শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে ১১জানুয়ারি রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার ওসির সমন্বয়ে চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বালু পাচারকারকালে ২টি মাহেন্দ্র গাড়ী আটক করে। ১মাহেন্দ্র চালক পালিয়ে গেলেও অন্যটির চালককে আটক করেছে। সহকারী কমিশনার ভূমি কর্তৃক ভাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত আইন ২০২৩)'র অধীন ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জব্দকৃত বালু যথাক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত