তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ

‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। বুধবার (১৪জানুয়ারি) দুপুরে যৌথ বৈঠকে বসবেন ১১দলের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ ১১দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকেই কোন দল কতো আসনে সমঝোতা করছেন সেটির চূড়ান্ত জানানো হবে।

১১দলের মধ্যে অন্তত ৪টি দলের শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকা পোস্টকে বলেন, আজ (মঙ্গলবার) বৈঠক হয়েছে। তারাও বসছে, আমরাও বসছি। মোটামুটি সব কিছু ইতিবাচক। আগামীকাল সকালেই আমরা সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়ে দেবো।

তিনি বলেন, যৌথ সংবাদ সম্মেলন হবে। তার আগে ১১দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন। এরপর চূড়ান্ত ঘোষণা।

আসন সমঝোতায় কোন দল কতো আসন পাচ্ছেন সে ব্যাপারে সংবাদ সম্মেলনেই খোলাসা করা হবে বলে জানান তিনি। আসন সমঝোতার জোটে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকছে কিনা জানতে চাইলে ডা. তাহের বলেন, এখন পর্যন্ত ইতিবাচক। এটুকুই আপাতত বলছি। কালই জানতে পারবেন।

তবে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, এখনো কেউ যোগাযোগ করেনি৷ কথাবার্তা হচ্ছে। শুনেছি কালই সব চূড়ান্ত হচ্ছে। কাল হয়তো আমরা একসঙ্গে সবাই বসতেছি।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে আগামীকাল ১৪জানুয়ারি ২০২৬, বুধবার বিকেল ৪:৩০, ইনশাআল্লাহ।’

একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক শেষ হয়নি। তাই এই বৈঠকে অংশ নেওয়া কোনো নেতার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। কেউ মুঠোফোনের কল রিসিভ করেননি।

রাতে ক্ষুদে বার্তায় দলীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ জানান, বৈঠকে আছি। তবে দলটির যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, আসন সমঝোতা নিয়ে রাতে একটি মিটিং চলছে। এ ছাড়া, রাতে আরও একটি চূড়ান্ত বৈঠক রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকালই হয়তো চূড়ান্ত ঘোষণা আসবে। সংবাদ সম্মেলন কখন হবে, সেটিও আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

যোগাযোগ করা হলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা পোস্টকে বলেন, আসন সমঝোতা হচ্ছে। যেটি নিয়ে দ্বিধা ছিল সেটি ছুটছে। কাল যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেই সংবাদ সম্মেলন থেকেই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে।

তিনি বলেন, সব দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কথাবার্তা চলছে। কাল বুধবার ১১দলের শীর্ষ নেতৃবৃন্দ আগে বৈঠক করবেন। সেখানে চূড়ান্ত করার পর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা কালই গণমাধ্যমকে সব জানিয়ে দেবো।

এর আগে, সোমবার (১২জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জামায়াত আমির এ কথা বলেন।

নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। ২১জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার-প্রচারণা শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি। জানতে চাইলে জামায়াত আমির বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু

জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু

নিজস্ব প্রতিবেদকঃ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ায় ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেনম প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি ক্ষমা চান। এবি পার্টি জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে স্বীকার করে মঞ্জু বলেন, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনী রাজনীতির উত্তাপে আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তে আপনাদের অনেকেই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের কাছে তার ক্ষমা গ্রহণ করেছেন কি না, জানতে চাইলে সমস্বরে ‘না’ ধ্বনি ওঠে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, যখন কেউ ক্ষমা চায়, তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না করা

আরও পড়ুন
language Change