তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

বাণিজ্য মেলা থেকে পরিচয়হীন ৩ শিশু উদ্ধার

বাণিজ্য মেলা থেকে পরিচয়হীন ৩ শিশু উদ্ধার
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার ১১ জানুয়ারি সকালে তাদের উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি তদন্ত মো. মোকতার হোসেন কালবেলাকে জানান, রোববার সকালের দিকে উপজেলার পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বাণিজ্য মেলা এলাকার আশপাশ থেকে রোহান (১০) সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত শিশুদের মধ্যে রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয় এবং শিশুদের নিরাপত্তার স্বার্থে রূপগঞ্জ থানায় নেওয়া হয়। পরে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

পুলিশ ও সমাজসেবা সূত্র জানায়, শিশুদের পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খুলনায় বিদেশি পিস্তল ও গুলি সহ এক নারী আটক

খুলনায় বিদেশি পিস্তল ও গুলি সহ এক নারী আটক

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ খুলনা নগরীর নিজ খামার এলাকায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক নারীকে তল্লাশি করে ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া চেকপোস্ট পরিচালনার সময় দুই নারীর কাছ থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মূলত বিগত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় খুলনা নগরী যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালনা হয়ে আসছিল তারই প্রেক্ষিতে বর্তমান সরকারের সময়ও সন্ত্রাসীরা খুলনা নগরীকে অস্থিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই ধরনের অস্ত্র আমদানি করছে বলে ধারণা। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
language Change