তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল

কাস্টমস ও ভ্যাটে নন-ক্যাডার কর্মকর্তাদের বৈষম্যের অবসান

কাস্টমস ও ভ্যাটে নন-ক্যাডার কর্মকর্তাদের বৈষম্যের অবসান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ ৩৩ বছর পর কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে নন-ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে কাঠামোগত বৈষম্যের অবসান ঘটেছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্য থেকে উপ-কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। যা কাস্টমস ও ভ্যাট প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের আওতাধীন কাস্টমস ও ভ্যাট বিভাগ দেশের মোট রাজস্ব আহরণের প্রায় দুই-তৃতীয়াংশ সংগ্রহ করে থাকে। মাঠপর্যায়ে কর্মরত পাঁচ হাজারেরও বেশি সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) ও রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) আইন-বিধি প্রয়োগ, শুল্ক ও কর আদায়ের মতো ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট, ঝুঁকিভাতা, আবাসন, যানবাহন, প্রশিক্ষণ ও ক্যারিয়ার পরিকল্পনার অভাব সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত কর্মঘণ্টায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তবে চাকরির শুরু থেকেই নন-ক্যাডার কর্মকর্তারা বুনিয়াদি প্রশিক্ষণ, চাকরি স্থায়ীকরণ, গ্রেডেশন, উচ্চতর গ্রেড, চলতি দায়িত্ব থেকে নিয়মিতকরণ ও পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছিলেন। উপ-কমিশনার পদে পদোন্নতির জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও সরাসরি ক্যাডার ও ডিপার্টমেন্টাল পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সমন্বিত গ্রেডেশন না থাকায় নন-ক্যাডার কর্মকর্তারা যুগের পর যুগ পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন।

অবশেষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৫ জানুয়ারির প্রজ্ঞাপনের মাধ্যমে উপ-কমিশনার পদে নন-ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ায় এই দীর্ঘদিনের বৈষম্যের অবসান হলো।এই পদোন্নতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে অর্থ উপদেষ্টা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন)সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের নেতারা আশা প্রকাশ করেন, বৈষম্যমুক্ত কাস্টমস ও ভ্যাট প্রশাসন গঠনের লক্ষ্যে ন্যায্য ও সময়োপযোগী পদোন্নতির এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট

আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. উজ্জল হোসেনের খামার থেকে দুর্বৃত্তরা ৫টি গরু লুট করে নিয়ে গেছে। বুধবার (১৩ আগস্ট) ভোরে পৌরসভার নয়াকান্দি এলাকায় অবস্থিত জামেলা ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও খামারের কর্মচারীরা জানান, রাতের অন্ধকারে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে হানা দেয়। এ সময় তারা কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে একটি বড় পিকআপে করে প্রায় ১৫ লাখ টাকার পাঁচটি অস্ট্রেলিয়ান গরু নিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয়রা আতঙ্কে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। খামার মালিক উজ্জল হোসেন জানান, সদর উপজেলার বিভিন্ন খামারে আগেও এ ধরনের গরু লুটের ঘটনা ঘটেছে। যা খামারিদের মধ্যে চরম উদ্বেগ তৈরি

আরও পড়ুন
language Change