তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ

রাণীনগর ইউপি চেয়ারম্যানকে প্রবাসীর স্ত্রীর জুতাপেটা

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে জুতাপেটা করেছেন এক প্রবাসীর স্ত্রী। রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন রাতেই রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়েরও করেছেন তিনি।

চেয়ারম্যান চাঁন বলেন, ‘রবিবার সন্ধ্যায় রাণীনগর থেকে মোটরসাইকেলযোগে নিজ এলাকায় ফিরছিলাম। এ সময় করজগ্রাম বাজারে পৌঁছলে স্থানীয় একজন মোটরসাইকেল থামিয়ে ওয়ারিশান কাগজে স্বাক্ষর চান। কাগজে স্বাক্ষর করার সময় পেছন থেকে ওই নারী জুতা দিয়ে মারপিট করে ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনাটি সাথে সাথে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে।’

চেয়ারম্যান আব্দুল ওহাদ চাঁন আরো বলেন, ‘ওই নারী বাড়িতে একা থাকে। এই সুযোগে ওই বাড়িতে একজন ব্যক্তি যাওয়া-আসা করে। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে আমাকে জানায়। আমি ওই নারী এবং ওই ব্যক্তিকে নিষেধ করার পর থেকে আমার বিরুদ্ধে নানা মিথ্যে রটনা ছড়ায়। এর জের ধরেই আমার ওপর হামলা করা হয়েছে।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রবাসীর স্ত্রী বাংলা সংবিধানকে বলেন, ‘দীর্ঘদিন আগে থেকে চেয়ারম্যান চাঁন নানাভাবে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলে আসছেন। যার ফলে সমাজে টিকে থাকা বা বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। আমি তাকে নিষেধ করার পরেও তিনি শোনেননি। বাধ্য হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছুদিন আগে থানায় একটি লিখিত অভিযোগও করেছি। এর পরও তিনি এমন অশালীন কথা বলা বন্ধ না করায় অতিষ্ট হয়ে তাকে জুতাপেটা করেছি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারপিট করার অভিযোগে রাতেই চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বাংলা সংবিধানকে বলেন, মারপিটের ঘটনায় সোমবার দুপুরে চেয়ারম্যান চাঁন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ বাংলা সংবিধান

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচন চায়নি ছাত্রদল, ইশতেহার দেয় কীভাবে

নির্বাচন চায়নি ছাত্রদল, ইশতেহার দেয় কীভাবে

ডেস্ক রিপোর্ট: বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রদল কিন্তু ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না। ভিসির সভাপতিত্বে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন ডাকসু নির্বাচন চান না। আবার তারা শিক্ষার্থীদের ইশতেহার দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, শিক্ষার্থীদের এটাও ভাবা উচিত। সোমবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ এসব কথা বলেন। ছাত্র অধিকারের ব্যানার ফেস্টুন প্রশাসন সরিয়ে ফেললেও, ছাত্রদল, গনতান্ত্রিক ছাত্র সংসদের ফেস্টুন কিন্তু এখনও টিএসসিতে টানানো রয়েছে। চিফ রিটার্নিং স্যারকে গতকাল কল দিয়ে জানতে চেয়েছিলাম, ছাত্র সংগঠনের নামে ব্যানার ফেস্টুন করলে কি সেটা আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে না পড়ে , তাহলে আমাকে জানান আমিও ছাত্র অধিকার পরিষদের নামে দীর্ঘ ছয় বছরের ফ্যাসিবাদের দিনলিপি, হামালা, মামলা তুলে ধরে ব্যানার ফেস্টুন করব৷ স্যার গতকালই এটার ব্যাবস্থা

আরও পড়ুন
language Change