তারিখ লোড হচ্ছে...

সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

শীতার্ত মানুষের পাশে বেতছড়ি একতা ফাউন্ডেশন

শীতার্ত মানুষের পাশে বেতছড়ি একতা ফাউন্ডেশন
পাঠক সংখ্যা
638

মোঃ হাচান আল মামুনঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেতছড়ি একতা ফাউন্ডেশন। বুধবার (৭ জানুয়ারি ) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায়, হতদরিদ্র, বিধবা, পাহাড়ি ও বাঙালি মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে সংগঠনটি।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বেতছড়ি একতা ফাউন্ডেশন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। শুধু শীতবস্ত্র বিতরণই নয়, অসুস্থ ও ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা, অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ নানামুখী মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে সংগঠনটি। একতা ফাউন্ডেশনের সহযোগিতায় অনেক অসুস্থ মানুষ সুস্থ জীবন ফিরে পেয়েছেন বলেও জানান সংশ্লিষ্টরা। বর্তমানে পুরো দীঘিনালা জুড়ে সংগঠনটির মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
দীঘিনালায় কয়েকদিন ধরে বিরাজ করছে তীব্র শীত ও ঘন কুয়াশা। প্রচণ্ড শীতের কারণে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না। এমন পরিস্থিতিতে ৭ জানুয়ারি ২০২৬ জুড়ে দীঘিনালার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে বেতছড়ি একতা ফাউন্ডেশন।

প্রথমে সংগঠনটি নিজ এলাকা বেতছড়িতে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে। এরপর মধ্য বোয়ালখালী মানবিক যুবসমাজের সহযোগিতায় মধ্য বোয়ালখালী গ্রামের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে কবাখালী উত্তর মিলনপুর এলাকা এবং সর্বশেষ মেরুং ইউনিয়নের চংগাছড়ি এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল নিতে আসা শীতার্ত মানুষ কম্বল পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই মানবিক এই উদ্যোগে আবেগাপ্লুত হয়ে বেতছড়ি একতা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান। শীত নিবারণে এ সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি এনে দেবে বলেও মন্তব্য করেন উপকারভোগীরা।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বেতছড়ি একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোঃ আল আমিন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সদস্য আবদুল হালিম, আলামিন, ইব্রাহিম, হৃদয়সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বেতছড়ি একতা ফাউন্ডেশনের সভাপতি ডা. মোঃ আল আমিন বলেন,

বেতছড়ি একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রতিবছরই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবারও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। কোষাধ্যক্ষ জাকির হোসেন বলেন, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আপন নিবাস হোটেল মালিক জাবেদকাণ্ড: নারীদের ভয় কি হয় কি হয়!

  রায়হান হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধিঃ- অবলা নারীদের ফাঁদে ফেলে রমরমা হোটেল ব্যবসা চলছে জাবেদের। আপন নিবাস হোটেল ছাড়াও তার হাতে রয়েছে আরও পাঁচটি হোটেল। সেখানে খদ্দেরের চাহিদা অনুযায়ী নারীদের যোগান দেন। যদিও এ ব্যবসায় পা ফেলে মানবপাচার মামলা কাঁধে নিয়েও দিব্বি অবলা অবিবাহিত নারীদের ফাঁদে ফেলে প্রকাশ্যে চালাচ্ছেন তার হোটেল ব্যবসা। এ প্রসঙ্গে গণমাধ্যমে সংবাদও প্রচারিত হয়েছে। তবে ঘটনা জানাজানির পর দুইদিন থেকে তিন দিন ব্যবসা বন্ধ থাকলেও আবার ‘যে লাউ সে কদু’। অপরদিকে সংবাদ প্রচারের পর খোঁজ নিয়ে জাবেদ ওই সংবাদকর্মীকে কনভ্যান্স করতে মরিয়া হয়ে উঠেন। অফার করেন মোটা অংকের টাকাও। হোটেল সূত্র জানিয়েছে, নারীদের ফাঁদে ফেলে বাগে আনতে জাবেদের রয়েছে একাধিক লোক ( দালাল)। তারা কেউ দৈনিক বেতনধারী আবার কেউ মাসিক। মূলত ফয়সলেকে ঘুরতে আসা নারীদের রূপকথার গল্পকাহিনী

আরও পড়ুন
language Change