তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

১১ কেন্দ্রের ভোট গণনা শেষে ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১১ কেন্দ্রের ভোট গণনা শেষে ভিপি পদে এগিয়ে ছাত্রদল
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১০৩১ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব ১১৪২ ভোট পেয়েছেন। ফলে ছাত্রশিবিরের রিয়াজুলের থেকে ছাত্রদলের রাকিব ১১১ ভোটে এগিয়ে আছেন। বুধবার সাড়ে ১১টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

দর্শন বিভাগ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১১১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ১৭৫ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস আবদুল আলিম আরিফ ১৩৫ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৮০ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস মাসুদ রানা ১১৯ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ১২৪ ভোট পেয়েছেন।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি বিভাগ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ৮৯ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৫৭ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস আবদুল আলিম আরিফ ৯৮ ভোট পেয়েছেন, বিপরীতে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস মাসুদ রানা পেয়েছেন ৯০ ভোট, অন্যদিকে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪২ ভোট।

চারুকলা অনুষদের তিন বিভাগের একসঙ্গে এক কেন্দ্রে ভোট হয়েছে। এই ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ২১ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ১০৬ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী আবদুল আলিম আরিফ ১৮ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৩৬ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস মাসুদ রানা ১২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ৮২ ভোট পেয়েছেন।

অনুজীববিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮৭ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৪৬ ভোট পেয়েছেন।

শিবির সমর্থিত জিএস আবদুল আলিম আরিফ ৮৫ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস মাসুদ রানা ৮১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ৪০ ভোট পেয়েছেন।

ফিন্যান্স বিভাগের ফলাফলে দেখা গেছে,শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ১৩৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত একে এম রাকিব ২৩১ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস প্রার্থী আবদুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস প্রার্থী মাসুদ রানা ১৬৩ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল ১৭৮ ভোট পেয়েছেন।

কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ১০৬ ভোট পেয়েছেন । অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৯৪ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ১১২ ও খাদিজাতুল (ছাত্রদল) ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ( শিবির) ১০৫ ও তানজিল (ছাত্রদল) ৮০ ভোট পেয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল (শিবির) ৫১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৩৯ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ৪৬ ভোট, খাদিজাতুল (ছাত্রদল) ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০ ভোট পেয়েছেন।

ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১০০ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১৩২ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১৩০ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজীল ১০৬ ভোট পেয়েছেন।

ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এ ছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৪৫ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্টঃ বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩) নিহত হয়েছেন। রোববার ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের বাসিন্দা এবং মুদেব বিশ্বাসের ছেলে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে রিপন বিশ্বাসকে ধাক্কা দেয়। এ কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পরে যায়। এরপরই বাস চালক পালিয়ে যান। এতে কোনো বাসযাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে। স্থানীয়

আরও পড়ুন
language Change