তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ নিল রিটার্নিং কর্মকর্তা

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ নিল রিটার্নিং কর্মকর্তা
পাঠক সংখ্যা
638

ফরিদপুর সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র ও হলফনামা ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল না করে হলফনামা সংশোধনের সুযোগ দেওয়ায় নির্বাচন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

রবিবার যাচাই-বাছাই শেষে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার নাসিরুল ইসলামকে বিকাল চারটার মধ্যে হলফনামা সংশোধনের সুযোগ দেন। তবে নির্বাচন আইন অনুযায়ী হলফনামায় মিথ্যা বা ভুল তথ্য প্রমাণিত হলে সংশোধনের সুযোগ নেই; বরং তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়।

নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী, হলফনামায় মিথ্যা তথ্য দিলে দণ্ডবিধি অনুযায়ী কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত আইনসঙ্গত কি না তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। তাহলে কী হাসনাত আবদুল্লাহই সঠিক? প্রশাসন কি পক্ষপাতমূলক আচরণ শুরু করে দিয়েছে?

আইনজ্ঞরা বলছেন, হলফনামা সংশোধনের সুযোগ দিলেও আয়কর–সংক্রান্ত অসঙ্গতি এভাবে সংশোধনযোগ্য নয়। কারণ মনোনয়নপত্রের সঙ্গে যে আয়কর রিটার্ন, টিআইএন সনদ ও ইনকাম ট্যাক্স সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ কর্তৃক আগে থেকেই যাচাইকৃত ও সার্টিফায়েড দলিল। যাচাই-বাছাইয়ের সময় যদি প্রার্থীর হলফনামায় উল্লেখিত আয় ও সম্পদের তথ্যের সঙ্গে জমাকৃত আয়কর নথির মিল না থাকে, তাহলে শুধু হলফনামা সংশোধন করলেই তা বৈধ হয়ে যায় না। সে ক্ষেত্রে সংশোধিত আয়কর নথির সার্টিফায়েড কপি দাখিল প্রয়োজন হয়, যা মনোনয়নপত্র যাচাইয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন করে দাখিল বা সংশোধনের সুযোগ নেই।

তাদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সংশোধনের সুযোগ দেওয়ার পরিবর্তে মনোনয়নপত্র বাতিলই নির্বাচনী আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফরিদপুর-১ আসনের সম্ভাব্য এনডিএফ জোট প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, ‘হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা নিজের নামে আয়কর রিটার্ন জমা না দেওয়া শুধু মনোনয়ন বাতিলের কারণ নয়, এটি ফৌজদারি অপরাধ। অথচ জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে বিশেষ সুবিধা দিচ্ছেন। এই প্রশাসনের অধীনে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা আমরা বুঝে গেছি।

সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু বলেন, ‘প্রশাসন এখনই একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে। আমরা এই পক্ষপাতমূলক আচরণ মানি না।

সূত্র বলছে, খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং তিনি কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি। তবে এসব তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি। বিষয়টি ফরিদপুর-১ আসনের একাধিক সম্ভাব্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন। এছাড়া নাসিরের বিরুদ্ধে ঢাকা ব্যাংকের ফরিদপুর শাখায় ঋণখেলাপি থাকার অভিযোগও রয়েছে।

জানা গেছে, খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়নপত্রের সঙ্গে যে আয়কর নথি জমা দিয়েছেন, তা তাঁর নিজের নামে নয়। নথিতে নাম রয়েছে ‘খন্দকার নাসিউল ইসলাম’। ওই নামের ব্যক্তির টিআইএন নম্বর ২২১০৫৩৮৭৯৯৪১।

‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে জমা দেওয়া আয়কর বিবরণী অনুযায়ী মোট সম্পদের পরিমাণ ৪৯ লাখ ৪৪ হাজার ২৯৫ টাকা। অথচ বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের জমা দেওয়া হলফনামায় তাঁর সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। এই সম্পদের বিপরীতে আয়কর-সংক্রান্ত কোনো প্রাসঙ্গিক নথি সংযুক্ত করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

দায় (ঋণ) সংক্রান্ত তথ্যেও বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে। হলফনামায় খন্দকার নাসিরুল ইসলাম তাঁর দায় দেখিয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ২৪১ টাকা। অথচ ‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে জমা দেওয়া আয়কর নথিতে ব্যাংক ঋণ দেখানো হয়েছে মাত্র ৫ লাখ টাকা।

এ ছাড়া ওই আয়কর বিবরণীতে গাছ বিক্রি বাবদ ১৭ লাখ ২০ হাজার ৩০৫ টাকা আয়ের তথ্য থাকলেও খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় অন্যান্য আয়ের উৎস ও অর্থের বিস্তারিত হিসাব উল্লেখ নেই বলে অভিযোগ উঠেছে।

হলফনামা যাচাইয়ে আইন অনুযায়ী কঠোর অবস্থানের পরিবর্তে সংশোধনের সুযোগ দেওয়ার ঘটনায় নির্বাচন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তাদের প্রশ্ন, আইন যেখানে স্পষ্ট, সেখানে একজন প্রার্থীকে কীভাবে বিশেষ সুবিধা দেওয়া হলো?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুর্নীতি কমাতে নগদ টাকার লেনদেন কমাতে হবে-গভর্নর

দুর্নীতি কমাতে নগদ টাকার লেনদেন কমাতে হবে-গভর্নর

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, নগদ টাকার লেনদেন কমাতে পারলে স্বভাবতই দুর্নীতি কমে আসবে। আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে। সোমবার বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের আয়োজনে ইন্সট্যান্ট পেমেন্ট সিস্টেম বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ তৈরিতে বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের ১৩টি মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসসহ (এমএফএস) ডিজিটাল ব্যাংকিং সেবা, মাইক্রোক্রেডিট, ইন্স্যুরেন্স ও এনবিএফআইসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে আন্তঃলেনদেন শুরু করবে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, আগামী ২০২৭ সালের জুলাইয়ে এ উদ্যোগ শতভাগ অপারেশনাল হবে। দেশের পূর্ণ জনগোষ্ঠীকে এই সিস্টেমের আওতায় আনা গেলে অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হবে, কর আদায় বাড়বে

আরও পড়ুন
language Change