তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

মোহাম্মদপুরে রানা জুয়েলার্সে ভয়াবহ চুরি

মোহাম্মদপুরে রানা জুয়েলার্সে ভয়াবহ চুরি
পাঠক সংখ্যা
638

মো: মহিব্বুল্লাহঃ

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ ও সুপরিকল্পিত চুরির ঘটনায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আবাসিক এলাকার ভেতরে অবস্থিত ‘রানা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণালয় থেকে সংঘবদ্ধ ডাকাতচক্র প্রায় চার টন ওজনের একটি লোহার সিন্দুকসহ স্বর্ণ, রুপা ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। দোকান মালিকের দাবি অনুযায়ী, চুরি হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা।

ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ রানা জানান, গত রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে তিনি চন্দ্রিমা মডেল টাউনের এ-ব্লকের ৪ নম্বর রোডের (বাড়ি নং–২১) দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখতে পান কেঁচি গেটের তালা ভাঙা, শাটারের তালা সম্পূর্ণভাবে অপসারিত এবং দোকানের ভেতরে রাখা ভাঙা অবস্থার বিশাল লোহার সিন্দুকটি সম্পূর্ণ উধাও।

তার ভাষ্য অনুযায়ী, চুরি যাওয়া সিন্দুকে ছিল-

  • নিজস্ব স্বর্ণ: ৫০ ভরি (আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ টাকা)
  • গ্রাহকের বন্ধকি স্বর্ণ: ২০ ভরি (মূল্য প্রায় ৪৪ লাখ টাকা)
  • রুপা: ৬০০ ভরি (মূল্য ২২ লাখ ৮০ হাজার টাকা)
  • নগদ অর্থ: ৪ লাখ টাকা

দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে মুখোশধারী ৮ থেকে ১২ জনের একটি সুসংগঠিত ডাকাত দল দোকানে প্রবেশ করে। তারা প্রথমেই পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা অকার্যকর করার চেষ্টা চালায়। এরপর অত্যন্ত পেশাদার কৌশলে কয়েক টন ওজনের সিন্দুকটি দলবদ্ধভাবে তুলে নিয়ে দোকান থেকে বের করে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, বিশেষ যানবাহন, পর্যাপ্ত জনবল ও পূর্বপরিকল্পনা ছাড়া এত ভারী সিন্দুক চুরি করা প্রায় অসম্ভব।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আশপাশের সড়ক ও ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি একটি পরিকল্পিত চুরি বলে প্রতীয়মান হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে। যত দ্রুত সম্ভব চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরচক্রের সদস্যদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দোকান মালিকের প্রাথমিক বক্তব্য অনুযায়ী প্রায় ৬০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রুপা ও ৪ লাখ টাকা চুরি হয়েছে। তদন্ত শেষে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

এদিকে, আবাসিক এলাকার ভেতরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমার নির্দেশ

জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমার নির্দেশ

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৈধ অস্ত্রের ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সহিংসতা রোধ করার অংশ হিসেবে লাইসেন্স করা বৈধ আগ্নেয়াস্ত্র আগামী ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৮জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দ

আরও পড়ুন
language Change