তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন
পাঠক সংখ্যা
638

কুলেন্দু শেখর দাসঃ

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে গেলবছরের ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজ শুরু করে আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ সম্পন্ন করার কথা থাকলে ও গত ২০দিনে ও হাওরগুলোতে পুরোপুরি বাধেঁর কাজ শুরু না করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬/০১/২৬) দুপুরে উদ্বিগ্ন কৃষকদের স্বার্থে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়।

তিনি বলেন,এই জেলার মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন বোরো জমির ফসল। সরকার প্রতিবছর জেলার ফসল রক্ষাঁর জন্য শতকোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে থাকেন। কিন্ত সরকারের নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজের উদ্বোধন করে এবং আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ শেষ করার কথা রয়েছে।

কিন্ত র্দূভাগ্যেজনক হলেও সত্যি কাজের উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও নিয়ম রক্ষার পিআইসির অনুমোদন দেয়া হয়েছে কিন্তু বাস্তবে এখনো বিভিন্ন উপজেলায় পিআইসি গঠনের কাজ পুরোপুরি শেষ না হওয়াতে ওয়ার্ক অর্ডার দিতে বিলম্ব হচ্ছে। জেলার দিরাই,শাল্লা,ধর্মপাশা,মধ্যনগর,জামালগঞ্জ,তাহিরপুর ও শান্তিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় অধিকাংশ পিআইসি গঠনের প্রক্রিয়া শেষ না হওয়াতে বাঁধের কাজ শুরু হয়নি। নির্ধারিত আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্য সিকিভাগ বাঁধের কাজ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম থাকায় এবারো কৃষকদের সোনালী ফসল রক্ষা করা কঠিন হয়ে পরবে বলে মনে করেন নেতৃবৃন্দরা। তারা মনে করছেন কাবিটা মনিটরিং কমিটি ও পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ আছে,পিআইসি আছে,প্রকল্প ও আছে কিন্ত বাস্তবে হাওরে এখনো দৃশ্যমান বাঁধের কাজ শুরু হয়নি।

এই জেলায় দু”লাখ কৃষকের ফলানো ধান কেবল হাওরের নয় দেশের খাদ্য নিরাপত্তার চালিকাশক্তি। কিন্ত পিআইসি গঠনে একটা সিন্ডিকেট জড়িত থাকায় কমিটি গঠনে বিলম্ব এবং অনিয়ম র্দূনীতি থাকায় বাঁধের কাজে গাফলতি রয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দরা। অসময়ে তড়িঘড়ি করে বাঁধের কাজ শুরু করলে টেকসই বাঁধ নির্মাণ হবে না ফলে অল্প বৃষ্টিপাতে অকাল বন্যায় কৃষকদের কষ্টার্জিত সোনালী ফসল তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড এবং স্ব স্ব উপজেলায় সহকারী প্রকৌশলী(এসও) যারা রয়েছেন তারা সিন্ডিকেটের সাথে মিলে পিআইসি গঠনে অনিয়ম র্দূনীতির গন্ধ থাকায় কমিটির গঠন ও কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে । এই লুকোচুরি খেলা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে জেলার সকল হাওরে বাঁেধর কাজ শুরু করে সময়সীমার মধ্যে কাজ শেস করতে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়,সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক এড. খলিল রহমান,একে কুদরত পাশা,দপ্তর সম্পাদক আনোয়ারুল হক,সদস্য ইসমাইল মিয়া,ও জেলা কমিটির সহ সভাপতি আলী নুর। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজিবির অভিযানে আটক - ২

বিজিবির অভিযানে আটক – ২

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি বিশেষ তথ্যের ভিত্তিতে আজ ০৬ ডিসেম্বর হাকিমপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শাহাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। বিজিবি আনুমানিক রাত ৪ টায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ তৈমুর রহমানের ছেলে মোঃ রজদুল (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়নের বড়গোটাপাড়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে মোঃ শাকিল (৩২) সহ ০৪টি ভারতীয় গরু, ০১টি মোটরসাইকেল ও ০২টি মোবাইলসহ আটক করতে সক্ষম হন। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরু, মোটরসাইকেল ও মোবাইল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। যার আনুমানিক সিজার মূল্য ০৭ (সাত) লক্ষ টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী

আরও পড়ুন
language Change