তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেইসঙ্গে উভয় পক্ষ ইট-পাটকেল ছুড়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আট জনকে আটক করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে ফতুল্লার শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।

আটকরা হলেন- কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ। বাকিদের পদ-পদবী জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার কলকারখানার ঝুট (ওয়েস্টেজ জিনিসপত্র) ও ভূমিদস্যুতা, মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে বিকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেছে ও ককটেল বিস্ফোরণ করেছে। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের আট জনকে আটক করা হয়। আটকদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন জব্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় উভয় গ্রুপের আট জনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া বিস্ফোরিত ককটেলের কিছু অংশ জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আট জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যারা নিরপরাধ তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। বাকি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে আতশবাজি ফোটানোর আলামত পাওয়া গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মৌমিতা তন্বী

স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মৌমিতা তন্বী

স্টাফ রিপোর্টার : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ” স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মানবাধিকার প্রতিদিনের ৬ষ্ঠ বর্ষে সফল পথচলায় স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে স্টার আইকন লিডারশীপ এ্যাওয়ার্ড পেয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নেতৃত্ব দেয়া মানুষেরা। ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪ টায় রাজধানীর বিজয়নগরস্থ অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে মানবাধিকার ও স্টার বাংলাদেশ মিডিয়া এর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, আইনজীবী, চিকিৎসক ও ব্যবসায়ীসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীদের উপস্থিতিতে ই-ক্রয় প্রেজেন্ট’স “ স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান, ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাওয়ার্ড বাই এফআইইএফ, কো-পাওয়ার্ড বাই- আদিত্য, স্পন্সর- উপার্জন মার্ট, মিডিয়া পার্টনার এটিএন বাংলা, প্রিন্ট মিডিয়া পার্টনার- দৈনিক কালের সমাজ ও দৈনিক

আরও পড়ুন
language Change