তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদশে ডেস্ক॥
বাংলাদেশে ইলেকটোরাল অটোক্রেসি বা নির্বাচনী স্বৈরতন্ত্র বিরাজ করছে।‌ গণতন্ত্রের জায়গায় স্থান করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে ১৪৭তম স্থানে চলে যাওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।‌ সম্প্রতি প্রকাশিত সুইডেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি’র (ভি-ডেম) ‘ডিফাইঅ্যান্স ইন দ্য ফেস অব অটোক্রাটাইজেশন’ শিরোনামের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত ৭ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের মানের সমীক্ষা প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইনস্টিটিউট। সেখানে মত প্রকাশের স্বাধীনতা, সামাজিক পরিবেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ নানা গণতান্ত্রিক বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

প্রতিবেদনে বলা হয়, উদার গণতান্ত্রিক সূচকে ০.১১ স্কোর করে পৃথিবীর ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। গতবারের চেয়ে এবার স্কোর ০.০২ কমেছে।‌ নির্বাচনী গণতান্ত্রিক সূচকে ০.২৮ স্কোর করে বাংলাদেশ বর্তমানে ১৩১তম অবস্থানে রয়েছে।‌ আগের বছরের তুলনায় স্কোর ০.০৩ কমেছে । বাংলাদেশ উদার উপাদান সূচকে ১৫৫তম, সমতার উপাদান সূচকে ১৬৫তম, অংশগ্রহণমূলক উপাদান সূচকে ১৪২তম, সিদ্ধান্তমূলক উপাদান সূচকে ১৪৫তম অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বের মোট জনসংখ্যার ৭২ শতাংশ, ৫.৭ বিলিয়ন মানুষ ২০২২ সাল নাগাদ স্বৈরাচারী শাসনের অধীনে ছিল, ২০১২ সালে যা ছিল ৪৮ শতাংশ। ১০ বছরের ব্যবধানে যা ২৪ শতাংশ বেড়েছে। আর বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ মানুষ উদার গণতান্ত্রিক পরিবেশে বাস করে। উদার গণতান্ত্রিক দেশের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩২।
শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশকে রাখা হয়েছে নির্বাচনী স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে, যেখানে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা স্থান করে নিচ্ছে। এছাড়া বাংলাদেশের সাথে ভারত, পাকিস্তান, রাশিয়া ও তুরস্কসহ আরও ৫৫টি দেশকে নির্বাচনী স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে রাখা হয়েছে।

বাংলাদেশের প্রতিবেশী ভারতের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে। উদার গণতান্ত্রিক সূচকে ভারতের অবস্থান ৯৭তম। নির্বাচনী গণতন্ত্রের সূচকে ১০৮তম। এই দুই ক্যাটাগরিতে ভারতের অবস্থান পিছিয়েছে।‌‌
রিপোর্ট অনুযায়ী উদার গণতান্ত্রিক সূচকে ভারতের প্রায় ২৩ শতাংশ অবনতি হয়েছে। গত দশ বছরে বিশ্বের ইতিহাসে সবচেয়ে আকস্মিক পতনের মধ্যে এটি অন্যতম ।‌ বিপন্ন গণতন্ত্র, গণতন্ত্রের বৈশিষ্ট্যে নিষেধাজ্ঞা‌ আর মত প্রকাশের স্বাধীনতা না থাকা পতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ‌
রিপোর্টে বলা হয়েছে ১৩০ কোটি নাগরিকের দেশ ভারত নির্বাচনী স্বৈরাচারের দেশে পরিণত হয়েছে। ভারতের সঙ্গে একই তালিকায় রয়েছে হাঙ্গেরি ও তুরস্ক।‌ ভি-ডেমের প্রতিবেদনে উদার গণতান্ত্রিক সূচকে শীর্ষ তিন স্থানে আছে যথাক্রমে ডেনমার্ক, সুইডেন ও নরওয়ে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ৩৫টি দেশে মতপ্রকাশের স্বাধীনতার অবনতি ঘটেছে। দশ বছর আগে এটি ছিল মাত্র সাতটি দেশে। ‌গণমাধ্যমের ওপর সরকারি সেন্সরশিপ গত দশ বছরে বেড়েছে ৪৭টি দেশে। সুশীল সমাজের বিভিন্ন সংস্থাগুলির ওপর সরকারি দমন-পীড়ন বেড়েছে ৩৭টি দেশে। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। প্রতিবেদনে বলা হয়, ৩০টি দেশে নির্বাচনের মান খারাপ হচ্ছে। মায়ানমার, চীন, উত্তর কোরিয়া এবং ইরানসহ ৩৩ টি দেশকে ক্লোজড স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে রাখা হয়েছে। ৩২ টি দেশকে রাখা হয়েছে উদার গণতান্ত্রিক ক্যাটাগরিতে আর নির্বাচনী গণতান্ত্রিক ক্যাটাগরিতে রাখা হয়েছে ৫৮ টি দেশকে। ‌

সুইডেনের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্ট্যাফান লিন্ডবার্গ ২০১৪ সালে ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন ।‌ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বিশ্বের ২০২টি দেশের ৩ কোটি ডেটা পয়েন্টের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের গণতন্ত্রের মান প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব ইরান

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র যতদিন ইরানে সামরিক অভিযান বন্ধ রাখবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা করা থেকে বিরত থাকবে ইরানও। নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। শনিবার এবং রোববার রাতে ইরানের কোনো সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সামরিক অভিযান চালায়নি মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম। মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু করেনি ইরানের প্রতিরক্ষা বাহিনীও। তবে এর আগে টানা ১৩ দিন প্রত্যেক রাতে পরস্পরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশের প্রতিরক্ষা বাহিনী। রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়া সেই ইরানি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের শুরু থেকেই ইরান হামলার বদলে হামলা নীতি অনুসরণ করছে। তাই যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করে, ইরানও পাল্টা সামরিক অভিযান মুলতবি রাখবে। যুক্তরাষ্ট্রকে

আরও পড়ুন
language Change