তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

এলপিজির সংকট মিটতে এক সপ্তাহ লাগবে

এলপিজির সংকট মিটতে এক সপ্তাহ লাগবে
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

মাসখানেক ধরে নৈরাজ্য চলছে রান্নার জন্য প্রয়োজনীয় এলপি গ্যাসের বাজারে। ঢাকার বাসিন্দা সাংবাদিক আবু সালেহ আকন গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে লেখেন, অনেক কৌশল করে ১২ কেজির সিলিন্ডার কিনলাম ২,১০০ টাকায়। যদিও সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা। ওই স্ট্যাটাসের নিচে লিটন আরশাদ নামে একজন মন্তব্য করেন, আপনি তো ভাগ্যবান তবুও সিলিন্ডার পেলেন। তিন দিন ধরে আমার বাসায় রান্না বন্ধ। সব কৌশল ব্যর্থ একটা সিলিন্ডার সংগ্রহে। অগত্যা শুকনো খাবার, বাইরে থেকে বেশি দামে খাবার কিনছি এটাই এখন বাস্তবতা। বাসায় আট মাস বয়সী নাতি। প্রচণ্ড শীতে ওর জন্য গরম পানি সংকট। সেরেলাক খাওয়াতে পারছি না। আমরা না হয় কষ্ট করে খাচ্ছি। বাধ্য হয়ে তাকে শুকনো বিস্কুট খাওয়াচ্ছি।

এ চিত্র শুধু ঢাকার নয় সারাদেশের। এমন ভোগান্তির মধ্যেই গতকাল কমিশন বৃদ্ধিসহ ছয় দফা দাবি আদায়ে ধর্মঘট ডেকেছিল এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি। তাতে তারা অনেকটাই সফল। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাবি মানার আশ্বাস দিয়েছে। ব্যবসায়ীদের দাবি, আমদানি কম হওয়ায় সংকট হচ্ছে। তবে সরকার বলছে, বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে, সংকট কৃত্রিম। নিজেদের এমন দাবির মধ্যেই এলপিজি অপারেটরদের আমদানি সক্ষমতা বৃদ্ধি, ভ্যাট কমানোসহ একাধিক উদ্যোগ নেওয়ার ঘোষণা এসেছে।

গ্রাহক ভোগান্তিকে পুঁজি করে দাবি আদায়ের পরও বাজারে ন্যায্যমূল্যে এলপি গ্যাস পাওয়া যাবে কিনা, তা নিয়ে শঙ্কায় আছেন গ্রাহক। অপারেটররা বলছেন, সরকার তাদের ঘোষণা বাস্তবায়নের পরই বলা যাবে পরিস্থিতি কেমন হবে। সপ্তাহখানেকের মধ্যে সিলিন্ডার সংকট কাটতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন। কিন্তু ন্যায্য দামের বিষয়ে তেমন নিশ্চয়তা দিতে পারেননি তারা। ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ালেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে দাবি ব্যবসায়ীদের।

সংকট ও দায় চাপাচাপি:-

খুচরা বিক্রেতারা বলছেন, সমস্যার শুরু পরিবেশক পর্যায় থেকে। পাইকারিতে সরবরাহ কমছে, সেই সঙ্গে বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরায় দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। এলপি গ্যাস সমবায় ব্যবসায়ী সমিতি বলছে, দেশের বাজারে সাড়ে পাঁচ কোটি সিলিন্ডার থাকলেও বর্তমানে রিফিল হচ্ছে মাত্র এক কোটি ২৫ লাখের মতো। সমিতির দেওয়া হিসাব অনুযায়ী, অন্তত চার কোটি ২৫ লাখ সিলিন্ডার অব্যবহৃত পড়ে আছে।

এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব) জানিয়েছে, শীতকালে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, জাহাজ সংকট ও আর্থিক জটিলতার কারণে ডিসেম্বরে আমদানি কমেছে ফলে বাজারে চাপ তৈরি হয়েছে। তারা জানান, ২৮টি কোম্পানি এলপিজি ব্যবসা করে। এর মধ্যে ২৩টি কোম্পানির আমদানির অনুমোদন আছে। যদিও এখন মূলত ছয়টি কোম্পানি বেশির ভাগ এলপিজি আমদানি করে। আরও চারটি সীমিত পরিসরে আমদানি করে। বসুন্ধরা, ওরিয়নের মতো বড় কোম্পানিগুলো এখন আমদানি বন্ধ রেখেছে।

প্রতি মাসে দেশের বাজারে গড়ে এক লাখ ২০ হাজার টন এলপিজি সরবরাহ হয়। এর মধ্যে মধ্যপ্রাচ্য, শ্রীলঙ্কা, ভারতের উড়িষ্যার ধামরা সমুদ্রবন্দর দিয়ে অন্তত ৭০ হাজার টন গ্যাস আমদানি হয়। বাকি ৫০ হাজার টন বিশ্বের বিভিন্ন অপারেটর ও বন্দর হয়ে ইরান থেকে আসার কথা জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। বর্তমানে বিভিন্ন দেশের এলপি গ্যাস খাতের প্রতিষ্ঠান ও জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় ইরান থেকে আমদানি গ্যাস বাজারে প্রবেশ করতে পারছে না। এ কারণেও আমদানি কমেছে।

এদিকে সংস্থাটি গত রোববার এক বিবৃতিতে খুচরা বিক্রেতাদেরও সংকটের জন্য দায়ী করে। এলপিজি ব্যবসায়ীরা সংকটের জন্য সরকারের দায়ও দেখছেন। তারা বলেন, কয়েকটি কোম্পানি আমদানি সক্ষমতা বৃদ্ধির জন্য অনেক দিন ধরে সরকারের কাছে দেন-দরবার করলেও অনুমোদন মেলেনি। আর জ্বালানি বিভাগ বলছে, বাজারের এলপিজির মজুত পর্যপ্ত রয়েছে। খুচরা পর্যায়ের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয়েছে। গত নভেম্বরে দেশে এলপিজি আমদানির পরিমাণ ছিল এক লাখ পাঁচ হাজার টন। ডিসেম্বরে এ আমদানির পরিমাণ বেড়ে এক লাখ ২৭ হাজার টন হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত সোমবার বলেন, খুচরা বিক্রেতারা বাজারে সংকট তৈরি করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ভ্রাম্যমাণ অভিযান চালানো হবে।

বৈঠক ও ধর্মঘট:-

সংকট নিয়ে গত রোববার জ্বালানি সচিব সাইফুল ইসলামের সঙ্গে বৈঠক করেন এলপিজি ব্যবসায়ীরা। সেখানে তারা এলসি সমস্যা, ভ্যাট কমানো, আমদানি সক্ষমতা বাড়ানোসহ কয়েকটি দাবি তুলে ধরেন। জ্বালানি বিভাগ এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি সরকার মাঠ পর্যায়ে অভিযান জোরদার করে। অনেক এলাকায় খুচরা বিক্রেতা ও ডিলারদের বেশি দাম রাখা ও মজুতের কারণে জরিমানা করা হয়। এতে আন্দোলনে নামেন পরিবেশক ও খুচরা বিক্রেতারা।

গত বুধবার সকালে আন্দোলনকারীরা কমিশন বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এনার্জি রেগুলেটরি কমিশন পরদিন, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার তাদের সঙ্গে বৈঠকের কথা জানায়। কিন্তু এর আগে ব্যবসায়ী সমিতি হুট করে বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয়। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ ছিল।

চাপে পড়ে সরকারের একাধিক পদক্ষেপ:-

এলপিজি নিয়ে সৃষ্ট সংকট কাটাতে গতকাল দিনভর নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। জ্বালানি বিভাগ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও বিইআরসিকে চিঠি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংককে ঋণপ্রাপ্তির আবেদন ও এলসি খোলার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির অনুরোধ করা হয়। এনবিআরকে দেওয়া চিঠিতে এলপিজি আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা এবং উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের কথা বলা হয়।

আমদানির সিলিং বৃদ্ধির জন্য ওমেরা, মেঘনা, যমুনা, ইউনাইটেড আই গ্যাস ও ডেল্টা থেকে পাওয়া আবেদন বিষয়ে মন্ত্রণালয়ের অনাপত্তি দিয়ে পরবর্তী ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। জেলা ও উপজেলা প্রশাসনকে মোবাইল কোর্টের মাধ্যমে যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মন্ত্রিসভা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ছাড়া অপারেটরদের আমদানি করা এলপিজির প্রকৃত চিত্র জানার জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর-সংলগ্ন স্টোরেজ পরিদর্শন করে প্রতিবেদন দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অফিস আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনবিআরের মূসক নীতি বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, আজকেই তারা এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। অতএব এ ব্যাপারে এখনও কোনো আলোচনা হয়নি। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সমকালকে বলেন, এ ধরনের একটি চিঠি তারা পেয়েছেন। এমনিতেই এলপি গ্যাসের মতো প্রয়োজনীয় পণ্যের এলসি দ্রুত নিষ্পত্তি করা হয়। এ ছাড়া কাঁচামাল হিসেবে ৩৬০ দিনের বাকিতে আমদানির সুযোগ রয়েছে। তবে সবুজ শিল্প হিসেবে কম সুদে ঋণ দেওয়ার যে দাবি করা হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় সে সুযোগ নেই।

এ প্রেক্ষাপটে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড গতকাল বিকেলে সারাদেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে।

ধর্মঘট প্রত্যাহার:-

গতকাল বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের বলেন, বৈঠকে তারা চলমান প্রশাসনিক অভিযান বন্ধ, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধিসহ কয়েকটি দাবি তুলে ধরেছেন। ইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেছেন, চলমান অভিযান বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন। চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সংকট কাটবে কি:-

সরকারের এসব পদক্ষেপের পর এলপিজি সিলিন্ডারের প্রাপ্যতা ও দাম নিয়ে চলমান সংকট কাটবে কিনা জানতে চাইলে লোয়াবের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশীদ বলেন, সরকার তো কেবল ঘোষণা দিয়েছে। এটা গেজেট হলে পরে বলা যাবে পরিস্থিতি কেমন হবে। তবে চলমান ঘাটতি কাটতে এক সপ্তাহ সময় লাগতে পারে। তবু গ্রাহক ন্যায্য দামে এলিপিজি পাবে কিনা সে নিশ্চয়তা দিতে পারছি না। হুমায়ুন রশীদ বলেন, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বর্তমান বাজারের তুলনায় খুবই কম। এটা সমন্বয় না হলে বাজার পরিস্থিতি নিয়ে বলা মুশকিল।

পরিবেশক সমিতির নেতা সেলিম খান বলেন, অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতেই তাদের ১ হাজার ৩০০ টাকার বেশি দিতে হচ্ছে। তাই ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়। যদিও বিইআরসি চেয়ারম্যান জানিয়েছেন, জানুয়ারির জন্য নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে পণ্য বিক্রির কোনো যুক্তি তিনি দেখছেন না।

দেশজুড়ে ভোগান্তি, শহরজুড়ে সিলিন্ডার গ্যাসের হাহাকার। প্রকাশ্যে গ্যাস পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা দোকান বন্ধ করে রাখছেন। গোপনে পাওয়া গেলেও মূল্য দিতে হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খ্রিষ্টান বলে আগষ্টিন চক্র কি আইনের ঊর্ধ্বে?

নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরশাসক শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দোসরদের পলায়নের পর, গণহত্যার অভিযোগে কয়েক শ’ মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বিদেশে পালিয়ে গেছে। যারা দেশে ছিল তাদের আটক করে সরকার আইনের আওতায় নিয়েছেন। তবে ব্যতিক্রম দেখা যাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কসাই খ্যাত আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহোচর এবং ডোনার আগষ্টিন পিউরিফিকেশন, নির্মল রোজারিও,বাবু মার্কুইস গমেজ, পঙ্কজ গিলবার্ট কস্তা ও হেমন্ত কোড়াইয়ার ক্ষেত্রে। শেখ হাসিনাস ও কসাই আসাদুজ্জামান খান কামালের সাথে একাধিক হত্যা মামলার আসামি হচ্ছেন ফিফ্থ ক্রিমিনাল খ্যাত আগষ্টিন পিউরিফিকেশন, নির্মল রোজারিও, বাবু মার্কুইস গমেজ, পঙ্কজ গিলবার্ট কস্তা ও হেমন্ত কোড়াইয়া। হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও উক্ত ফিফ্থ ক্রিমিনাল প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। এখানে শেষ নয়, উক্ত ফিফ্থ ক্রিমিনাল মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতীয় পর্যায়ের সমবায় সমিতি

আরও পড়ুন
language Change