ডেস্ক রিপোর্টঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে মেসার্স মক্কা ব্রিকস মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রস্তুত করা কাঁচা ইট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
মঠবাড়িয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. রাইসুল ইসলাম আজ মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী ওই ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ইটভাটা মালিক মো. ইউসুফ মুন্সিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের আওতায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
একইসঙ্গে সেখানে থাকা ইটভাটার কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত