ডেস্ক রিপোর্ট:
ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে রবিবার বিকেলে উপজেলার আকোটের চর ইউনিয়নের ইউনিয়নের কাজী ডাঙ্গী এলাকায় রামনগর খালে অভিযান চালানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। সূত্র জানায়, অভিযানকালে সরকারি খালে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করতে দেখা যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়। পরে আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারীর জিম্মায় ড্রেজার মেশিন ও পাইপ রেখে ও বালু ব্যবসায়ী মিনা মোল্লার বিরুদ্ধে সদরপুর থানায় মামলা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত