তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর ১৩ জন কোটিপতি

ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর ১৩ জন কোটিপতি
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৭টিতে প্রার্থী দিয়েছে। ১৭ জনের মধ্যে ১৩ জন কোটিপতি; অর্থাৎ তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য কোটি টাকা বা তার বেশি। সবচেয়ে বেশি সম্পদ (স্থাবর ও অস্থাবর) ঢাকা-৭ আসনে (চকবাজার, বংশালসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা) জামায়াতের প্রার্থী মো. এনায়াত উল্লার। মূল্য প্রায় ১১৬ কোটি টাকা। ঋণও তাঁর বেশি, প্রায় ৮৩ কোটি টাকা।

ঢাকায় জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম আয় ঢাকা-১২ আসনের (তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ) মো. সাইফুল আলমের। তিনি বছরে আয় করেন এক লাখ টাকার কিছু বেশি, মাসে প্রায় সাড়ে আট হাজার টাকা। সম্পদ সবচেয়ে কম ঢাকা-১৯ আসনে (সাভার, আশুলিয়া প্রভৃতি এলাকা) জামায়াতের প্রার্থী মো. আফজাল হোসাইনের। মূল্য ১৯ লাখ ৩৯ হাজার। যদিও হলফনামায় তিনি পৈতৃক সূত্রে পাওয়া ৫২ শতাংশ কৃষিজমি ও হেবা (দান) সূত্রে পাওয়া ২৪ শতাংশ জমি ও তার ওপরে বাড়ির মূল্য উল্লেখ করেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনের মধ্যে ৩টি নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ছেড়ে দিয়েছে জামায়াত। দুটি (ঢাকা-৮ ও ঢাকা-১১) ছাড়া হয়েছে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)। ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা-১১ নাহিদ ইসলাম। অন্যটি ছাড়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসকে (ঢাকা-১৩, প্রার্থী মামুনুল হক)। নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ঢাকার আরও কয়েকটি আসনে জামায়াত ছাড় দিতে পারে বলে আলোচনা আছে। সেটি হলে সংশ্লিষ্ট আসনে জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন।

সবচেয়ে বেশি সম্পদ (স্থাবর ও অস্থাবর) ঢাকা-৭ আসনে (চকবাজার, বংশালসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা) জামায়াতের প্রার্থী মো. এনায়াত উল্লার। মূল্য প্রায় ১১৬ কোটি টাকা। ঋণও তাঁর বেশি, প্রায় ৮৩ কোটি টাকা।

কোটিপতি প্রার্থীরা:

২০০৮ সাল থেকে নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীদের হলফনামা দিতে হয়। তাতে প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয়, সম্পদ ইত্যাদির তথ্য থাকে। এর উদ্দেশ্য হলো প্রার্থীর সম্পর্কে ভোটারদের জানার সুযোগ তৈরি করা, যা ভোটাররা জেনেবুঝে ভোট দিতে পারেন।

হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ঢাকা-১৫ আসনে নির্বাচন করবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা মূল্যের। কোটিপতি অন্য প্রার্থীরা হলেন ঢাকা-১ আসনে মোহাম্মাদ নজরুল ইসলাম, ঢাকা-২ আসনে মো. আবদুল হক (বাছাইয়ে মনোনয়পত্র বাতিল, আপিলের সুযোগ আছে), ঢাকা-৩ আসনে মো. শাহীনুর ইসলাম, ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৭ আসনে মো. এনায়াত উল্লা, ঢাকা-৯ আসনে কবির আহমদ, ঢাকা-১০ আসনে জসীম উদ্দীন সরকার, ঢাকা-১২ আসনে মো. সাইফুল আলম, ঢাকা-১৪ আসনে মীর আহমাদ বিন কাসেম (আরমান), ঢাকা-১৬ আসনে মো. আবদুল বাতেন, ঢাকা-১৭ আসনে স ম খালিদুজ্জামান ও ঢাকা-১৮ আসনে মুহাম্মদ আশরাফুল হক।

ঢাকায় জামায়াতের প্রার্থীদের মধ্যে ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনের মো. আবদুল মান্নান, ঢাকা-১৯ আসনের মো. আফজাল হোসাইন ও ঢাকা-২০ আসনের মো. আবদুর রউফের সম্পদ কোটি টাকার কম।

ঢাকায় জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম আয় ঢাকা-১২ আসনের (তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ) মো. সাইফুল আলমের। তিনি বছরে আয় করেন এক লাখ টাকার কিছু বেশি, মাসে প্রায় সাড়ে আট হাজার টাকা।
আয় যাঁদের বেশি

হলফনামার তথ্য অনুযায়ী, জামায়াতের প্রার্থীদের মধ্যে বছরে সবচেয়ে বেশি, ৬ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকা আয় করেন এনায়াত উল্লা। তিনি ব্যবসায়ী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি পরিচালক (অ্যাসোসিয়েশন গ্রুপ) হয়েছিলেন। তিনি পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন এবং বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি।

এনায়াত উল্লা প্রথম আলোকে বলেন, তাঁর এ সম্পদ ও ঋণ মূলত ব্যবসার। পণ্য যখন আসে, তখন ঋণ বেড়ে যায়, আবার কমে। ব্যবসার ক্ষেত্রে এটা স্বাভাবিক। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বন্ধে জোর দেবেন। তাঁর নিজের চাওয়া, পাওয়ার কিছু নেই। মানুষের জন্য কাজ করতে চান। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের একজন এনায়াত উল্লার তিনটি আগ্নেয়াস্ত্র আছে।

আয়ের দিক দিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন স ম খালিদুজ্জামান (ঢাকা-১৭)। তাঁর বছরে আয় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। এ ছাড়া কবির আহমদ প্রায় ৩৮ লাখ টাকা, সৈয়দ জয়নুল আবেদীন প্রায় ২৫ লাখ টাকা, মুহাম্মদ আশরাফুল হক ২৩ লাখ টাকা, জসীম উদ্দীন সরকার ২১ লাখ টাকা, আবদুল বাতেন বছরে ১৬ লাখ টাকা এবং মীর আহমাদ বিন কাসেম আনুমানিক ১১ লাখ টাকা আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। অন্যদের বছরে আয় আট লাখে টাকার কম।

আয়ের উৎস জমি বিক্রয় উল্লেখ করলেও পরিমাণ উল্লেখ করেননি ঢাকা-১ আসনে জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম। তবে আয়কর বিবরণীতে তিনি ২০২৫-২৬ করবর্ষে ৬০ লাখ টাকা আয় দেখিয়েছেন। আয়ের উৎসের অংশ ফাঁকা রেখেছেন ঢাকা-৫ আসনের কামাল হোসেনও। তবে আয়কর বিবরণীতে তিনি ২০২৫-২৬ করবর্ষে ৫ লাখ ৪৬ হাজার টাকা আয় দেখিয়েছেন।

আয়ের দিক দিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন স ম খালিদুজ্জামান (ঢাকা-১৭)। তাঁর বছরে আয় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। এ ছাড়া কবির আহমদ প্রায় ৩৮ লাখ টাকা, সৈয়দ জয়নুল আবেদীন প্রায় ২৫ লাখ টাকা, মুহাম্মদ আশরাফুল হক ২৩ লাখ টাকা, জসীম উদ্দীন সরকার ২১ লাখ টাকা, আবদুল বাতেন বছরে ১৬ লাখ টাকা এবং মীর আহমাদ বিন কাসেম আনুমানিক ১১ লাখ টাকা আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। অন্যদের বছরে আয় আট লাখে টাকার কম।
অস্থাবর সম্পদ কার বেশি

অস্থাবর সম্পদের দিক থেকে সবার ওপরে আছেন এনায়াত উল্লা। হলফনামার তথ্য অনুযায়ী, তাঁর অস্থাবর সম্পদ আছে ৯২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার টাকার। এর মধ্যে বন্ড, ঋণপত্র ও শেয়ার আছে ৭৭ কোটি ২৩ লাখ টাকার মতো। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে ৭ কোটি ৫ লাখ টাকার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন স ম খালিদুজ্জামান। তাঁর অস্থাবর সম্পদ প্রায় ৪ কোটি ৮২ লাখ টাকার। এর মধ্যে বন্ড, ঋণপত্র ও শেয়ার আছে ২ কোটি ২৫ লাখ টাকার। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকার। এ ছাড়া দুই কোটির ওপর অস্থাবর সম্পদ রয়েছে দুজনের, পাঁচজনের অস্থাবর সম্পদ রয়েছে এক কোটি টাকার বেশি।

অস্থাবর সম্পদ সবচেয়ে কম কামাল হোসেনের। তাঁর অস্থাবর সম্পদ রয়েছে ৩ লাখ ৩৯ হাজার টাকার। মীর আহমাদ বিন কাসেমের কাছে নগদ অর্থ আছে ১ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকা, যা জামায়াতের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জসীম উদ্দীন সরকার। তাঁর কাছে রয়েছে প্রায় ৯৯ লাখ ৮৯ হাজার টাকা। তৃতীয় স ম খালিদুজ্জামান, তাঁর কাছে নগদ ৬৮ লাখ ২৬ হাজার টাকা রয়েছে। নগদ অর্থ সবচেয়ে কম আছে মোহাম্মদ কামাল হোসেনের, ৩ হাজার ৯৮০ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি টাকা জমা রয়েছে এনায়াত উল্লার। তাঁর ব্যাংকে জমা আছে ৭ কোটি ১১ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ সৈয়দ জয়নুল আবেদীনের, ৫৮ লাখ ৩৭ হাজার টাকা। সবচেয়ে কম ১১ হাজার ২২৫ টাকা আছে মুহাম্মদ আশরাফুল হকের।

স্থাবর সম্পদ:

স্থাবর সম্পদও সবচেয়ে বেশি এনায়াত উল্লার। তাঁর ২৩ কোটি ৭২ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন আবদুল বাতেন, পরিমাণ ২ কোটি ১৫ লাখ টাকা মূল্যের। তৃতীয় অবস্থানে রয়েছেন স ম খালিদুজ্জামান। তাঁর স্থাবর সম্পদ হিসেবে ঢাকায় ২ কোটি ৬ লাখ টাকার বাড়ি এবং খুলনায় ১২৪ দশমিক ৮৯ শতাংশ কৃষিজমির কথা বলা হয়েছে। তবে জমির দাম উল্লেখ করা হয়নি। স্থাবর সম্পদ সবচেয়ে কম নজরুল ইসলামের। তাঁর রয়েছে অকৃষিজমি, যার দাম দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা। এ ছাড়া কুমিল্লার মুরাদনগরে মোট ২৪০ শতাংশ জমি রয়েছে জসীম উদ্দীন সরকারের। যেগুলোকে উত্তরাধিকার সূত্রে পাওয়ার কথা হলফনামায় উল্লেখ করা হয়েছে। আর স্থাবর সম্পদের কোনো তথ্য নেই মীর আহমাদ বিন কাসেমের।

মো. আবদুল হকের স্ত্রীর কাছে রয়েছে ৮০ ভরি সোনা ও মূল্যবান ধাতু রয়েছে। আবদুল মান্নানের স্ত্রীর কাছে রয়েছে ৫০ ভরি সোনা ও ২০ ভরি রূপা। এ ছাড়া ২৫ ভরি সোনা ও মূল্যবান ধাতু রয়েছে আফজাল হোসাইনের স্ত্রীর। শাহীনুর ইসলামের স্ত্রীর রয়েছে ২০ ভরি।
এনায়াত উল্লাসহ চারজন প্রার্থী হলফনামায় ঋণের কথা উল্লেখ করেছেন। তাঁদের মধ্যে সৈয়দ জয়নুল আবেদীনের ৫৩ লাখ ৩৬ হাজার, কবির আহমদের ৫২ লাখ টাকা ও শাহীনুর ইসলাম ৫ লাখ টাকা ঋণ রয়েছে।

স্থাবর ও অস্থাবর মিলিয়ে সবচেয়ে বেশি সম্পদ আছে আবদুল বাতেনের স্ত্রীর, ২ কোটি ৪৫ লাখ। সবচেয়ে কম আব্দুর রউফের স্ত্রীর, ১ লাখ ৮০ হাজার টাকা। হলফনামার তথ্য অনুযায়ী, প্রার্থীদের মধ্যে সোনা ও মূল্যবান ধাতুর গয়না সবচেয়ে বেশি আছে আবদুল বাতেনের। তাঁর কাছে ৫০ ভরি সোনা রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ ভরি সোনা রয়েছে মো. শাহীনুর ইসলামের কাছে। মীর আহমাদ বিন কাসেমের কাছে রয়েছে ২০ ভরি সোনা।

মো. আবদুল হকের স্ত্রীর কাছে রয়েছে ৮০ ভরি সোনা ও মূল্যবান ধাতু রয়েছে। আবদুল মান্নানের স্ত্রীর কাছে রয়েছে ৫০ ভরি সোনা ও ২০ ভরি রূপা। এ ছাড়া ২৫ ভরি সোনা ও মূল্যবান ধাতু রয়েছে আফজাল হোসাইনের স্ত্রীর। শাহীনুর ইসলামের স্ত্রীর রয়েছে ২০ ভরি। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে বলা হয়েছে, হলফনামায় মিথ্যা তথ্য দিলে অথবা তথ্য গোপন করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচিত হওয়ার পরও তদন্তের মাধ্যমে তথ্যে গরমিল প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা আইনসিদ্ধ ছিল না ঘোষণা করে সংশ্লিষ্ট আসনে নির্বাচন বাতিল করতে পারে নির্বাচন কমিশন।

পেশা কী:

ঢাকায় জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি, পাঁচজনের পেশা ব্যবসা। একজন নিজেকে চিকিৎসক ও ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। আইনজীবী ও শিক্ষক আছেন তিনজন করে। দুজন সাবেক সেনা কর্মকর্তা, একজন চিকিৎসক, একজন চাকরিজীবী ও একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। দ্বৈত নাগরিকত্ব ছিল একমাত্র মোহাম্মদ নজরুল ইসলামের (ঢাকা-১), সেটি যুক্তরাজ্যের। তবে গত ২৭ ডিসেম্বর তিনি দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

ঢাকায় জামায়াতের প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে ঢাকা-৬ আসনের (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া প্রভৃতি) প্রার্থী মো. আবদুল মান্নান। তিনি পিএইচডি ডিগ্রিধারী। দ্বিতীয় সর্বোচ্চ এমবিবিএস ডিগ্রিধারী আছেন দুজন। একজন জামায়াতের আমির শফিকুর রহমান, অন্যজন স ম খালিদুজ্জামান (ঢাকা-১৭)। স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন একজন, এনায়াত উল্লা। অন্যরা সবাই উচ্চশিক্ষিত।

গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে বলা হয়েছে, হলফনামায় মিথ্যা তথ্য দিলে অথবা তথ্য গোপন করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচিত হওয়ার পরও তদন্তের মাধ্যমে তথ্যে গরমিল প্রমাণিত হলে ‘প্রার্থীর প্রার্থিতা আইনসিদ্ধ ছিল না’ ঘোষণা করে সংশ্লিষ্ট আসনে নির্বাচন বাতিল করতে পারে নির্বাচন কমিশন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর ইডেন কলেজে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিশু রামিসাসহ সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অব্যাহত ধর্ষণ ও হত্যার বিচার চাই- এই দাবিকে সামনে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে অংশ নেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় কলেজের ২ নম্বর গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া নারী নির্যাতন ও সহিংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।বক্তারা বলেন, শিশু রামিসার ঘটনার মতো নৃশংস ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সমাজে নারীর নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

আরও পড়ুন
language Change