তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম

রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরে চলত অবৈধ সিগারেট কারখানা

রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরে চলত অবৈধ সিগারেট কারখানা
পাঠক সংখ্যা
638

বগুড়া জেলা সংবাদদাতাঃ

বগুড়ার শিবগঞ্জে রাজস্ব কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে পরিচালিত একটি অবৈধ সিগারেট কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সেনাবাহিনীর অভিযানে ভুয়া ওই প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী জব্দ করা হয়।

এ সময় নামবিহীন ওই ভুয়া সিগারেট কারখানায় কর্মরত চারজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ অভিযানে নেতৃত্ব দেন।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার খয়ারপুকুরে নামবিহীন অবৈধ এক সিগারেট কারখানায় অভিযান করে সেনাবাহিনী। রাতভর চলা অভিযানে জব্দ করা হয় ১৫ লাখ টাকা মূল্যর নকল ব্যান্ড রোল, ১০ লাখ টাকা মূল্যর বিভিন্ন ব্রান্ডের সিগারেটের ভুয়া মোড়ক, অনুমোদনহীন সিগারেটের ১৪টি ব্রান্ডের মোড়ক, কাঠের গুড়া মেশানো ১০ মণ তামাক ও ১০ কোটি টাকা মূল্যর সিগারেট উৎপাদনের সরঞ্জাম। এ সময় কারখানার মালিক শাহীনুর রহমান পালিয়ে গেলেও আটক করা হয় দুই নারীসহ ৫ কর্মচারীকে। পরে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান তারা ৷

আটক কর্মচারীদের দাবি, রাজস্ব কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধ কারখানায় সিগারেট উৎপাদন হতো ৷কর্মচারীদের অভিযোগের সত্যতাও মেলে। নামবিহীন ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রার স্টক খাতায় দেখা যায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোর্শেদা আলমের স্বাক্ষর ৷

অবৈধ প্রতিষ্ঠানটিকে কিভাবে বৈধতা দেয়া হলো জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার সেন। তিনি বলেন একটি প্রতিষ্ঠানের অনুমোদন চেয়েছিল ৷এজন্য এখানে কার্যক্রম চালানো হতো। অবৈধ মোড়ক সম্পর্কে কিছুই জানি না।বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, অভিযান শেষে নামবিহীন অবৈধ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে৷ এ ঘটনায় রাজস্ব কর্মকর্তারা জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুরে হাম- রুবেলা টিকা প্রদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেশবপুরে হাম- রুবেলা টিকা প্রদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রুস্তম ফারাজী, কেশবপুরঃ যশোরের কেশবপুর উপজেলায় আগামী ২০ তারিখ থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি উপলক্ষে গত বৃহস্পতিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রস্তুতি সভা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেকসোনা খাতুন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মো: রেহনেওয়াজ। এবং আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ ফিরোজ রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজকর্মী, মসজিদের ইমাম ও ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষকরা। আলোচিত এই সভায় সকলকে উদ্দেশ্য করে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু এই টিকার আওতায় আসবে। প্রতিটি ওয়ার্ডে এবং স্থানীয় স্বাস্থ্য

আরও পড়ুন
language Change