তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ

চাঁদাবাজি মামলায় গ্রেফতার এনসিপি নেতা বহিষ্কার

চাঁদাবাজি মামলায় গ্রেফতার এনসিপিনেতা বহিষ্কার
পাঠক সংখ্যা
638

দিনাজপুর জেলা সংবাদদাতাঃ

দিনাজপুরের বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দিনাজপুর জেলার যুগ্ম সদস্যসচিব এম এ তাফসীর হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পত্রে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে এম এ তাফসীর হাসানকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জেলা শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাফসীরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অন্য একজনের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর আগে শনিবার দিবাগত রাতে বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব এম এ তাফসীর হাসান ও সদস্য মনজুরুল আলমকে গ্রেফতার করে পুলিশ। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এই ঘটনায় রাতেই ভুক্তভোগী সন্তোষ কুমার রায় (৪০) বোচাগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারটি মামলা হিসেবে রুজু করে আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের বারেয়া এলাকায় সন্তোষ কুমার রায়ের বসতবাড়িতে গিয়ে তার ভাই পরিমলকে খোঁজাখুঁজি করে কয়েকজন। এ সময় তারা বাড়ির ভেতরের জিনিসপত্র ওলটপালট করে। তারা সন্তোষ কুমার রায়কে মারধর করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জড়ো হয়ে এনসিপির নেতা মনজুরুল আলমকে জনতা আটক করে। এ সময় অন্যরা কৌশলে পালিয়ে যায়। পরে আটক মনজুরুল আলমকে উদ্ধার করার জন্য এনসিপি নেতা এমএ তাফসীর ঘটনাস্থলে গেলে তাকেও আটক করে রাখেন স্থানীয়রা। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ অভিযানে অভিযুক্তদের কাছ থেকে একটি লোহার পাইপ, একটি স্টিলের লাঠি (স্পিন্ডল ব্যাটন), কালো রঙের এক জোড়া বুট জুতা, সেনাবাহিনীর পোশাক সদৃশ একটি ফুল প্যান্ট, একটি কালো রঙের মিনি ক্যামেরা (মেমোরি কার্ডসহ), একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এর আগেও ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল। এজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার কথাও জানিয়েছে পুলিশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামে ১০ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নগরের খুলশী থানায় অপমৃত্যুর মামলা করা হয়। গ্রেফতার দুজনের মধ্যে একজন বাড়ির মালিক রয়েছেন। রোববার (০৪ জানুয়ারি) সকালে নগরের লালখান বাজার এলাকার একটি বাসা থেকে ১০ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। শিশুটির পরিবারের দাবি, তাদের মেয়ে আত্মহত্যা করবে, এটা মানতে পারছেন না। লাশের পা মাটির সঙ্গে লাগানো

আরও পড়ুন
language Change