তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নির্বাচনে লড়বেন যে ৩১ ঋণখেলাপি

নির্বাচনে লড়বেন যে ৩১ ঋণখেলাপি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এগুলো যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র অবৈধ বা বাতিল ঘোষণা করা হয়েছে। আবার ঋণখেলাপি মতো গুরুতর অভিযোগ থাকার পরও আদালতের আদেশ বিবেচনায় মনোনয়নপত্র বৈধ হয়েছে অনেকের। এমন ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর সিআইবি প্রতিবেদনে খেলাপি হিসেবে চিহ্নিত এই ৩১ জন। দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা খেলাপি হয়েছেন। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ পেয়ে বাছাইয়ে টিকে গেছেন এসব প্রার্থী।

এবারের সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২ হাজার ৫৬৫ জন। তাদের মধ্যে বাছাইয়ে শুধু ঋণখেলাপির কারণেই বাতিল হয়েছে ৮২ জনের প্রার্থিতা। তাদের মধ্যে ২৮ জন স্বতন্ত্র, তিনজন বিএনপি ও দুজন জামায়াত মনোনীত। এর বাইরে জাতীয় পার্টি, সিপিবি, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের প্রার্থীরাও রয়েছেন। সিআইবির তথ্যের আলোকে নির্বাচন কমিশন প্রার্থী বাছাইয়ে এসব ঋণখেলাপির প্রার্থিতা আটকে দিয়েছে। এ ছাড়া অন্যান্য কারণে সব মিলিয়ে বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশের ৬৯টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয়। এতে সব মিলিয়ে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হলেও ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ এবং অবৈধ হওয়া সব মনোনয়নপত্রের বিরুদ্ধেই আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ রাখা হয়েছে।

আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সংশোধিত আরপিও অনুযায়ী, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও কোনো ব্যক্তির খেলাপির সত্যতা নিশ্চিত হলে তিনি পদ হারাতে পারেন। ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কথা।

উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে বৈধতা পাওয়া ৩১ জনের মধ্যে বিএনপি মনোনীত ১৫ প্রার্থী বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ, টাঙ্গাইল-৪ মো. লুৎফর রহমান, ময়মনসিংহ-৫ মোহাম্মদ জাকির হোসেন, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৪ মো. মুজিবুর রহমান চৌধুরী, কুমিল্লা-৪ মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৯ মো. আবুল কালাম, চট্টগ্রাম-২ সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৬ গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী ও সিলেট-১ থেকে খন্দকার আবদুল মুক্তাদীর। এ ছাড়া বগুড়া-২ ও ঢাকা-১৮ থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না রয়েছেন এ তালিকায়।

স্বতন্ত্র ১১ প্রার্থীর মধ্যে রয়েছেন যশোর-৫ মো. কামরুজ্জামান, ময়মনসিংহ-১০ মো. মুশফিকুর রহমান, ময়মনসিংহ-১১ মুহাম্মদ মোর্শেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া-১ এসএকে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন, কুমিল্লা-৯ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, চাঁদপুর-২ তানভীর হুদা, চট্টগ্রাম-৫ এসএম ফজলুল হক, নোয়াখালী-২ কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সিলেট-৩ মোস্তাকিম রাজা চৌধুরী ও সিলেট-৫ থেকে মামুনুর রশীদ।

এ ছাড়া জাতীয় পার্টির মানিকগঞ্জ-২ থেকে এসএম আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট-১ থেকে মুজিবুর রহমান শামীম, নারায়ণগঞ্জ-৪ থেকে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলী রয়েছেন তালিকায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রংপুর সদরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

রংপুর সদরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

রংপুর সংবাদদাতা: আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রংপুর সদর উপজেলার পাগলাপীর কবরস্থানে শহীদ প্রকৌশলী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (পল্টু)-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এবং থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা কবর জিয়ারতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা রিয়াদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, শহীদ প্রকৌশলী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (পল্টু) গত ১৯ জুলাই ২০২৪ সালে কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হন এবং ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।কবর জিয়ারত শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি কোটা আন্দোলনে আহতদের সুস্থতা কামনাও করা হয়।

আরও পড়ুন
language Change