতি!
পাঠক সংখ্যা
638

ফরিদপুর প্রতিনিধি ॥

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন ফরম ও জমাকৃত হলফনামায় `অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি তার নিজের নামে আয়কর নথি (টিআইএন নম্বর), ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ও সম্পদ ও দায় বিবরণী তথা আইটি-টেন/বি জমা দেওয়া হয়নি বলেও নিশ্চিত তথ্য পাওয়া গেছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে এসব বিষয়ে অভিযোগ করেছেন ফরিদপুর-১ আসনের একাধিক সম্ভাব্য প্রার্থী। খন্দকার নাসির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে আয়কর নথি সংযুক্ত করেছেন, তা তার নামে নয়, বরং ‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে অন্য এক ব্যক্তির বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এই নামে জমা দেওয়া আয়কর নথিতে টিআইএন নম্বর ২২১০৫৩৮৭৯৯৪১।

অভিযোগে বলা হয়েছে, `খন্দকার নাসিউল ইসলাম‘ নামে দেওয়া আয়কর বিবরণী অনুসারে, তার মোট সম্পদ ৪৯ লাখ ৪৪ হাজার ২৯৫ টাকা। কিন্তু বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের জমা দেওয়া হলফনামায় তার নিজের সম্পদ দেখানো হয়েছে এক কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। তবে এসব সম্পদের বিপরীতে আয়কর-সংক্রান্ত প্রাসঙ্গিক কোনো নথিপত্র নেই বলেও অভিযোগ করেন অন্য মনোনয়নপত্র দাখিলকারীরা।

হলফনামা অনুসারে, খন্দকার নাসিরুল ইসলাম তার দায় (ঋণ) দেখিয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ২৪১ টাকা। অথচ খন্দকার নাসিউল ইসলামের নামে যে আয়কর নথি জমা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেখানে ব্যাংক ঋণ (দায়) দেখানো হয়েছে মাত্র পাঁচ লাখ টাকা।

আবার খন্দকার নাসিউল ইসলাম নামে জমা দেওয়া আয়কর বিবরণীতে গাছ বিক্রি বাবদ ১৭ লাখ ২০ হাজার ৩০৫ টাকা আয়ের তথ্য দেওয়া হয়েছে। তবে খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় অন্যান্য আয়ের উৎস ও টাকার হিসাব উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

খন্দকার নাসিরুল ইসলাম ঢাকা ব্যাংক ফরিদপুর শাখায় ঋণখেলাপি, এমন তথ্যও নিশ্চিত হওয়ার দাবি করেছেন অভিযোগকারীরা।

সব মিলিয়ে, ‘হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্যদান এবং নিজের নামে আয়কর-সংক্রান্ত নথি জমা না করা’ এসব অভিযোগের ভিত্তিতে খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা বাতিল হতে পারে বলে মনে করছেন অভিযোগকারীরা।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘ আমরা আইনে যা আছে, সে অনুসারে ব্যবস্থা নেবো। কোনো প্রার্থীর চেহারা দেখে নয়, ব্যবস্থা হবে আইনানুগ ।

অভিযোগকারীদের একজন ফরিদপুর-১ আসনে এনডিএফ জোটের প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, ‘হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা নিজ নামে আয়কর রিটার্নের তথ্য মনোনয়নফরমের সঙ্গে জমা না দিলে শুধু মনোনয়ন ফরম বাতিলই হবে না এটা ফৌজদারি অপরাধও । বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি । আশা করছি, তিনি উপযুক্ত আইনগত পদক্ষেপ নেবেন’।

আরেক অভিযোগকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, ‘জেলা রিটার্নিং কর্মকর্তাকে খোন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় মিথ্যা তথ্য ও নিজ নামে আয়কর রিটার্ন জমা না দেওয়ার বিষয়টি জানিয়েছি। আশা করছি, তিনি উপযুক্ত পদক্ষেপ নেবেন’।

অন্যদিকে হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগের বিষয়ে খন্দকার নাসিরুল ইসলামের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। তিনি বলেন,চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়া নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থা একই পর্যায়ে বজায় রয়েছে। ডা. জাহিদ হোসেন জানান,গত ২৩নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তীতে ২৭নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তিনি আরও জানান,বাংলাদেশ,যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মেডিকেল বোর্ড প্রতিদিন তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিদিন সকালে দেশীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং সময়ের ব্যবধান বিবেচনায় সন্ধ্যায় বিদেশি বিশেষজ্ঞদের

আরও পড়ুন
language Change