তারিখ লোড হচ্ছে...

৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আগামী ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয়পত্রের সব ধরনের মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বর্তমানে যে হারে মুনাফা দেওয়া হচ্ছে, সেটিই বহাল থাকবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত মানুষের বড় একটি অংশ সঞ্চয়পত্রের আয়নির্ভর জীবিকা নির্বাহ করে। সেই সামাজিক বাস্তবতা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মুনাফার হার কমালে সরকারের প্রায় দুই হাজার কোটি টাকা সাশ্রয় হতো, তবে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর বাজার পরিস্থিতি এবং ট্রেজারি বন্ডের সুদের হার বিবেচনায় সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও একইভাবে হার অপরিবর্তিত রাখা হয়েছিল। সর্বশেষ গত বছরের জুলাইয়ে কিছুটা সমন্বয়ের মাধ্যমে হার কমানো হলেও এরপর থেকে তা স্থিতিশীল রয়েছে। বর্তমানে বিভিন্ন সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশের মধ্যে রয়েছে। এর মধ্যে পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.৯৮ শতাংশ, পরিবার সঞ্চয়পত্রে ১১.৯৩ শতাংশ, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ১১.৮৩ শতাংশ এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংকের তিন বছর মেয়াদি হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ ১১.৮২ শতাংশ মুনাফা পাওয়া যাচ্ছে। নীতিগতভাবে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া গেলেও তার বেশি বিনিয়োগে হার কিছুটা কম নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে, বাজেট ব্যবস্থাপনার অংশ হিসেবে বাজারভিত্তিক সুদের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের মুনাফা নির্ধারণ করা হলেও এবার সামাজিক সুরক্ষার দিক বিবেচনায় কোনো পরিবর্তন আনা হয়নি। এদিকে নতুন অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ উৎসে কর ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে এই কর চূড়ান্ত কর হিসেবে গণ্য হলেও এখন তা আর চূড়ান্ত নয়। অর্থবছর শেষে আয়কর রিটার্নের মাধ্যমে প্রকৃত করের সঙ্গে সমন্বয় করার সুযোগ থাকবে। অতিরিক্ত কর কাটা হলে তা ফেরত পাওয়ারও সুযোগ রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে টিআইএন বাধ্যতামূলক থাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষেত্রেও কর সমন্বয়ের বিষয়টি প্রযোজ্য হবে। ব্যাংক তথ্য যাচাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত কর ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে, সরকার একদিকে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত জনগোষ্ঠীর আয়ের স্থিতিশীলতা বজায় রাখতে মুনাফার হার অপরিবর্তিত রেখেছে, অন্যদিকে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও সমন্বয়ের নতুন সুযোগ তৈরি করেছে। ফলে সঞ্চয়পত্র বিনিয়োগকারীরা যেমন বিদ্যমান মুনাফার সুবিধা পাচ্ছেন, তেমনি কর ফেরতের সুযোগও যুক্ত হয়েছে ব্যবস্থায়।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের স্বঘোষিত সভাপতি জুলফিকার মতিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নংঃবি-১৯৪০ এর স্বঘোষিত সভাপতি জুলফিকার মতিন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে তেজগাঁও থানায় সাধারণ ডায়রী পরবর্তী নির্দিষ্ট অভিযোগ দাখিল হয়েছে। সোমবার ১২ মে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মোঃ শরিফুল ইসলাম তেজগাঁও থানায় এই অভিযোগ করেন। থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, তিতাস গ্যাসের জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে এক পক্ষের মৌখিক সভাপতি খন্দকার জুলফিকার মতিন দুই বছর আগে অবসরপ্রাপ্ত হন। প্রায় সময়ে বহিরাগত লোকজন এনে তিনি শিল্প সংযোগের তদবির, অবৈধ লাইন কেটে এনে দ্রুত সংযোগ প্রদান, আউটসোর্সিং নিয়োগ সহ সকল ধরনের অবৈধ সুবিধা গ্রহণের জন্য তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ ও হুমকি প্রদর্শন করে থাকেন। তার এসব কাজে সহযোগিতা

আরও পড়ুন
language Change