তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

সময়সীমা পেরিয়ে গেলেও হাওরে শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ

সময়সীমা পেরিয়ে গেলেও হাওরে শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ
পাঠক সংখ্যা
638

কুলেন্দু শেখর দাসঃ

হাওরের জেলা সুনামগঞ্জের মানুষের একমাত্র জীবন জীবিকার উৎস হলো বোরো ধানের ফসল। কিন্তু জেলার শাল্লা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে চরম ধীরগতি ও পাউবো কর্মকর্তাদের দেওয়া তথ্য অসংগতির অভিযোগ উঠেছে।

সরকারি নীতিমালা অনুযায়ী এবং গেল বছরের ১৫ ডিসেম্বর হাওরে কৃষকদের বোরো জমির ধান রক্ষার জন্য নির্ধারিত সময়ে হাওর ফসল রক্ষা বাধেঁর কাজ শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত মোট ১২৬টি প্রকল্পের মধ্যে ১২৪ টি বাধেঁর কাজ এখনো শুরুই হয়নি। অথচ ১৫ ডিসেম্বর একযোগে সুনামগঞ্জের সবকটি উপজেলায় হাওর ফসল রক্ষা বাধেঁর কাজ শুরু করে আগামী ১৫ই ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করার কথা কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে ও বাধেঁর কাজ এখনো পুুরোদমে শুরুই হয়নি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের দাবি অনুযায়ী বেশ কিছু প্রকল্পের কাজ চলমান থাকলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে আগাম বন্যার আশঙ্কায় দিন কাটছে হাওরপাড়ের কৃষকদের।

রবিবার সরেজমিনে বাধেঁর কাজ পরিদর্মনে গিয়ে এবং পিআইসি সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, গত ১৫ ডিসেম্বর নামমাত্র ১টি এবং ৪ জানুযারী বরাম হাওর উপ-প্রকল্পের ৪০নং পিআইসির উদ্বোধন করা হয়েছে। বাকি ১২৪টি প্রকল্পের কোনোটিতেই মাটিকাটার কাজ শুরু হয়নি। এমনকি অনেক প্রকল্পে এখনো পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন প্রক্রিয়া পর্যন্ত শেষ হয়নি।

পাউবো’র শাল্লা শাখা কর্মকর্তা ওবায়দুল রহমান দাবি করেছেন, ১০টি প্রকল্পে কাজ শুরু হয়েছে এবং বরাম হাওরের পাঠাখাউরি প্রকল্পসহ সবগুলোতে কাজ চলছে। তবে এই দাবি সরাসরি নাকচ করেছেন বরাম হাওরের ৪০নং প্রকল্পের সভাপতি শৈলেন দাস ও সদস্য সচিব লোকেশ দাস। তারা জানান, ৪ জানুযারী কেবল তাদের প্রকল্পে কাজ শুরু হয়েছে এবং এটি ছাড়া বরাম হাওরে আর কোনো প্রকল্পে কাজ শুরু হয়নি। স্থানীয় কৃষকদের অভিযোগ, মাঠের কাজের চেয়ে কাগজে-কলমে কাজ দেখাতে ব্যস্ত শাখা কর্মকর্তা (এসও)।

ভান্ডাবিল হাওর উপ-প্রকল্পের ২৭নং পিআইসির সভাপতি কালাবাসী দাস অতিরিক্ত কাজের চাপের কারণে কাজ অসমাপ্ত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, শুরুতে যে পরিমাণ জায়গার কথা বলা হয়েছিল, এখন তার চেয়ে কয়েকশ মিটার বেশি কাজ করতে বলা হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার ভয়ে তিনি অপারগতা প্রকাশ করেছেন। এতে বাঁধের নিরাপত্তা নিয়ে আরও বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে শাল্লা উপজেলার ৬টি হাওরে ৮৬ কিলোমিটার বাঁধ মেরামত ও ভাঙা বন্ধকরণের জন্য ২৯ কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এই কাজ বাস্তবায়নের জন্য ১২৬টি পিআইসি গঠন করা হয়েছে। নিয়ম অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সব কাজ শেষ করার কথা থাকলেও জানুয়ারির প্রথম সপ্তাহ পার হওয়ার পরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় সচেতন সমাজ ও কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে উপজেলা কাবিটা স্কিম প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সব প্রকল্পের কাজ শুরু করব। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।

তবে স্থানীয় কৃষকদের শঙ্কা, কাজের এই মন্থর গতি এবং পিআইসিগুলোর মধ্যে কাজের পরিধি নিয়ে টানাপোড়েন অব্যাহত থাকলে শেষ সময়ে তড়িঘড়ি করে নামকাওয়াস্তে কাজ হবে, যা আগাম বন্যার ঝাপটা সইতে পারবে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে রবি আজিয়াটা পিএলসি আয়োজন করেছে ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’। রবি এলিট গ্রাহকদের জীবনযাত্রায় আরো উন্নত অভিজ্ঞতা দিতে আয়োজিত এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে। এ বছরের সুপার ফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়সহ দেয়া হচ্ছে নানা বিশেষ অফার। একাধিক বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ রবি’র ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে, যাতে এলিট সদস্যরা আরও সহজে ও সুবিধাজনকভাবে সেবা নিতে পারেন। অনুষ্ঠানে চলমান সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করে রবি। বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার

আরও পড়ুন
language Change