তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক

টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

মো: হাচান আল মামুনঃ

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা কেনার নামে একটি নির্দিষ্ট দোকান থেকে পণ্য কিনতে বাধ্য করছেন। নির্ধারিত দোকান থেকে কিনতে হলে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, যা সাধারণ ও দরিদ্র অভিভাবকদের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

আরও অভিযোগ করা হয়, অধ্যক্ষের দেখিয়ে দেওয়া দোকান থেকে ব্যাগ, ড্রেস ও জুতা না কিনলে শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই দেওয়া হচ্ছে না। এমনকি বাইরে থেকে একই মানের পণ্য কম দামে কিনলেও দোকানের সিলিপ দেখাতে না পারলে বই আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের জোরপূর্বক বাণিজ্য ও আর্থিক অনিয়ম শিক্ষার পরিবেশকে ধ্বংস করছে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত অধ্যক্ষের অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম পারভেজ বলেন, অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মানববন্ধনের আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ১৮৮ জন। সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৫১৫ জনের। এতে করোনাভাইরাস শনাক্ত হন ৬৪৩ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ৮৩৬ জনের। চলতি বছর করোনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। গত

আরও পড়ুন
language Change