তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

অনিয়মে ভরা সীমা অক্সিজেন প্লান্টের

পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম প্রতিনিধি॥
চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টের পায়ে পায়ে ছিল অনিয়ম। ওই প্লান্টে শুধু অক্সিজেন সিলিন্ডারই ছিল না, অনুমোদন না থাকার পরও ছিল কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন সিলিন্ডারও। নিয়ম অনুযায়ী, এসব গ্যাস সিলিন্ডার আলাদা কক্ষে থাকার কথা। তবে প্লান্টে বিস্ফোরণের পর বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা অক্সিজেনের পাশাপাশি একসঙ্গে পেয়েছেন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন সিলিন্ডার। অনিয়মের এখানেই শেষ নয়, কারখানাটিতে অগ্নিনিরাপত্তা পরিকল্পনা ছিল না। হয়নি কখনও অগ্নিনির্বাপণ মহড়াও। লাইসেন্স আছে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

এদিকে বিস্ফোরণে এক দিন পর ঘটনাস্থলে মালিক পক্ষের দেখা মিলেছে। তবে তাদের বক্তব্যও ছিল দায়সারা। বিশেষজ্ঞরা বলছেন, এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। মালিক পক্ষ ও তদারককারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এই মৃত্যুর মিছিল থামানো যাবে না।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী বলেন, ‘এটি কোনোভাবেই অবহেলায় মৃত্যু নয়। এটি হত্যাকাণ্ড। এর আগে বিএম ডিপোর ঘটনায় মালিকপক্ষকে আসামি না করে দায়মুক্তি দেওয়া হয়েছিল। এবার যেন তা না হয়। প্লান্টটিতে বিভিন্ন গ্যাসভর্তি সিলিন্ডার ছিল, তা সংরক্ষণ ও ব্যবস্থাপনা করার মতো প্রশিক্ষিত জনবল আছে কিনা তদন্ত কমিটিকে খতিয়ে দেখতে হবে।’

অনিয়মে ভরপুর:

অগ্নিনিরাপত্তা আইন অনুযায়ী, কারখানা স্থাপনের আগে ফায়ার সার্ভিসের কাছ থেকে অগ্নিনিরাপত্তা পরিকল্পনা অনুমোদন নিতে হয়। সে অনুযায়ী, কারখানায় থাকার কথা ফায়ার স্টেশন, অগ্নিনির্বাপণের বিভিন্ন যন্ত্রপাতি, ফায়ার হোজ রিল, পানির রিজার্ভার ও হোসপাইপ। তবে সীমা প্লান্টে এর কিছুই ছিল না। এ ছাড়া শ্রমবিধি অনুযায়ী, চার মাস পরপর অগ্নিনির্বাপণ মহড়া দেওয়ার কথা থাকলেও তা কখনোই করা হয়নি। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‘এই প্লান্টে ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান অনুমোদন নেই। তারা আবেদন করলেও পরিকল্পনার সব শর্ত পূরণ না করায় এখনও অনুমোদন পায়নি।’

শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী, একটি প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগে নিযুক্ত শ্রমিকের কমপক্ষে ১৮ শতাংশকে অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা এবং বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিতে বলা হয়েছে।

এ ছাড়া শ্রম আইন ২০০৬ অনুযায়ী, ৫০ বা তার বেশি শ্রমিক-কর্মচারী আছে এমন কারখানা ও প্রতিষ্ঠানে প্রতি ছয় মাসে অন্তত একবার অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজনের নির্দেশনা রয়েছে। যা রেকর্ডবুকে সংরক্ষণ করতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা হয়।। তাঁদের মধ্যে এমন প্রশিক্ষণ নিয়েছেন কাউকে পাওয়া যায়নি। কখনও আগুন নেভানোর মহড়াও তাঁরা দেখেননি।

সিলিন্ডার মজুতে মানা হয়নি নিয়ম :

গ্যাস সিলিন্ডার বিধিমালা ১৯৯১ অনুযায়ী, সিলিন্ডার রক্ষণাবেক্ষণ, ব্যবহারে বিধিনিষেধ, মজুত, রিফিল ও নড়াচড়ায় কী সাবধানতা অবলম্বন করতে হবে এর উল্লেখ রয়েছে। তবে প্লান্টটিতে এসব নিয়মের বালাই ছিল না। এসব দেখার দায়িত্ব বিস্ফোরক পরিদপ্তরের থাকলেও তারা সেটি দেখেনি। এ ছাড়া কারখানাটি কখন পরিদর্শন করেছেন তাও জানাতে পারেননি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা। কারখানাটিতে লাইসেন্স রয়েছে কিনা তাও বলতে পারেননি তাঁরা। গতকাল রোববার সকালে পরিদর্শনে যান বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অক্সিজেন ছাড়াও কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেনের সিলিন্ডারও দেখতে পান তাঁরা।

চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক মো. ইদ্রিস আলী বলেন, ‘প্রজ্বালনীয় গ্যাস ও বিষাক্ত গ্যাসের সিলিন্ডার অবশ্যই আলাদা করে রাখতে হবে। কোনো কারণে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হলে অন্যান্য গ্যাস যুক্ত হয়ে বিস্ফোরণকে স্বাভাবিকভাবেই ভয়াবহ করে তোলে।’

চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘কারখানাটিতে লাইসেন্স রয়েছে কিনা জানা নেই। কারণ লাইসেন্স দেওয়া হয় বিস্ফোরক অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকে।’

যে কারণে বিস্ফোরণ:

বিস্ফোরণের কারণ হিসেবে দুই প্রতিষ্ঠানের দুই মত পাওয়া গেছে। ফায়ার সার্ভিস মনে করছে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সিলিন্ডার নয়, যেটির মাধ্যমে সিলিন্ডারে অক্সিজেন ভরা হয় সেটি বিস্ফোরিত হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ‘বিস্ফোরণের অনেক কারণ থাকতে পারে। তদন্তে বিস্ফোরণের কারণ বেরিয়ে আসবে। ঘটনাস্থলে আমরা অনেক সিলিন্ডার দেখেছি। সিলিন্ডারগুলো নিয়মিত পরীক্ষা করার নিয়ম থাকলেও তা করা হয় না। প্রাথমিকভাবে সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি।’ তবে রোববার ঘটনাস্থল পরিদর্শনের পর চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, কী কারণে বিস্ফোরণ হয়েছে তা জানতে নিবিড় তদন্ত প্রয়োজন। তবে কারখানাটিতে অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেনি। কারখানাটিতে চারটি পয়েন্টে সিলিন্ডার অক্সিজেন ভর্তি করা হয়। প্লান্ট থেকে যে কলামের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারে ভর্তি করা হয় সেটি বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে।

তদন্ত শুরু, মামলা করবে পুলিশ:

বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা রোববার বৈঠক করে তাঁদের করণীয় নির্ধারণ করেছেন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা। এ সময় বিস্ফোরণস্থল পরিদর্শনের পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিনের সঙ্গে কথাও বলেছেন তাঁরা।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, ‘আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। হাসপাতালে গিয়ে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা আহত শ্রমিকদের সঙ্গেও কথা বলছি। বিস্ফোরণের কারণ উদ্ঘাটন, দায় কার, কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি ছিল কিনা এসব খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এর সুপারিশও করা হবে।’

এদিকে বিস্ফোরণের ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে পুলিশ। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের অবহেলা আছে। নয় তো এত বড় ঘটনা ঘটত না। আমরা হতাহতদের নাম সংগ্রহ করছি। তাদের নাম এজাহারে উল্লেখ করে মামলা করা হবে। প্রাথমিক তদন্তে মালিক পক্ষের গাফিলতি পেলে তাদেরও আসামি করা হবে।’

উদ্ধার অভিযান শেষ:

এদিকে রোববার সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় বিকেল ৩টায়। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া বলেন, ‘আমরা উদ্ধার অভিযান শেষ করে কারখানা এলাকা আইনশৃঙ্খলা বাহিনীকে বুঝিয়ে দিয়ে ফিরে এসেছি। আর কোনো লাশ পাওয়া যায়নি।’

পুলিশ পাহারায় এলো মালিকপক্ষ: বিস্ফোরণের ২৪ ঘণ্টা পর গতকাল বিকেল ৪টার দিকে পুলিশি পাহারায় ঘটনাস্থলে আসেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘১৯৯৬ সাল থেকে প্রতিষ্ঠানটি অক্সিজেন উৎপাদন করে আসছে। কখনও এমন ঘটনা ঘটেনি। বিস্ফোরণ কেন ঘটল বুঝতে পারছি না।’ দেরিতে ঘটনাস্থলে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনা শোনার পর আহত ও নিহত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও তাঁদের পাশে আছি। বিভিন্ন সংস্থাকে সহযোগিতা করেছি।’

তবে তাঁর এসব দাবির সত্যতা মেলেনি। ঘটনাস্থলে তদারককারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা গেলেও মালিকপক্ষের কোনো সহযোগিতা না পাওয়ায় অভিযোগ করেছিলেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ না হওয়ায় কত শ্রমিক দুর্ঘটনার সময় কাজ করছিলেন, তার কোনো ধারণা আমরা পাইনি। তাঁদের অসহযোগিতার কারণে হতাহতদের খুঁজতে সিলিন্ডারগুলোও সরাতে বেগ পেতে হয়েছে।’

এদিকে বিস্ফোরণের ১৯ ঘণ্টা পর গতকাল সকাল সাড়ে ১১টার দিকে প্লান্টটির ব্যবস্থাপক আবদুল আলীম ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে তাড়াহুো করে ঘটনাস্থল ছাড়েন। তাঁর দাবি, প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিস, বিস্ফোরক পরিদপ্তরের সব সংস্থার ছাড়পত্র, সনদ রয়েছে। বিস্ফোরণে প্রতিষ্ঠানটির ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তিনি কিছু বলতে পারেননি।

যেভাবে উত্থান সীমা গ্রুপের:

চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘সীমা গ্রুপ’। এর অঙ্গপ্রতিষ্ঠান সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড। গ্রুপটির ইস্পাত, জাহাজভাঙা ও অক্সিজেন কারখানা রয়েছে। বাণিজ্য গ্রুপটির কর্ণধার ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ শফি। তাঁর মৃত্যুর পর সন্তানরা গ্রুপটির হাল ধরেন। ১৯৯১ সালে সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানার মধ্য দিয়ে সীমা গ্রুপের ব্যবসায়িক যাত্রা শুরু। ২০০৩ সালে সীমা অটোমেটিক রি-রোলিং মিলস স্থাপন করেন। ১৯৯৬ সালে অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়। শিল্পে ব্যবহৃত অক্সিজেন উৎপাদন করত সীমা অক্সিজেন লিমিটেড। জাহাজভাঙা কারখানা লোহারপাত ও ইস্পাত কারখানায় লোহার বিলেট কাটার কাজে ব্যবহৃত হয় এই গ্যাস। প্রতিষ্ঠানটিতে তিন শিফটে প্রায় দেড় শতাধিক শ্রমিক কাজ করেন। দুর্ঘটনার সময় আহত ২৫ জনসহ মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশে নেমেই সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

দেশে নেমেই সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার॥ লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে অভিমুখে রওনা হয়েছেন তারেক রহমান। ইতিমধ্যে তিনি খিলক্ষেত পেরিয়ে উড়াল সেতু পার হচ্ছেন। জানা গেছে, লাল ও সবুজ রঙের বাসটি বিশেষভাবে প্রস্তুত করা। বাসটির দুপাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। বিশেষ নিরাপত্তা কাচে আবৃত জানালাগুলো। বিমানবন্দর থেকে ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর

আরও পড়ুন
language Change