তারিখ লোড হচ্ছে...

সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

মাদকের বিরুদ্ধে সংবাদ করায় কারাগারে সাংবাদিক

মাদকের বিরুদ্ধে সংবাদ করায় কারাগারে সাংবাদিক
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম প্রতিনিধি॥

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম নগরীতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নুরুল আজমকে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে খুলশী থানার পুলিশের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা, সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের দাবি—মাদক কারবারিদের সঙ্গে আর্থিক ও স্বার্থসংশ্লিষ্ট যোগসাজশের কারণেই একজন পরিচ্ছন্ন ইমেজের সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তৈরি করা একটি পরিস্থিতিকে কাজে লাগিয়ে এবং একটি পুরোনো মামলায় সন্দিগ্ধ আসামি দেখিয়ে সাংবাদিক নুরুল আজমকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। অথচ যে মামলায় তাকে জড়ানো হয়েছে, সেই ৫ আগস্টের পুলিশ লাইন ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে পরিবারের দাবি।

ভোরে বাসায় পুলিশ, বিনা ওয়ারেন্টে নেওয়ার চেষ্টা:
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ৯ তারিখ ভোর ছয়টার দিকে খুলশী থানার এসআই আনোয়ার পুলিশ সদস্যদের নিয়ে নুরুল আজমের বাসায় উপস্থিত হন। ভিডিওতে তাকে ফোনে বিএনপির একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর ‘ওসি সাহেব কথা বলবেন’—এই অজুহাতে নুরুল আজমকে ঘর থেকে বেরিয়ে আসতে বলেন তিনি।
প্রায় ১৭ মিনিটের ওই ভিডিওতে বারবার বিনা ওয়ারেন্টে বাসা থেকে বের করে নেওয়ার চেষ্টা, বক্তব্যে অসংগতি এবং প্রক্রিয়াগত ত্রুটি স্পষ্টভাবে চোখে পড়ে। একাধিকবার এসআই আনোয়ারকে নুরুল আজমের বেডরুমে ঢুকতে দেখা যায়। সে সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী, কোলে তিন বছরের শিশু কন্যা এবং বৃদ্ধা মা।

পরিবারের অনুরোধ উপেক্ষা করে তাকে থানায় নেওয়ার ঘটনায় শিশুটি আতঙ্কিত হয়ে পড়ে—এমন দৃশ্যও ভিডিওতে ধরা পড়ে।

‘ওসি ডাকছে’—কিন্তু প্রশ্ন উঠেছে উদ্দেশ্য নিয়ে
স্থানীয়দের প্রশ্ন—ভোরবেলায় এভাবে থানার ওসি কেন একজন সাংবাদিককে ডাকবেন? সচেতন নাগরিকদের মতে, পুলিশি প্রক্রিয়া অনুসরণ না করে এ ধরনের তৎপরতা সন্দেহজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নেটিজেনরা এসআই আনোয়ারের বক্তব্য ও আচরণকে ‘অপেশাদার’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন। কেউ কেউ মন্তব্যে দাবি করেন, তার আচরণ স্বাভাবিক ছিল না।

পুরোনো ঘটনাকে পুঁজি করে গ্রেপ্তার:

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে একটি মাদকবিরোধী মানববন্ধনে রাজনৈতিক ব্যানারে উপস্থিত থাকার ঘটনাকে পুঁজি করে নুরুল আজমকে থানায় আটক রাখা হয়। অথচ পরবর্তী সময়ে তিনিই নিয়মিতভাবে খুলশী এলাকায় মাদক কারবার, অবৈধ হোটেল ও রেস্টুরেন্টের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিলেন।

স্থানীয়দের দাবি, এসব সংবাদে ক্ষুব্ধ মাদক কারবারিরা পুলিশের একটি অংশের সঙ্গে আঁতাত করে তাকে ‘টার্গেট’ করে।

মাদক কারবারিদের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খুলশী থানায় প্রতি মাসে মাদক কারবারিদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়। এসব অনিয়মের বিরুদ্ধে নুরুল আজম সোচ্চার হওয়ায় তাকে দমন করতেই এই মামলা দেওয়া হয়েছে।

সূত্র মতে, রাজনৈতিক পরিচয় পরিবর্তনকারী একটি গোষ্ঠীর সঙ্গে আর্থিক চুক্তির মাধ্যমে এসআই আনোয়ার এই গ্রেপ্তারের উদ্যোগ নেন। পরবর্তীতে খুলশী থানার ওসি জাহেদুল ইসলামও মামলার প্রক্রিয়ায় যুক্ত হন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া ওসির বিরুদ্ধে অবৈধ কার্যক্রমে জড়িত হোটেল ও রেস্টুরেন্ট থেকে নিয়মিত মাসোহারা গ্রহণের অভিযোগও রয়েছে, যা তার প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশ্লেষকদের মন্তব্য:
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের প্রাক্কালে একটি বড় রাজনৈতিক দলের নাম ব্যবহার করে একজন সাংবাদিককে হয়রানি করা এবং ভোরে তার বাসায় পুলিশ পাঠানো পুলিশি আচরণ নয়, বরং ভয়ভীতি প্রদর্শনের শামিল।
তাদের মতে, “রক্ষক যখন ভক্ষক হয়—ঠিক তখনই রাষ্ট্র ও নাগরিকের মধ্যে আস্থার সংকট তৈরি হয়।”

সাংবাদিক সমাজের প্রতিবাদ:
সাংবাদিক নেতারা বলছেন, একজন সংবাদকর্মীর বিরুদ্ধে এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশের বক্তব্য:
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। খুলশী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেন, সাংবাদিক নুরুল আজমের বিরুদ্ধে আনা মামলাটি ‘হালকা মাত্রার’ এবং রাজনৈতিক একটি দলের পক্ষ থেকে চাপ ছিল বলেই তাকে মামলার আওতায় আনা হয়েছে। তবে সাংবাদিক হিসেবে তার সম্মান বিবেচনায় নিয়ে গুরুতর কোনো ধারা না দিয়ে অপেক্ষাকৃত লঘু মামলা দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি।

পুলিশের এই বক্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ও সচেতন নাগরিকরা। তাদের মতে, রাজনৈতিক চাপের কথা স্বীকার করাই প্রমাণ করে যে মামলাটি আইনগত প্রক্রিয়ার স্বাভাবিক ধারায় হয়নি। একজন সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক চাপ কাজ করেছে—এমন স্বীকারোক্তি পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারত্ব নিয়েই গুরুতর প্রশ্ন সৃষ্টি করে।

সাংবাদিক নেতারা বলছেন, “রাজনৈতিক চাপের অজুহাতে মামলা দেওয়া যদি বৈধ হয়, তবে যেকোনো সময় যে কোনো সাংবাদিককে হয়রানি করার পথ খুলে যায়। এটি শুধু একজন সাংবাদিক নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।”

বিনা ওয়ারেন্টে সাংবাদিককে ঘর থেকে বের করে আনা: কতটা বৈধ, কী বলছে আইন-:
কোনো ব্যক্তিকে তার বাসা থেকে গ্রেপ্তার বা থানায় নেওয়ার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি (CrPC) ও সংবিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আইনজীবীরা বলছেন, বিনা ওয়ারেন্টে একজন সাংবাদিককে ঘর থেকে বের করে এনে পরবর্তীতে মামলা দেওয়া আইনগতভাবে গুরুতর প্রশ্নের জন্ম দেয়।

আইন কী বলে?:
আইনজীবীদের মতে, বাংলাদেশে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বলা হয়েছে—
যদি কেউ শাস্তিযোগ্য অপরাধে সরাসরি জড়িত থাকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমেরিকার উদ্দেশে দেশ ছারলেন পররাষ্ট্র উপদেষ্টা

আমেরিকার উদ্দেশে দেশ ছারলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিন দিনব্যাপী সম্মেলন শেষে আগামী শুক্রবার (১ আগস্ট) সকালে তার দেশে ফিরে আসার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দু’দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি আগামী ২৮-২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরের গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর আলোকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। উপদেষ্টা তৌহিদ হোসেন সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি নতুন করে গতি সঞ্চারে সচেষ্ট হবেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। সম্মেলনে বাংলাদেশ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, এবং নিরাপত্তা

আরও পড়ুন
language Change