তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি জ্বালানি সংকটে খুলনার ১০ বিদ্যুৎকেন্দ্রের ৬টিই বন্ধ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে চলছে মেধা ও যোগ্যতার যাচাই খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম অসুস্থ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা অবহেলিতদের পাশে দাঁড়াতে চান বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা বদলাচ্ছে অসহায়দের জীবন শেরপুরে মা-বাবার ভালোবাসা পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে তুলে দেয় মেয়ে মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ দেশে সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার খালি পেটে রসুন খাওয়ার উপকারীতা মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এসএসসি পরীক্ষায় থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’ এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

হেভিওয়েট প্রার্থীদের যত সম্পদ

হেভিওয়েট প্রার্থীদের যত সম্পদ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

খুলনা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোটও। এবারের এই নির্বাচনে খুলনার ৬টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে বিএনপি ও জামায়াতের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন।

এর মধ্যে ৫ জন হেভিওয়েট প্রার্থীকে নিয়ে আগ্রহ বেশি ভোটারদের। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে এসব প্রার্থীর বৈচিত্র্যময় তথ্য। সেখানে দেখা গেছে অধিকাংশ হেভিওয়েট প্রার্থীদের চেয়ে তাদের স্ত্রীরা বেশি সম্পদশালী।

মিয়া গোলাম পরওয়ার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ ( ডুমুরিয়া- ফুলতলা ও খানজাহান আলী থানার একাংশ) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

হলফনামা ঘেঁটে দেখা গেছে, মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষিজমি ও ভবন, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি টাকা। এসব সম্পদের অর্জন মূল্য ২২ লাখ ৭২ হাজার টাকা। অস্থাবর সম্পদের ক্ষেত্রে তিনি নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭ লাখ ২৪ হাজার ৭৩৩ টাকা জমা থাকার তথ্য দিয়েছেন।

এর বেশিরভাগ অর্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রয়েছে। এমকম পাস এ প্রার্থীর বিরুদ্ধে ৪৮টি ফৌজদারি মামলার তথ্য আছে। এসব মামলার বেশিরভাগই ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে দায়ের করা হয়েছিল। অধিকাংশ মামলায় তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো সক্রিয় ফৌজদারি মামলা নেই।

হলফনামায় পরওয়ার নিজেকে একজন ব্যবসায়ী ও সাবেক শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন। তিনি ব্যবসা থেকে আয়ের কথা জানিয়েছেন। এ ছাড়া তিনি ৮০ হাজার ৬৫০ টাকা মূল্যের ইলেকট্রনিকস সামগ্রী এবং ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের আসবাবপত্রের কথাও উল্লেখ করেছেন। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ১৫ লাখ টাকা। ২০২৫ কর বছরে তিনি ৫ হাজার ৬২৫ টাকা কর পরিশোধ করেছেন।

হলফনামার তথ্যানুযায়ী, পরওয়ারের স্ত্রী ১৫ ভরি স্বর্ণের মালিক, যার অর্জন মূল্য ছিল ৪৫ হাজার টাকা। তবে এসব মূল্যবান সামগ্রীর বর্তমান বাজারমূল্য আনুমানিক ২২ লাখ ৫৭ হাজার ২০ টাকা। ব্যাংকেও তার স্বল্প পরিমাণ সঞ্চয় রয়েছে।

নজরুল ইসলাম মঞ্জু: বর্ষীয়ান রাজনীতিবিদ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ-সদস্য নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের প্রার্থী। মঞ্জুর শিক্ষাগত যোগ্যতা এলএলবি। পেশা হিসেবে তিনি উল্লেখ করেছেন ব্যবসা। বছরে তার আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। ৭০ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে তার। এর মধ্যে তার নগদ অর্থ ১৩ লাখ ৭৪ হাজার ৩০৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১ লাখ ৯৩ হাজার ৯৪৭ টাকা, ২৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের মোটরযান, ৫২ হাজার টাকার গহনা, ১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ইলেকট্রিক পণ্য রয়েছে তার। স্থাবর সম্পদ রয়েছে ৪০ লাখ টাকার। তার স্ত্রীর এক কোটি ৫১ হাজার ৫৫৫ টাকার অস্থাবর এবং এক কোটি ৯০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ৫ হাজার টাকা আয়কর প্রদান করেছেন। এই নেতার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

রকিবুল ইসলাম বকুল: খুলনা-৩ (দৌলতপুর, খালিশপুর ও দিঘলিয়ার আংশিক) আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, এমবিএ পাশ এই নেতার নামে ১২টি মামলা থাকলেও তার ব্যক্তিগত অস্থাবর সম্পদ মাত্র ১৬ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর নামে আছে ২৪ লাখ তিন হাজার ৮৪৭ টাকা। ব্যাংকে আছে নিজ নামে ১৪ লাখ ৪৬ হাজার ৮১৫ টাকা ও স্ত্রীর নামে ৩০ লাখ ৭০ হাজার ১৬৮ টাকা। স্ত্রীর স্বর্ণ আছে ৪০ ভরি, সঞ্চয়পত্র ৪০ লাখ টাকার। উত্তরাধিকার সূত্রে আছে ৭৭ লাখ ৪৬ হাজার ৩৭৩ টাকা। অকৃষি জমি স্ত্রীর নামে এক কোটি ১৫ লাখ ৬৯ হাজার ৯৬৫ টাকার, ভবন আছে নিজ নামে ৭৩ লাখ ৪৩ হাজার ৬০০ টাকার। স্ত্রীর নামে এক কোটি ১০ টাকার।

আয়কর রিটার্নে উল্লেখ করেছেন, বছরে নিজের আয় ১৮ লাখ ৮০ হাজার ১৮৭ টাকা ও সম্পদ ৭০ লাখ ৯১ হাজার ৮৪১ টাকা। তিনি কর দিয়েছেন দুই লাখ ২৭ হাজার ৫৪৭। স্ত্রীর আয় ১৯ লাখ ৫ হাজার ৯৪২ টাকা ও সম্পদ ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৫৩ টাকা। স্ত্রী কর দিয়েছেন ৭ লাখ ১৩ হাজার ২১১ টাকা। তবে স্ত্রীর পেশা উল্লেখ করেননি তিনি।

আজিজুল বারী হেলাল: বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক এসকে আজিজুল বারী হেলাল খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের প্রার্থী। হলফনামা অনুযায়ী, হেলালের নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি নেই। তবে অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৫৩ লাখ ৯৪ হাজার টাকা। বিএসসি পাশ এই নেতা পেশায় নিজেকে ‘রাজনৈতিক কর্মী’ হিসাবে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে চলমান মামলার সংখ্যা ১৫টি। অস্থাবর সম্পদের পুরোটাই ব্যাংকে জমা, এফডিআর ও নগদ টাকা। টেলিভিশন টক শো ও অনলাইন থেকে বছরে সম্মানী হিসাবে তিনি ৬ লাখ টাকা আয় করেন।

আলী আসগর লবী: সাবেক সংসদ-সদস্য ও বিসিবির সাবেক সভাপতি খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা ও খানজাহান আলী থানার একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবী।

হলফনামার তথ্য থেকে জানা গেছে, স্নাতক পাশ লবীর চার কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার স্থাবর ও ৫২ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে। তার দায় রয়েছে ১৩ কোটি ৭১ লাখ টাকা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। আলী আসগর লবীর কাছে নগদ এক কোটি ২০ লাখ টাকা রয়েছে। স্ত্রীর নামে ছয় কোটি ৬০ লাখ ৬১ হাজার ৬১১ টাকার স্থাবর ও তিন কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে। লবীর নামে বর্তমানে ২টি এবং আগে ৪টি মামলার বিবরণ পাওয়া গেছে।

২০২৫ সালের আয়কর রিটার্নে ৪৭ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৭৫৭ টাকার সম্পদের বিপরীতে প্রায় তিন কোটি টাকার আয়কর জমা দেন লবী। তার স্ত্রীর ১০ কোটি টাকার বিপরীতে প্রায় ৩৪ লাখ টাকার আয়কর দেওয়া হয়। সম্পদের মতো লবীর ঋণের পাল্লাও ভারী। তার ব্যাংক ঋণের পরিমাণ ১৩ কোটি ৭১ লাখ টাকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন। এতে বলা হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশপাশের এলাকায় এই ধারা বলবৎ থাকবে। এসময় পৌর এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএনপির

আরও পড়ুন
language Change