তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

চায়ের আড্ডায় থেমে গেল কুয়েট শিক্ষার্থীর জীবন

চায়ের আড্ডায় থেমে গেল কুয়েট শিক্ষার্থীর জীবন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

হাসি, আড্ডা আর স্বপ্নে ভরা একটি রাত মুহূর্তেই বদলে গেল শোকের অন্ধকারে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে চা পান করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী মো. রেজওয়ানুল হক (২৪)।

সোমবার ১২ জানুয়ারি রাত ১১টার দিকে শহীদ স্মৃতি হলের সামনে একটি চায়ের দোকানে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

জানা গেছে, রেজওয়ানুল আড্ডার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত বন্ধুরা তাকে আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের এই শিক্ষার্থী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। পরিবার, বন্ধু ও শিক্ষকদের কাছে ছিলেন অত্যন্ত ভদ্র মেধাবী ও সম্ভাবনাময় একজন তরুণ। তার এমন আকস্মিক প্রয়াণে পুরো কুয়েট ক্যাম্পাস যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে।গ্রহী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে পাওয়া মৃত্যুর সনদপত্রে রেজওয়ানুল হকের মৃত্যুর কারণ সম্পর্কে ব্রট ডেড (Brought dead) উল্লেখ করা হয়। এছাড়া মৃত্যুর সময় ১৩ জানুয়ারি রাত ২টা উল্লেখ করা হয়।

শহীদ স্মৃতি হলের প্রভোস্ট ডা. এবিএম মামুন জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শহীদ স্মৃতি হলের ডিএস-এ চা পান করার সময় রেজওয়ানুল স্ট্রোক করেছে। তাকে আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এ সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে আমি এবং ছাত্র কল্যাণ পরিচালক হাসপাতালে যাই। আদ দ্বীন হাসপাতাল থেকে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে রেজওয়ানুল হকের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত শোক বার্তায় উল্লেখ করা হয়, ১৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র আকস্মিক মৃত্যুবরণ করেন। এ কারণে আজ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রিজার্ভ শূন্যের কোঠায়, দেউলিয়ার পথে দেশ: ফয়জুল করীম

রিজার্ভ শূন্যের‌ কোঠায়, দেশ দেউলিয়ার পথে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি বলেন, ‘দেশ দেউলিয়ার পথে। রিজার্ভ শূণ্যের কোঠায়। এরপরও বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার।’ সোমবার (১৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় হোটেল মাতৃভুমি মিলনায়তনে ইউনিয়ন প্রতিনিধি সভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ইসলাম, দেশ ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে আগামী নির্বাচনে বড় দুটি দলকে প্রত্যাখান করে প্রকৃত দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় দেশ ও জাতির দুঃখ-দুর্দশার অন্ত থাকবে না।’ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আদর্শ সমাজ ও জাতি গঠনে মাদরাসা শিক্ষার পাশাপাশি স্কুল-কলেজেও ধর্মীয় ও দীনিয়াত

আরও পড়ুন
language Change