তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

বিএনপির তৃণমূলে বিদ্রোহ, গণঅধিকারের নুর বিপাকে

বিএনপির তৃণমূলে বিদ্রোহ, গণঅধিকারের নুর বিপাকে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনটি এখন উত্তপ্ত। কেন্দ্রীয় সমঝোতার রাজনীতি আর তৃণমূলের বাস্তবতার দ্বন্দ্বে এই আসনকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমঝোতার সিদ্ধান্তে এখানে বিএনপি কোনো আনুষ্ঠানিক প্রার্থী দেয়নি, আসনটি ছেড়ে দেয়া হয়েছে গণঅধিকার পরিষদকে। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ স্থানীয় বিএনপির বিশাল একটি অংশ।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজের এলাকায় ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। কিন্তু সমঝোতা অনুযায়ী তিনি স্থানীয় বিএনপির কাঙ্ক্ষিত সাংগঠনিক সমর্থন পাচ্ছেন না। উল্টো গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিংহভাগ নেতাকর্মী প্রকাশ্যেই মাঠে নেমেছেন দলের বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষে।

হাসান মামুন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বর্তমানে তিনি বহিষ্কৃত। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া হাসান মামুনের প্রভাব মাঠপর্যায়ে এখনো অটুট। গলাচিপা ও দশমিনায় তার আয়োজিত ঘরোয়া বৈঠকগুলোতে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাদের সরব উপস্থিতিই তার প্রমাণ।

স্থানীয় নেতাকর্মীদের মতে, ২০১৮ সালের নির্বাচনেও হাসান মামুন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু তখন আওয়ামী লীগ থেকে আসা গোলাম মাওলা রনিকে মনোনয়ন দেয়া হয়েছিল। সেই সময়কার পুঞ্জীভূত ক্ষোভ এবার প্রকাশ্য বিদ্রোহে রূপ নিয়েছে। প্রার্থী নুরুল হক নূর পরিস্থিতি স্বীকার করে বলেন, এলাকায় বিএনপির প্রায় ৯০ শতাংশ নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন।

বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের দাবি, তিনি ব্যক্তিগত স্বার্থে নয় বরং বিএনপিকে বাঁচাতে নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি বলেন, এখানকার মানুষ চায় এ আসনে বিএনপির নিজস্ব প্রার্থী থাকুক। এই সিট যদি একবার গণঅধিকার পরিষদকে ছেড়ে দেয়া হয়, তবে আগামী ৩০ বছরেও বিএনপি এই আসন ফিরে পাবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী-৩ আসনে এখন কেন্দ্রীয় সিদ্ধান্ত বনাম তৃণমূলের আবেগ এই দুই মেরুর লড়াই চলছে। হাসান মামুন কার্যত বিএনপির ছায়া প্রার্থী হিসেবেই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। শেষ পর্যন্ত তৃণমূলের এই বিদ্রোহ এবং ভোটের মেরুকরণ নির্বাচনী ফলে কী প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে আছে জেলাবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাদক ব্যবসায়ীর মুক্তির দাবিতে মানববন্ধন!

বরিশাল প্রতিনিধি ॥ ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ও হত্যা মামলার আসামি দুই সহোদরের মুক্তির দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্যসহ পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ভাণ্ডারিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য ভাণ্ডারিয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুদ সরদার এবং মামুনুর রশিদ সরদারকে (মামুন সরদার) গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়ে ওই মানববন্ধন করা হয়। ভাণ্ডারিয়া উপজেলার পৌর বাসস্ট্যান্ডের কলেমা চত্বরে মো. রেজাউল হক রেজভি জোমাদ্দারের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাহবুব শরীফ শুভ, মেহেদী হাসান রাজু, বাবু তালুকদার, বাদশা খান, মামুন হাওলাদার, মির্জা রিপন প্রমুখ। এ সময় বক্তারা মাসুদ সরদারকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানায়। উল্লেখ্য, মধ্য ভাণ্ডারিয়া এলাকার বাসিন্দা মৃত

আরও পড়ুন
language Change