তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

শুধু তেল নয়, ভেনেজুয়েলার ভেতরে আছে বড় চমক

শুধু তেল নয়, ভেনেজুয়েলার ভেতরে আছে বড় চমক
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুতের দেশ হিসেবে ভেনেজুয়েলাকে সাধারণত চেনা হলেও তেলের বাইরেও দেশটির মাটির নিচে রয়েছে বিপুল সম্পদ। খনিজ, প্রাকৃতিক গ্যাস, সোনা ও মূল্যবান ধাতুতে সমৃদ্ধ এই দেশ দীর্ঘদিন ধরেই বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, তারা ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনরুদ্ধার এবং খনিশিল্প সম্প্রসারণে আগ্রহী।

গত রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ভেনেজুয়েলার আছে ইস্পাত, খনিজসহ সব ধরনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। তার ভাষায়, ভেনেজুয়েলার খনিশিল্পের ইতিহাস সমৃদ্ধ হলেও তা দীর্ঘদিন ধরে অবহেলিত।

ভেনেজুয়েলার প্রমাণিত তেলের মজুত প্রায় ৩০৩বিলিয়ন ব্যারেল, যা যুক্তরাষ্ট্রের মজুতের তুলনায় পাঁচ গুণেরও বেশি। দেশটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৬০সালে ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের সঙ্গে বাগদাদে ওপেক গঠনে অংশ নেয় ভেনেজুয়েলা।

দেশটির প্রধান তেলভান্ডার পূর্ব ভেনেজুয়েলার অরিনোকো বেল্ট এলাকায় অবস্থিত। প্রায় ৫৫হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই অঞ্চল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেত্রোলিওস দে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে রয়েছে। অতি ভারী এই তেল উত্তোলন ব্যয়বহুল ও প্রযুক্তিনির্ভর হওয়ায় তুলনামূলক কম দামে বিক্রি হয়।

একসময় যুক্তরাষ্ট্র ছিল ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ক্রেতা। তবে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, বিনিয়োগ সংকট ও নিষেধাজ্ঞার কারণে উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। বর্তমানে চীন ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ক্রেতা। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত রপ্তানিকৃত তেলের ৮১দশমিক ৭শতাংশ গেছে চীনে।

প্রাকৃতিক গ্যাসের মজুতের দিক থেকে বিশ্বে ভেনেজুয়েলার অবস্থান নবম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির গ্যাস মজুত প্রায় ৫ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনমিটার, যা দক্ষিণ আমেরিকার মোট গ্যাস মজুতের বড় অংশ।

স্বর্ণসম্পদের দিক থেকেও ভেনেজুয়েলা লাতিন আমেরিকার শীর্ষে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে রয়েছে প্রায় ১৬১দশমিক ২টন সোনা। সরকারিভাবে স্বীকৃত হিসাব অনুযায়ী দেশটিতে অন্তত ৬৪৪টন সোনার মজুত রয়েছে, যদিও প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করা হয়।

এ ছাড়া ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে কয়লা, লৌহ আকরিক, নিকেল, বক্সাইট, কোলটান ও হীরার বিপুল মজুত। তবে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার কারণে এসব সম্পদের বড় অংশ এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।বে মনোনীত করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই আওয়াজ আমরা ওঠাচ্ছি। আমরা তাদের এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানসহ আঞ্চলিক সম্পাদক পরিষদের সদস্যরা। অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে একদিকে চাবেন তারা রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার আপনারা তাদের বিচার করবেন না, পুলিশ দিয়ে তাদের কর্মসূচি বাধা দেবেন, এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বৈপ্লবিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ

আরও পড়ুন
language Change