তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের বিজিবি ব্যবসায়ী ধস্তাধস্তি অতিরঞ্জিত করেছে মোবাইল সাংবাদিকরা আমতলী সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে নারী প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মান পেলেন ৬ শহীদ বাংলাদেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সখ্যতা বহাল তবিয়তে ‘খন্দকার পরিবার’ বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ 

শোকার্ত তারেক রহমানের ভাবনায় নতুন বাংলাদেশ

শোকার্ত তারেক রহমানের ভাবনায় নতুন বাংলাদেশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এর পর থেকে লন্ডনে থাকা তারেক রহমান ভার্চুয়ালি দল পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১৭ বছরের প্রবাস জীবন শেষ করে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। তবে দেশে ফেরার মাত্র পাঁচ দিন পরই গত ৩০ ডিসেম্বর মা খালেদা জিয়াকে হারান তিনি।

মায়ের মৃত্যুর পর এখন দলের পুরো দায়িত্বই তারেক রহমানের কাঁধে। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতেও তাকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের ভূমিকা কেমন হবে, তা-ও নির্ধারণ করতে হবে তাকে। এমন প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠজনরা বলছেন, মা বেগম খালেদা জিয়াকে হারিয়ে গভীর শোকার্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছেন। শোককে শক্তিতে পরিণত করে চব্বিশোত্তর নতুন বাংলাদেশ গড়তে চান তিনি। তার ভাবনায় এখন দল ও দেশ দুটিই। মা হারানোর গভীর শোক কাটিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মনোনিবেশ করছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর ব্যক্তিগত শূন্যতাকে তিনি এখন দেশসেবার শক্তিতে রূপান্তর করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই নানামুখী কর্মপরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। মায়ের আদর্শকে ধারণ করে তারেক রহমান এখন এক নতুন যাত্রার দ্বারপ্রান্তে। শোকের মেঘ কাটিয়ে তিনি যে সূর্যের প্রত্যাশা করছেন, তা হলো একটি সমৃদ্ধ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। দেশের সাধারণ মানুষ এবং দলের কর্মীরা এখন তারই নির্দেশনায় একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন তিনি। এর অংশ হিসেবে তারেক রহমান গতকাল নিজের একান্ত সচিব ও প্রেস সচিব নিযুক্ত করেছেন।

তারেক রহমানের ঘনিষ্ঠজনদের মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমানের জন্য কেবল অভিভাবক হারানো নয়, বরং একটি রাজনৈতিক যুগের অবসান। তবে শোককে শক্তিতে পরিণত করার যে দীক্ষা তিনি পরিবার থেকে পেয়েছেন, তা তাকে দ্রুতই কর্মতৎপর করে তুলেছে। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের হাল ধরা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত ও কৌশলী। তার বর্তমান ধ্যানজ্ঞানজুড়ে রয়েছে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং আধুনিক বাংলাদেশ। তারেক রহমানের ভাবনায় নতুন বাংলাদেশের মূল ভিত্তি হলো জনগণের শাসন। তার রাজনৈতিক চিন্তার প্রধান দিকগুলো হলো-রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, সুশাসন ও মানবাধিকার, অর্থনৈতিক স্বনির্ভরতা। অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তি দেওয়া।

এদিকে, আগামী মঙ্গলবার কয়েকদিনের জন্য সড়কপথে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন তারেক রহমান। সফরের প্রথমে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করার কথা জানা গেছে। আগামীকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফর এবং তার পূর্ণ চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এখনো সাত দিনের দলীয় শোক কর্মসূচি চলছে, যা মঙ্গলবার পর্যন্ত থাকবে। এই মুহূর্তে ঢাকার বাইরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যাওয়ার কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন বলে জেনেছি।

এদিকে বিএনপির মনোযোগের কেন্দ্রে এখন ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে এবং শোকের আবহের মধ্যেও তারা পুরোপুরি নির্বাচনমুখী হতে চান। দলীয় প্রধানের মৃত্যুতে দল ঘোষিত সাত দিনের শোকের কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষেই পূর্ণোদ্যমে ভোটের মাঠে সক্রিয় হবেন ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা। এ ছাড়া দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিকে কেন্দ্রীয়ভাবে দৃষ্টি রাখছে বিএনপি। পাশাপাশি দল মনোনীত প্রার্থী ও মিত্রদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোর যেখানে দলের ‘স্বতন্ত্র’ বা ‘ব্রিদোহী’ প্রার্থী রয়েছে সেদিকেও নজর রাখা হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রতীক বরাদ্দ এবং নির্বাচনের মাঠে পুরোপুরি নামার আগে এ বিষয়গুলোতে জোর দিচ্ছেন বিএনপির হাইকমান্ড। একই সঙ্গে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ এবং দলীয় ইশতেহার চূড়ান্তকরণের কাজও এগিয়ে রাখছে বিএনপি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, তা বিএনপিকে আরও শক্তিশালী করবে। দেশের এই ক্রান্তিকালে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি দরকার ছিল, সে সময় তার চলে যাওয়ায় দেশবাসী গভীরভাবে মর্মাহত হয়েছে। এ কারণে জানাজায় সবাই সমবেত হয়েছেন, চোখের অশ্রু ফেলেছেন। তার চলে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কর্তব্য পালন করবেন, এ প্রত্যয় নিয়ে গেছেন দেশের মানুষ। আগামীতে তারেক রহমানের নেতৃত্বই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করবে। আগামী জাতীয় নির্বাচনে দেশের পক্ষের যে শক্তি রয়েছে, তা বিএনপিকে বিজয়ী করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে চাই। দেশনেত্রীর মৃত্যুতে দলীয় শোক চলছে। আমাদের শোকের কর্মসূচি শেষ হলে সাংগঠনিক কাজে আবারও পূর্ণোদ্যমে মনোনিবেশ করব। খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তি পরিণত করে আমরা জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি হয়েছে। আশা করছি, খুব শিগগির আমরা বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করে করণীয় ঠিক করব।

বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেন, তারেক রহমানের নতুন ভাবনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জাতীয় ঐক্য। তিনি বারবার ব্যক্ত করছেন যে, বিভাজনের রাজনীতি বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তাই সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনই তার মূল লক্ষ্য। মায়ের অভাব পূরণ হওয়ার নয়; কিন্তু দেশের মানুষের ভালোবাসা এবং তাদের স্বপ্ন পূরণের দায়িত্বই এখন তার জীবনের প্রধান ব্রত। তার লক্ষ্য-এমন এক বাংলাদেশ গড়া যেখানে বিচারহীনতা নয়, বরং ন্যায়বিচার হবে শেষ কথা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, বর্তমানে তারেক রহমানের কাছে দল এবং দেশ সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তিনি বিশ্বাস করেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক দলই পারে একটি স্থিতিশীল রাষ্ট্র উপহার দিতে। নিশ্চয়ই তারেক রহমান দলকে এমনভাবে গড়ে তুলবেন যাতে তৃণমূলের ভূমিকা প্রাধান্য পাবে। যেটি তিনি দেড়যুগ আগে শুরু করেছিলেন। একই সঙ্গে চব্বিশের ঐতিহাসিক বিপ্লবে তরুণদের যে ভূমিকা ছিল, তার প্রতি সম্মান জানিয়ে আগামীর নেতৃত্বে মেধাবী ও সৎ তরুণদের অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনায় নজির তৈরি করবেন তারেক রহমান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবার রাজনীতির মঞ্চে নতুন অধ্যায় শুরু করলেন। সোমবার (৬ এপ্রিল) ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়ার পর রাজধানী দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন এই তারকা অভিনেত্রী।   দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত কোয়েল মল্লিকের এই রাজনৈতিক অভিষেক সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। অভিনয়ের জগতে সাফল্যের পর এবার জনসেবার দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন তিনি। এ বিষয়টিকে অনেকেই দেখছেন তার জীবনের নতুন এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়েলের শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল পুরোপুরি বাঙালিয়ানায় ভরপুর। মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে তিনি বাংলাতেই শপথবাক্য পাঠ করেন। সংসদের উচ্চকক্ষে নিজের প্রথম উপস্থিতিতেই মাতৃভাষার ব্যবহার অনেকের প্রশংসা কুড়িয়েছে। শপথ

আরও পড়ুন
language Change