তারিখ লোড হচ্ছে...

মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার

ত্রাণ নয় গ্রামবাসীর দাবী রাস্তা ও সেতু

ত্রাণ নয় গ্রামবাসীর দাবী রাস্তা ও সেতু
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

বরগুনার তালতলী উপজেলার খোট্টাচর এলাকায় ব্রিজ ঘাট থেকে দক্ষিণ খোট্টাচর আবাসন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও অচল অবস্থায় রয়েছে। রাস্তার বড় বড় গর্ত ও ধ্বংসপ্রায় অংশের কারণে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জল জমে সড়ক আরও বিপজ্জনক হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, শিক্ষার্থীরা নিয়মিত স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না। পাশাপাশি কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব না হওয়ায় মানবিক দিক থেকে পরিস্থিতি উদ্বেগজনক। গত সোমবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরগুনা জেলা সংগঠক এম. শাহাদাৎ হোসেন এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় সড়ক সংস্কার ও প্রধান ব্রিজ পুনর্নির্মাণের দাবি জানানো হয়।

খোট্টাচরের বাসিন্দা নাজমা বেগম বলেন, রাস্তাটি এতটাই ভাঙাচোরা যে ছোট বাচ্চারাও হাঁটতে পারছে না। আমরা দ্রুত একটি টেকসই রাস্তা চাই। আয়েশা বেগম বলেন, আমরা ত্রাণ চাই না, আমরা রাস্তা ও ব্রিজ চাই। যোগাযোগ ব্যবস্থা না থাকলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায়। মহাসিনা বেগম জানান, এলাকার ৫০ জন মানুষ স্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তাটির জন্য লিখিত আবেদন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দেন এবং ভেঙে পড়া ব্রিজ দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এম. শাহাদাৎ হোসেন বলেন, উন্নয়নের নামে সাময়িক ত্রাণ নয়, আমরা স্থায়ী সমাধান চাই। এ দাবিকে সামনে রেখেই জনগণের কণ্ঠস্বর হয়ে উপজেলা প্রশাসনের কাছে সড়ক ও ব্রিজ নির্মাণের জোরালো দাবি জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ছাত্র আন্দোলনেও দক্ষিণখান থানার ব্যতিক্রম দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টার: আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে প্রতিহিংসা মুক্ত সম্পর্ক বজায় রাখার কারণেই ডিএমপির দক্ষিণ থানায় একটা ঢিলও পড়েনি। কোনো পুলিশ সদস্য সেখানে আক্রমণের শিকারও হননি। এখন পর্যন্ত সেখানে সাভাবিক কার্যক্রম চলমান রয়েছে, ছাত্র-জনতাসহ সকল শ্রেণীর বাসিন্দাদের সঙ্গে বিদ্যমান আছে চমৎকার সম্পর্ক। ব্যতিক্রম এ দৃষ্টান্ত স্থাপন হয়েছে সদ্য বিদায়ী অফিসার্স ইনচার্জ শেখ আবুল বাশারের কারণে। সেখানে ১ আগষ্ট থেকে যোগদানকারী ওসি আশিকুর রহমানসহ থানার পুলিশ সদস্যরা সবাই সে সুবিধা ভোগ করতে পেরে বেজায় খুশি। অথচ আন্দোলনকারীদের উপর দমন পীড়ন না চালানোর অভিযোগ তুলেই দৃষ্টান্ত সৃষ্টিকারী ওসি শেখ বাশারকে প্রত্যাহার করার ঘটনা ঘটে। ডিএমপি কমিশনার গত ৩১ আগষ্ট এক নির্দেশে শেখ বাশারকে প্রত্যাহার করে তার স্থলে মো. আশিকুর রহমানকে ওসি হিসেবে দায়িত্ব দেন। থানায় কর্মরত পুলিশ সদস্যরা জানান, জুলাই মাস জুড়ে চলা বৈষম্য

আরও পড়ুন
language Change