তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান

বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লার ৭ বছরে সম্পদ ৯ গুণ বৃদ্ধিতে বিতর্ক

বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লার ৭ বছরে সম্পদ ৯ গুণ বৃদ্ধিতে বিতর্ক
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী–তালতলী ও বরগুনা সদর) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে যাচাই-বাছাই শেষে পাঁচজন বৈধতা পান। প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে— সম্পদের দিক থেকে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা শীর্ষে থাকলেও শিক্ষাগত যোগ্যতায় তিনি অন্য চার প্রার্থীর তুলনায় পিছিয়ে। অপরদিকে, চারজন প্রার্থী সম্পদে কম হলেও শিক্ষাগত দিক থেকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মহিবুল্লাহ, খেলাফত মজলিসের অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন এবং জাতীয় পার্টি–জেপির জামাল হোসাইন।

হলফনামা অনুযায়ী, বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তা প্রত্যাহার করেন। ২০১৮সালের হলফনামায় তিনি স্ত্রীর নামে ৩৫ভরি স্বর্ণ (মূল্য ৬০হাজার টাকা) দেখালেও বর্তমান হলফনামায় স্ত্রীর নামে কোনো স্বর্ণের উল্লেখ নেই; তবে নিজ নামে ৬০হাজার টাকার স্বর্ণ থাকার কথা উল্লেখ করেছেন।

২০১৮সালে তার নগদ অর্থ ছিল ৯লাখ ৮৫হাজার ৫০০টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৭লাখ ৩৯হাজার ৬১০টাকা। ওই সময় নগদসহ মোট সম্পত্তির মূল্য ছিল ৬০ লাখ ৩৮হাজার ২২৯টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫কোটি ৬২লাখ টাকায়। গত সাত বছরে তার সম্পত্তি প্রায় ৯.৩১গুণ বেড়েছে। এছাড়া তার নামে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে, যা অন্য চার প্রার্থীর কারও নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ওলি উল্লাহর মোট সম্পদের পরিমাণ ৮০লাখ টাকা। তার স্ত্রী মমতাজ বেগমের নামে রয়েছে ১১ভরি স্বর্ণ। মৌসুমি ব্যবসা ও পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তির কথা তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রার্থী মো. মহিবুল্লাহর মোট সম্পদের মূল্য ৭৪লাখ টাকা। তার স্ত্রী মাহফুজার নামে রয়েছে ৫ভরি স্বর্ণ ও ৩০লাখ টাকার সম্পত্তি। পাঁচ প্রার্থীর মধ্যে স্ত্রীর নামে সবচেয়ে বেশি সম্পত্তি জামায়াত প্রার্থীর। তিনি শিক্ষকতা ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পদের কথা উল্লেখ করেছেন।

খেলাফত মজলিস প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইনের নিজের নামে রয়েছে ৩০ভরি, স্ত্রীর নামে ৫ভরি এবং নির্ভরশীলদের নামে ১০.৩গ্রাম স্বর্ণ। তার নিজের সম্পদের মূল্য ৬১লাখ ৬৫হাজার ২১২টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ২০লাখ টাকার সম্পত্তি। স্বর্ণের হিসাবে তিনি সব প্রার্থীর চেয়ে এগিয়ে।

জাতীয় পার্টি–জেপি প্রার্থী জামাল হোসাইনের নামে রয়েছে ২০ভরি স্বর্ণ, ৭লাখ টাকা নগদ অর্থ ও ৩০হাজার টাকার বৈদেশিক মুদ্রা। তবে তার স্ত্রীর নামে কোনো সম্পত্তি নেই।

সম্পদের দিক থেকে নজরুল ইসলাম মোল্লা শীর্ষে থাকলেও পরবর্তী অবস্থানে রয়েছেন যথাক্রমে ওলি উল্লাহ, মো. মহিবুল্লাহ, জাহাঙ্গির হোসাইন ও জামাল হোসাইন। প্রার্থীদের দাখিল করা হলফনামা থেকেই এসব তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জামাল হোসাইন বলেন, আমার কোনো বৈদেশিক মুদ্রা নেই। একজন আইনজীবী হলফনামা পূরণ করেছেন, সম্ভবত তার ভুলে এটি লেখা হয়েছে।

খেলাফত মজলিস প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন বলেন, হলফনামায় দেওয়া তথ্য সঠিক। আইন পেশা ও পৈত্রিক সূত্রে অর্জিত আয়ই সেখানে উল্লেখ করা হয়েছে।

জামায়াত প্রার্থী মো. মহিবুল্লাহ বলেন, আমি বরগুনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। চাকরি ও পৈত্রিক সম্পদের কথাই হলফনামায় দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলনের ওলি উল্লাহ বলেন, “মৌসুমি ব্যবসা ও বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তিই হলফনামায় উল্লেখ করেছি।

বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, সম্পত্তি আসলে বাড়েনি। বরগুনা শহরের কিছু দামী জমি ও একটি মূল্যবান বাড়ি বিক্রি করায় টাকার অংকে সম্পদের পরিমাণ বেশি দেখাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম

মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম

আন্তর্জাতিক ডেস্কঃ বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই পোস্টে তিনি ১৯৭১ সালের ঘটনাকে ‘ভারতের বিজয়’ হিসেবে উল্লেখ করছেন। তার পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। তিনি লিখেছেন, ‘বিজয় দিবসে, আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল এবং নিস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।

আরও পড়ুন
language Change