স্টাফ রিপোর্টার॥
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কুমিল্লা-১ আসনের বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব বড়ুয়া মনোজিত ধীমন।
মটরগাড়ি প্রতীকে ভোটে লড়বেন তিনি।
শনিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন।
ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
২ জানুয়ারি হলফনামা সংক্রান্ত জটিলতায় বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী বড়ুয়া মনোজিত ধীমনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। ৫ জানুয়ারি তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত