তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লার ৭ বছরে সম্পদ ৯ গুণ বৃদ্ধিতে বিতর্ক

বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লার ৭ বছরে সম্পদ ৯ গুণ বৃদ্ধিতে বিতর্ক
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী–তালতলী ও বরগুনা সদর) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে যাচাই-বাছাই শেষে পাঁচজন বৈধতা পান। প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে— সম্পদের দিক থেকে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা শীর্ষে থাকলেও শিক্ষাগত যোগ্যতায় তিনি অন্য চার প্রার্থীর তুলনায় পিছিয়ে। অপরদিকে, চারজন প্রার্থী সম্পদে কম হলেও শিক্ষাগত দিক থেকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মহিবুল্লাহ, খেলাফত মজলিসের অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন এবং জাতীয় পার্টি–জেপির জামাল হোসাইন।

হলফনামা অনুযায়ী, বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তা প্রত্যাহার করেন। ২০১৮সালের হলফনামায় তিনি স্ত্রীর নামে ৩৫ভরি স্বর্ণ (মূল্য ৬০হাজার টাকা) দেখালেও বর্তমান হলফনামায় স্ত্রীর নামে কোনো স্বর্ণের উল্লেখ নেই; তবে নিজ নামে ৬০হাজার টাকার স্বর্ণ থাকার কথা উল্লেখ করেছেন।

২০১৮সালে তার নগদ অর্থ ছিল ৯লাখ ৮৫হাজার ৫০০টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৭লাখ ৩৯হাজার ৬১০টাকা। ওই সময় নগদসহ মোট সম্পত্তির মূল্য ছিল ৬০ লাখ ৩৮হাজার ২২৯টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫কোটি ৬২লাখ টাকায়। গত সাত বছরে তার সম্পত্তি প্রায় ৯.৩১গুণ বেড়েছে। এছাড়া তার নামে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে, যা অন্য চার প্রার্থীর কারও নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ওলি উল্লাহর মোট সম্পদের পরিমাণ ৮০লাখ টাকা। তার স্ত্রী মমতাজ বেগমের নামে রয়েছে ১১ভরি স্বর্ণ। মৌসুমি ব্যবসা ও পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তির কথা তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রার্থী মো. মহিবুল্লাহর মোট সম্পদের মূল্য ৭৪লাখ টাকা। তার স্ত্রী মাহফুজার নামে রয়েছে ৫ভরি স্বর্ণ ও ৩০লাখ টাকার সম্পত্তি। পাঁচ প্রার্থীর মধ্যে স্ত্রীর নামে সবচেয়ে বেশি সম্পত্তি জামায়াত প্রার্থীর। তিনি শিক্ষকতা ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পদের কথা উল্লেখ করেছেন।

খেলাফত মজলিস প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইনের নিজের নামে রয়েছে ৩০ভরি, স্ত্রীর নামে ৫ভরি এবং নির্ভরশীলদের নামে ১০.৩গ্রাম স্বর্ণ। তার নিজের সম্পদের মূল্য ৬১লাখ ৬৫হাজার ২১২টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ২০লাখ টাকার সম্পত্তি। স্বর্ণের হিসাবে তিনি সব প্রার্থীর চেয়ে এগিয়ে।

জাতীয় পার্টি–জেপি প্রার্থী জামাল হোসাইনের নামে রয়েছে ২০ভরি স্বর্ণ, ৭লাখ টাকা নগদ অর্থ ও ৩০হাজার টাকার বৈদেশিক মুদ্রা। তবে তার স্ত্রীর নামে কোনো সম্পত্তি নেই।

সম্পদের দিক থেকে নজরুল ইসলাম মোল্লা শীর্ষে থাকলেও পরবর্তী অবস্থানে রয়েছেন যথাক্রমে ওলি উল্লাহ, মো. মহিবুল্লাহ, জাহাঙ্গির হোসাইন ও জামাল হোসাইন। প্রার্থীদের দাখিল করা হলফনামা থেকেই এসব তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জামাল হোসাইন বলেন, আমার কোনো বৈদেশিক মুদ্রা নেই। একজন আইনজীবী হলফনামা পূরণ করেছেন, সম্ভবত তার ভুলে এটি লেখা হয়েছে।

খেলাফত মজলিস প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন বলেন, হলফনামায় দেওয়া তথ্য সঠিক। আইন পেশা ও পৈত্রিক সূত্রে অর্জিত আয়ই সেখানে উল্লেখ করা হয়েছে।

জামায়াত প্রার্থী মো. মহিবুল্লাহ বলেন, আমি বরগুনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। চাকরি ও পৈত্রিক সম্পদের কথাই হলফনামায় দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলনের ওলি উল্লাহ বলেন, “মৌসুমি ব্যবসা ও বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তিই হলফনামায় উল্লেখ করেছি।

বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, সম্পত্তি আসলে বাড়েনি। বরগুনা শহরের কিছু দামী জমি ও একটি মূল্যবান বাড়ি বিক্রি করায় টাকার অংকে সম্পদের পরিমাণ বেশি দেখাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সৌম্য ভালো খেললে বাংলাদেশের চেহারাই বদলে যায়

সৌম্য ভালো খেললে বাংলাদেশের চেহারাই বদলে যায়

ক্রীড়া ডেস্ক: এই গেল বছর পর্যন্ত দলে নিয়মিতই ছিলেন সৌম্য সরকার। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন। তবে হুট করেই তিনি দল থেকে ব্রাত্য হয়ে পড়েছেন। শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা পাননি। তার জায়গায় দলে ঢুকেছিলেন নাঈম শেখ, তবে তিনিও ব্যর্থ হয়েছেন। এবার তার ভূয়সী প্রশংসাই করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি জানিয়েছেন, বোলারদের ওপর আধিপত্য বিস্তারে সৌম্যর জুড়ি মেলা ভার। তিনি যেদিন ভালো খেলেন সেদিন দলের চেহারাই বদলে যায়। সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়। যেদিন সে ভালো খেলে সেদিন অনেক ভালো খেলে। ও হয়তো শুরুতেই আউট হয়ে যায়, কিন্তু যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেয়। কথাটার পক্ষে প্রমাণ দিচ্ছে সৌম্যর পারফর্ম্যান্স। টি-টোয়েন্টিতে শেষ পাঁচ ইনিংসে তার চল্লিশোর্ধ্ব ইনিংস আছে দুটো। দুই ইনিংসেই তিনি রান করেছেন নিদেনপক্ষে ১৩৪ স্ট্রাইক রেটে।

আরও পড়ুন
language Change