তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ কো-অর্ডিনেটর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিবেদিতপ্রাণ - মুশফিকুর সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা সৌদি পৌঁছালেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির ডিসেম্বরের মধ্যেই জলাবদ্ধতা কমবে ৮০ থেকে ৯০ শতাংশ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত তাসকিনের যেভাবে কার্যকর হতে পারে নতুন পে-স্কেল রাজধানী জুড়ে পুলিশের কড়া সতর্কতা কুমিল্লা নামে বিভাগ হবে: প্রধানমন্ত্রী দুই দিনে অভিযানে শতাধিক গ্রেফেতার লিটনের শতকে সম্মানজনক সংগ্রহ বাংলাদেশের খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল পরিদর্শন সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেফতার ঝিনাইগাতীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত মোংলায় মাদকের বিরুদ্ধে সাহসী লড়াইয়ে সাংবাদিক মাসুদ কেশবপুরে সাবেক খেলোয়াড় কেসমত আলীর মৃত্যু সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, আটক ৩ হামলা হলে দায়ী থাকবেন আওয়ামী লীগ নেতা সাত্তারসহ ৩ জন: সাংবাদিক ইন্নার অভিযোগ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ঘোষণা দিলেন আবু সাইদ সুইট পরিবেশ অধিদপ্তরের কর্মচারীর সম্পদের পাহাড় রংপুর সদরে ধান কাটায় ব্যস্ত কৃষক, উৎপাদন ভালো হলেও লাভ নিয়ে শঙ্কা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে অভিযান শেরপুরের কোরবানির পশুর হাটে মূল আকর্ষণ বাংলার ডন! কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী শেরপুরের কৃতি সন্তান ড. এমডি মাহফুজুর রহমান পিএইচ ডি ডিগ্রি অর্জন করলেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ চলছে উদ্ধার কাজ শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার ভিডিও ভাইরাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন "আইজিপি ব্যাজ-২০২৫" পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ভোলা সদর পিআইওর বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ শাশুড়ির পরকীয়া জানানোয় পুত্রবধূকে হত্যার অভিযোগ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট জব্দ বটিয়াঘাটায় পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত পূর্ব সুন্দরবনে বনদস্যু ও বনরক্ষীর মধ্যে বন্দুকযুদ্ধ জিম্মি ৪ জেলে উদ্ধার যমুনা অয়েলের গনবদলীতে অর্থ লেনদেন ও দ্বৈত নীতির অভিযোগ রংপুরে পোল্ট্রি খামারের বিষাক্ত বর্জ্যে ফসলের ব্যাপক ক্ষতি, দুই শতাধিক কৃষক পদবি মিটারম্যান অথচ চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছে কোটি টাকা এসএসপি নির্বাচনে : সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ, দপ্তর সম্পাদক মিম চাঁদপুরের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে

সুষ্ঠ ভূমি ব্যবস্থাপনার স্বার্থে এডি লাইন টানা প্রয়োজন: সিনিয়র সচিব

সুষ্ঠ ভূমি ব্যবস্থাপনার স্বার্থে এডি লাইন টানা প্রয়োজন: সিনিয়র সচিব
পাঠক সংখ্যা
638

মো: রফিকুল ইসলাম ॥

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, নদীমাতৃক বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা ও মালিকানা নির্ধারণে Alluvion (পয়স্তি) ও Diluvian (সিকস্তি) line (AD Line) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। নদীভাঙন, চর জাগা ও পলি সঞ্চয়ের মতো প্রাকৃতিক প্রক্রিয়ার কারণে জমির আয়তন ও অবস্থান প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এসব পরিবর্তনের আইনগত স্বীকৃতি নির্ধারণে এই দুই ধারণা মুখ্য ভূমিকা রাখে। বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিরোধ, অবৈধ দখল একটি বড় সামাজিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে সিকস্তি ও পয়স্তি প্রশিক্ষণ মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। সুষ্ঠ ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নিয়মিতভাবে সিকস্তি ও পয়স্তি (এডি) লাইন টানা প্রয়োজন।

আজ বুধবার (০৭ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার্ভেয়ারগণ কর্তৃক এডি লাইন সৃজন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মডিউল চুড়ান্তকরণ সেমিনারে’ তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়ের।

সিনিয়র সচিব বলেন, বাংলাদেশের নদীমাতৃক বাস্তবতায় Alluvion–Diluvian Line (AD Line) সৃজন প্রশিক্ষণ শুধু একটি কারিগরি বিষয় নয়; এটি ভূমি ন্যায়বিচার, রাজস্ব সুরক্ষা ও সুশাসনের অন্যতম ভিত্তি। এই প্রশিক্ষণ ছাড়া ভূমি প্রশাসনে টেকসই ও স্বচ্ছ ব্যবস্থাপনা কল্পনা করা যায় না। এই প্রেক্ষাপটে Diluvian line বা ভাঙনের সীমারেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত একটি ঐতিহাসিক ও আইনগত রেফারেন্স লাইন, যার ভিত্তিতে নির্ধারণ করা হয় কোন জমি ভাঙনের আগে কোথায় ছিল এবং চর জাগার পর মালিকানা কার হবে। এই রেখা সঠিকভাবে নির্ধারিত না হলে ভূমি বিরোধ, জাল দলিল, প্রভাবশালীদের দখল ও দীর্ঘস্থায়ী মামলা-মোকদ্দমা অনিবার্য হয়ে ওঠে।

তিনি আরো বলেন, নদী ভাঙ্গন প্রবল এলাকায় সার্ভেয়ারগণদের দুই সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষন আয়োজন করা হবে। নদীভাঙনপ্রবণ এলাকার সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নদীশাসন ও ভূমি ব্যবস্থাপনায় Alluvion ও Diluvian line-এর বৈজ্ঞানিক, আইনসম্মত ও ডিজিটালভাবে সংরক্ষিত নির্ধারণ সময়ের দাবি। আধুনিক স্যাটেলাইট ইমেজ, জিআইএস ম্যাপিং এবং হালনাগাদ জরিপের মাধ্যমে এই রেখাগুলো নির্ভুলভাবে সংরক্ষণ করা গেলে ভূমি বিরোধ কমবে, ন্যায্য মালিকানা নিশ্চিত হবে এবং নদীঘেঁষা মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।

সেমিনারে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড.মো:মাহমুদ হাসান,মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস, এনডিসি; মোঃ রায়হান কাওছার ও মো: এমদাদুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদঃ ৬ ডিসেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকায় আয়োজক দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা কর্তৃক আদর্শ ব্রাদার্স ভান্ডারের ১৩৯৫০ কেজি অর্থাৎ ৭৫ ড্রাম পাম তেল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, আদর্শ গ্রুপের চেয়ারম্যান মোঃ সাদিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এর সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।আপনারা সকলে অবগত আছেন আদর্শ ব্রাদার্স ভান্ডার দীর্ঘ দিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এলাকায় সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। যাহার ট্রেড লাইসেন্স নং- ২৪২৫০৩৩০১৩২০ এবং টিন নাম্বার ৭৩৭৪৫৬৪০৬০৫১। আদর্শ ব্রাদার্স ভান্ডার, ব্রাদার্স ফ্লাওয়ার মিল, ব্রাদার্স অটো রাইস মিল, পপুলার পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ, আদর্শ চিকস লিঃ, আদর্শ ফুড বেভারেজ এন্ড

আরও পড়ুন
language Change