তারিখ লোড হচ্ছে...

হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো...

আইন না মেনে অবৈধভাবে ভবন নির্মাণ

আইন না মেনে অবৈধভাবে ভবন নির্মাণ
পাঠক সংখ্যা
638

বরিশাল ব্যুরোঃ

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)–২০২০ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী পৌর এলাকায় ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। তবে বরগুনার আমতলী পৌরসভায় দীর্ঘদিন ধরে এসব আইন ও বিধি উপেক্ষা করে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে।

অভিযোগ রয়েছে, পৌরসভার বিভিন্ন এলাকায় পরিকল্পনাহীন ও গা-ঘেঁষাঘেঁষি ভবন নির্মাণের ফলে সড়ক সংকুচিত হয়ে পড়ছে, ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে এবং নাগরিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

বিএনবিসি ২০২০ অনুযায়ী, ভবন নির্মাণের সময় জমির অন্তত ৩০শতাংশ খোলা রাখা বাধ্যতামূলক। এতে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের সুষ্ঠুতা নিশ্চিত হয়। একই সঙ্গে ভবনের চারপাশে নির্দিষ্ট দূরত্বে খোলা জায়গা রাখতে হয় সামনে ৫ থেকে ১০ফুট, পেছনে ৪থেকে ৮ফুট এবং দুই পাশে ৩থেকে ৫ফুট।

কিন্তু বাস্তবে আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় এসব বিধান মানা হচ্ছে না। অনেক স্থানে ড্রেনের ওপর দোকান ও স্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছে। কোথাও আবার রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে। এর ফলে অগ্নিনির্বাপক গাড়ি, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে।

পৌর শহরের আল হেলাল মোড়ে (পোস্ট অফিসের বিপরীতে) অবসরপ্রাপ্ত প্রফেসর হোসেন আলী বর্তমানে একটি ভবন নির্মাণ করতেছেন। যা পৌরসভার আইন মেনে তৈরী করা হচ্ছে না। এছাড়াও পৌরসভার ভিতর একাধিক বিল্ডিং এর কাজ চলমান আছে।
স্থানীয় সরকার পৌরসভা আইন, ২০০৯ অনুযায়ী পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নাগরিক সুবিধা নিশ্চিত করা, পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নত রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সড়ক রক্ষণাবেক্ষণ। তবে এসব দায়িত্ব পালনে আমতলী পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

বিগত কয়েক বছরে অনুমোদনহীন স্থাপনা বেড়ে যাওয়ায় পৌর এলাকার বহু সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়মিত দুর্ভোগে পরিণত হয়েছে। বৃষ্টির সময় ঘরবাড়ি ও রাস্তায় পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

আমতলী পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৩৫হাজার জনসংখ্যার এই পৌরসভায় নিবন্ধিত হোল্ডিং রয়েছে ৭হাজার ৪১টি। এর মধ্যে পাকা ভবনের সংখ্যা প্রায় ৯০০টি।

নগর বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাহীন ভবন নির্মাণ একদিকে নগরবাসীর জীবনঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে শহরের নান্দনিক সৌন্দর্যও ধ্বংস করছে। দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে পৌরবাসীকে চরম মূল্য দিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পৌর নাগরিক অভিযোগ করে বলেন, পৌর প্রকৌশল বিভাগ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাঁদের দাবি, বিগত মেয়রদের সময়ে ঘুষের বিনিময়ে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং নির্মাণ তদারকিতে ছিল চরম গাফিলতি।

স্থানীয় একাধিক বাসিন্দারা বলেন, ড্রেনের মুখ বন্ধ করে অনেকেই বিল্ডিং তুলেছে। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়, কিন্তু পৌরসভা কার্যকর কোনো ব্যবস্থা নেয় না।

দোকান মালিক সেলিম হোসেন বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই স্থাপনা গড়ে তুলছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

মানবাধিকার কর্মী জোসেফ মাহতাব বলেন, টেকসই নগর উন্নয়নের জন্য বিএনবিসি–২০২০ ও পৌর আইন, ২০০৯ বাস্তবায়ন অপরিহার্য। সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা নাগরিকের মৌলিক অধিকার। সংকীর্ণ রাস্তা শুধু উন্নয়নের অন্তরায় নয়, জীবন রক্ষার ক্ষেত্রেও বড় ঝুঁকি।

এ বিষয়ে আমতলী পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, পৌরসভার আইন অমান্য করে যদি কেউ কোন বিল্ডিং স্থাপন করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সম্প্রতি আল হেলাল মোড়ে হোসেন আলী নামে এক ভদ্রলোক একটি বিল্ডিং নির্মাণ করতেছেন। আমরা অভিযোগ পেয়েছি যদি পৌরসভার আইন লঙ্ঘন করে বিল্ডিং করা হয়ে থাকে তাহলে অবশ্যই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব।

আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নতুন এসেছি। আমি আমতলীতে যোগদান করার পরে এখন পর্যন্ত নতুন কোন অনুমোদন দেইনি। আগে কি হয়েছে সেটা আমি বলতে পারব না।বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখব এবং ব্যবস্থা গ্রহণ করব।

সচেতন নাগরিকদের মতে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে আমতলী পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নত হবে, সড়কগুলো জরুরি সেবার উপযোগী হবে এবং নাগরিক দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ

এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ

আবদুল মোতালেব নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে দেশ থেকে পালানোর সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আরমান হোসাইন রাজু (৪২)। তিনি সেলিম মিয়া ও আলেয়া বেগমের ছেলে। তার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর (গোষের বাড়ি) এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, আরমান হোসাইনের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী দিলারা দিপু (৩০) নারী ও শিশু নির্যাতন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও একটি পারিবারিক মামলায় আদালত তাকে আরও ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভুক্তভোগী দিলারা দিপু গ্রেফতারের পর প্রতিক্রিয়ায় বলেন, “আমি মাস্টার্স পাস একজন

আরও পড়ুন
language Change