তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

বরগুনায় বিএনপি প্রার্থী মনিকে শোকজ

বরগুনায় বিএনপি প্রার্থী মনিকে শোকজ
পাঠক সংখ্যা
638

বরগুনা জেলা সংবাদদাতাঃ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বরগুনা-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিম স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়েছে।

বরিশাল সিভিল আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল ফরাজী বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. শামীম আহসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন ৩০ ডিসেম্বর জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।

১ জানুয়ারি প্রার্থীকে শোকজ করা হয়েছে। শোকজে বলা হয়, বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ম ভেঙে প্রজুর লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে সেখানে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। সেখানে উচ্ছৃঙ্খল আচরণ ও বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অকথ্য ভাষায় উচ্চস্বরে গালিগালাজ ও হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এর ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

এ ধরনের ঘটনা নির্বাচনে রাজনৈতিক ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৯ নম্বর বিধির (ঘ) নম্বর উপবিধি এবং ১৫ নম্বর বিধির (ক) নম্বর উপবিধির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

বরিশাল সিভিল আদালতের বেঞ্চ সহকারী সোহেল ফরাজী বলেন, নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি ৭ জানুয়ারি সকাল ১০টায় বিএনপি প্রার্থীকে অভিযোগের বিষয় ব্যাখা দিতে সশরীরে বরগুনা জেলা জজ আদালত ভবনে অবস্থিত বিচারিক হাকিমের দ্বিতীয় আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে অভিযোগকারী জামায়াতে ইসলামীর নেতা শামীম আহসান বলেন, ৩ জানুয়ারি শোকজের বিষয়টি অভিযোগকারী হিসেবে আমাকে জানানো হয়েছে।

বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, শোকজের বিষয়টি আমি এখনও অবগত নই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে আমি এখনও চিঠি বা লিখিত কোনো কাগজ পাইনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াতের আপিল শুনানি শুরু

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টা থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি চলছে। জামায়াতের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। আদালত কক্ষে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রোটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত রয়েছেন। এর আগে গত ৭ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন

আরও পড়ুন
language Change