নিজস্ব প্রতিবেদকঃ
আমরা যে নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, তার কোনোটিই বাস্তবায়িত হয়নি। বরং যাদের দায়িত্ব ছিল এই পরিবর্তন আনার, আমার দল এনসিপি তারাই পুরোনো বন্দোবস্তের পথে হাঁটছে। আমার দৃষ্টিতে, নতুন বন্দোবস্ত বাস্তবায়নে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। দলের পক্ষ থেকে আগে যেসব কথা বলা হয়েছিল, সেগুলো নিঃসন্দেহে ভালো ও আশাব্যঞ্জক ছিল। সেসব কথা যদি বাস্তবায়ন করা যেত, তাহলে আমরা অনেক দূর এগোতে পারতাম। কিন্তু বাস্তবতা হলো, আমাদের দফা দাবি ও যেসব প্রস্তাব, লক্ষ্যবস্তু নির্ধারিত ছিল, আমরা এখন সেই পথ থেকে পুরোপুরি বিচ্যুত।
আমাদের দফা, দাবিগুলো থেকে ফিরে আসার কোনো প্রক্রিয়াতেই আমরা নেই। বরং আমরা এখন একটি গোলকধাঁধার মধ্যে আটকে আছি। দলের উচ্চ পর্যায়ের নেতারা যে বিষয়গুলোর ওপর আগে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, সেসব বিষয় এখন আর তাদের অগ্রাধিকারে নেই। উল্টো দেখা যাচ্ছে, তারা সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছেন। উচ্চ পর্যায়ের নেতারা অতীতে কী বলেছিলেন, আর এখন এসে কী করছেন? এই তুলনা করলেই স্পষ্ট বোঝা যায় যে আমরা কোনো নতুন বন্দোবস্তে নেই।
বর্তমান পরিস্থিতিতে নতুন বন্দোবস্ত আর ফিরিয়ে আনা সম্ভব নয়। দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ দেখে মনে হচ্ছে, আমাদের নতুন করে শুরু করতে হবে। দলের বর্তমান কর্মকাণ্ড ও অবস্থানের কারণে আমাকে এখন নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত