তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

আইসিসিকে ‘হুমকি’র ভিডিও পাঠিয়েছে বিসিবি

আইসিসিকে ‘হুমকি’র ভিডিও পাঠিয়েছে বিসিবি
পাঠক সংখ্যা
638

স্পোর্টস রিপোর্টঃ

নিরাপত্তার শঙ্কা দেখিয়ে ভারত থেকে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়ে গত রবিবারই আইসিসির কাছে একটি ই-মেইল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিরতি ই-মেইলে আরো বিস্তারিত জানতে চায়। গতকাল সেটিও জানিয়েছে বিসিবি। একই সঙ্গে ভারত থেকে পাওয়া হুমকির কিছু ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের লিংকও আইসিসিকে দিয়েছে বিসিবি।

পাশাপাশি এটিও আরেকবার জোরালোভাবে জানিয়েছে যে বিশ্বকাপে অংশ নিতে চায় বাংলাদেশ, কিন্তু তা কোনোভাবেই ভারতে নয়।

বিসিবির আইনজীবী মাহিন এম রহমান আইসিসিকে দ্বিতীয় ই-মেইল পাঠানোর তথ্য নিশ্চিত করে বলেন, ‘আইসিসি আমাদের জানিয়েছে, শেষ মুহূর্তে এসে ভেন্যু পরিবর্তন করা কষ্টকর কাজ। এ জন্য ঠিক কী কী কারণে নিরাপত্তা শঙ্কা মনে হচ্ছে, তা জানতে চেয়েছিল। আজ (গতকাল) আমরা বিশদভাবে জানিয়ে দিয়েছি।

অথচ বাংলাদেশ সময় গত মঙ্গলবার মধ্যরাতে ভারত থেকে পরিচালিত ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, খেললে ভারতেই খেলতে হবে বাংলাদেশ দলকে, অন্যথায় প্রতিপক্ষ পয়েন্ট পেয়ে বিজয়ী হবে। আইসিসির বরাতে প্রকাশিত ওই খবরকে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের মতো পুরোপুরি মিথ্যা দাবি করলেন এই আইনজীবীও, ‘সেদিন ইএসপিএন ক্রিকইনফো যে তথ্য দিয়েছে, সেটি পুরোপুরি অসত্য। তা ছাড়া আমরা কিন্তু কখনোই বলিনি যে খেলব না। আমরা টুর্নামেন্টে খেলতে চাই।

যেহেতু হাইব্রিড মডেলে বিশ্বকাপ হচ্ছে, শ্রীলঙ্কায়ও খেলা হচ্ছে, তাই আমরা বলেছি আমাদের খেলাগুলো যেন সেখানে নেওয়া হয়। কারণ দীর্ঘদিন ধরেই ভারতে হুমকি আছে। তবু আমরা সে দেশে গিয়ে খেলেছি। এবারের হুমকিগুলো অন্য রকম।’
বিসিবির একজন কর্মকর্তা জানান, গতকাল আইসিসিকে নিরাপত্তা শঙ্কার ধরন উল্লেখ করে পাঠানো ই-মেইলের সঙ্গে বেশ কিছু লিংক যুক্ত করেছেন তাঁরা।

সেখানে নির্দিষ্ট কী ছিল জানতে চাইলে বললেন, ‘অন্তত ৪৫-৫০টি লিংক আমরা যুক্ত করেছি। সেখানে বিভিন্ন খবরের লিংক যেমন আছে, তেমনি ভারতের বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে যেসব হুমকি এসেছে, সেগুলোও আছে। বিশেষ করে আমাদের ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে। আমরা বেশির ভাগ ভিডিও লিংকই দেওয়ার চেষ্টা করেছি।’

গতকাল আইসিসিকে দেওয়া দ্বিতীয় ই-মেইলে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গও মোটা দাগে তুলে ধরে বিসিবি। এর কারণ ব্যাখ্যা করেন মাহিন, ‘বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) যখন নিজেরাই নিরাপত্তা শঙ্কার কথা ভেবে একজন খেলোয়াড়কে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে, এর অর্থ তারা নিজেরাই উপলব্ধি করেছে যে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না। আইপিএল ভারতের ঘরোয়া লিগ, আর বিশ্বকাপ অনেক বড় পরিসরের ব্যাপার। আমরা কীভাবে সেখানে যাওয়ার ঝুঁকি নেব?’

যদিও বিসিবির একজন পরিচালক ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে কিছুটা নরম সুরে কথা বললেন। দেশটির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে চাইলে বা এক ভেন্যুতে সব ম্যাচ হলে বাংলাদেশের সেখানে যাওয়া উচিত বলেই মনে করেন তিনি। কিন্তু এটি বোর্ডের ভাবনা নয় বলে জানান মাহিন। বরং বিসিবি ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় আছে বলেই তাঁর দাবি, ‘এ রকম (নিরাপত্তার আশ্বাস পেয়ে ভারতে খেলা) কোনো কিছু আমরা বলিনি। আমরা সরাসরি বলেছি, ভারতের কোথাও আমাদের জন্য নিরাপত্তা পর্যাপ্ত হবে না।’

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: ৩৬ জুলাই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যারি অনুষ্ঠিত হয়েছে। “জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক এই র‍্যালিটি আজ মঙ্গলবার সকাল ৯টায় পৌরসভা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শান্তিমোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারী ইউসুফ আল গালিবের সঞ্চালনায় উক্ত বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ও রাজশাহী অঞ্চল তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানী, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা তোহরুল ইসলাম সোহেল, মোঃ এনায়েতুল্লাহ

আরও পড়ুন
language Change