তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
পাঠক সংখ্যা
638

স্পোর্টস রিপোর্টঃ

বিশ্বকাপের মঞ্চে ফেরার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায়ের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ সামনে রেখে নেপালে অনুষ্ঠেয় প্রতিযোগিতার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ উপলক্ষে ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। দলটি আগামী ১২জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বে।

ঘোষিত দলে রয়েছেন অভিজ্ঞতার সঙ্গে তরুণদের সমন্বয়। ব্যাটিং বিভাগে আছেন সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তার। অলরাউন্ডার ও বোলিং আক্রমণে ভরসা হিসেবে থাকছেন রিতু মণি, ফাহিমা খাতুন, শর্না আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।

এ ছাড়া দলে সুযোগ পেয়েছেন জুয়ারিয়া ফেরদৌস, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মাগলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে সারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকিকে।

নেপালে অনুষ্ঠিত এই বাছাইপর্বে ভালো পারফরম্যান্সই বাংলাদেশের সামনে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার একমাত্র পথ। অভিজ্ঞ নেতৃত্ব ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে এবার সেই লক্ষ্য পূরণে কতটা এগোতে পারে নিগারদের দল—সেটিই এখন দেখার অপেক্ষা।

ঘোষিত বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়ারিয়া ফেরদৌস, রিতু মণি, ফাহিমা খাতুন, শর্না আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মাগলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই: সারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সোনালী ব্যাংক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা উধাও

সোনালী ব্যাংক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা উধাও

ডেস্ক রিপোর্ট: মাগুরায় সোনালী ব্যাংকের একটি শাখায় এক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা রহস্যজনকভাবে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা টাকা তুলেছে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষও স্পষ্ট কোনো জবাব দিতে পারেনি। ভুক্তভোগী উষা এস সি লিমিটেডের মালিক ও চেয়ারম্যান মো. টিটুল জানান, তার প্রতিষ্ঠানের নামে খোলা চলতি হিসাব থেকে ধাপে ধাপে পুরো অর্থ তুলে নেয়া হয়েছে। তার দাবি, অনুমতি ছাড়াই ব্যাংক থেকে চেক বই ইস্যু করা হয়েছে এবং ১০-২০ লাখ টাকা একবারে উত্তোলনের পরও কোনো ফোন কল বা বার্তা পাঠানো হয়নি। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে প্রতারক চক্র টাকা তুলে নিয়েছে। উত্তোলনের সময় যে মোবাইল নম্বর ব্যবহার হয়েছে, সেটি আমার নয়। সোনালী ব্যাংকের মাগুরা শাখার বর্তমান ম্যানেজার বলেন ঘটনাটি আগের ম্যানেজারের সময়ে ঘটেছে; তাই দায়ভার তার। তবে

আরও পড়ুন
language Change