তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ

গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে তীব্র গ্যাস সংকট চলছেই। এর মধ্যেই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তিতাস গ্যাসের বিতরণ লাইনের দুর্ঘটনা। লিকেজের কারণে গতকাল রাজধানীর উত্তরার গ্যাসের মূল বিতরণ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে ঢাকার বিতরণ ব্যবস্থায় এটি তৃতীয় দুর্ঘটনা।

এদিকে চলমান এলপিজি সংকট এখনও কমেনি। কোনো কোনো এলাকায় তা বেড়েছে। ১২কেজির ১,৩০৬ টাকার সিলিন্ডার কোথাও কোথাও তিন হাজার টাকায় কিনতে হচ্ছে। সবচেয়ে দুর্ভোগ হলো বেশি দাম দিয়েও এলপিজি সিলন্ডার মিলছে না। এ বাস্তবতায় রাজধানীর হাজারো ঘরে কার্যত চুলা জ্বলছে না। বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা কিনতেও ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতাদের। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় এটিও বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।

মিরপুর ১০এর বাসিন্দা পরশ আহমেদ জানান, ১০দিন ধরে তাদের বাসায় গ্যাস নেই। হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। ঢাকার বছিলার বাসিন্দা দেলওয়ার হোসেন জানান, তিন দিন আগে সিলিন্ডারের গ্যাস শেষ হয়েছে। এরপর এলাকা থেকে শুরু করে মোহাম্মদপুর এলাকা ঘুরে একটিও সিলিন্ডার জোগাড় করতে পারেননি। বাধ্য হয়ে রাতে (মঙ্গলবার) একটি ইনডাকশন কুকার কিনেছেন। কিন্তু সেটিও কয়েক দোকান ঘুরে বেশি দামে কিনতে হয়েছে।

বারবার দুর্ঘটনায় বিপর্যস্ত বিতরণ ব্যবস্থা

জানা গেছে, উত্তরা টঙ্গী ব্রিজের কাছে এক শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। গতকাল রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, লিকেজের কারণে উত্তরার ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করা হয়েছে। ফলে উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

তিতাসের তথ্য অনুযায়ী, এই ভাল্‌ভ পাইপলাইনে গ্যাসের প্রবাহ কমানো বা বাড়ানোর কাজে ব্যবহৃত হয়। বিতরণ লাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন ভাল্‌ভ স্থাপন থাকে। একটি ভাল্‌ভ বিকল হলে পুরো এলাকার সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

কিন্তু বাস্তবতা হলো এই ‘সাময়িক’ সমস্যাই এখন নগরবাসীর জন্য নিয়মিত ভোগান্তিতে পরিণত হয়েছে। গত এক মাস ধরে ঢাকাজুড়ে পাইপলাইনের গ্যাসে ভয়াবহ স্বল্পচাপ চলছে। দিনের বেশির ভাগ সময়ই চুলায় আগুন জ্বলে না। এর মধ্যে ধারাবাহিক দুর্ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এর আগে ৪জানুয়ারি তুরাগ নদীর নিচে গ্যাস পাইপলাইনে ছিদ্র দেখা দিলে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হয়। এর প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। এরপর ১০জানুয়ারি গণভবনের সামনে একটি ভাল্‌ভ বিস্ফোরণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই দিন রাতে নতুন ভাল্‌ভ বসিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও গ্রাহকদের ভোগান্তি ছিল চরমে।

বিশেষজ্ঞদের মতে, একের পর এক দুর্ঘটনা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনা মিলিয়ে ঢাকার গ্যাস বিতরণ ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। সংকট উত্তরণে শুধু মেরামত নয়, পুরো বিতরণ নেটওয়ার্কের টেকসই সংস্কার এখন সময়ের দাবি।

জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেন, তিতাসের বিতরণ ব্যবস্থা জীর্ণ। এর মধ্যেই চুরি বেড়ে গেছে। তাই প্রায়শই দুর্ঘটনা ঘটছে। গ্রাহকদের চাহিদামতো গ্যাস সরবরাহের চেষ্টা চলছে বলে জানান তিনি।

দীর্ঘায়িত হচ্ছে এলপিজি ভোগান্তি

মাসখানেক ধরে চলা এলপিজির সংকট এক সপ্তাহেই কেটে যাবে বলে গত সপ্তাহে যে আশার বাণী শুনিয়েছিল ব্যবসায়ী ও সরকার। তা বাস্তবে ঘটেনি। বরং এলাকা ভেদে সিলিন্ডারের দাম আরও বাড়তির দিকে। সহসা এ নৈরাজ্য কমবে না বলে

জানিয়েছেন একজন এলপিজি ব্যবসায়ী। তাঁর মতে ফেব্রুয়ারিতে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আর চলতি মাসে একটি জাহাজ এলপি গ্যাসের উপাদান নিয়ে দেশে আসার কথা। সেটি এলে ভোগান্তি খানিকটা কমতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জলবায়ু পরিবর্তনে দীর্ঘমেয়াদি ঝুঁকির তালিকায় বাংলাদেশ

শিমুল হাসান রাফি: জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দুর্যোগ, বিপর্যয় আর অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। গত দুই দশকে বিশ্বের জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদি ঝুঁকির তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে সপ্তম। তবে আর্থিক ক্ষতির দিক থেকে দেশের অবস্থান আরও করুণÑ পঞ্চম। এই তথ্য উঠে এসেছে জার্মানভিত্তিক গবেষণা সংস্থা ‘জার্মানওয়াচ’ কর্তৃক প্রকাশিত বৈশ্বিক জলবায়ু ঝুঁকিসূচক ২০২১ প্রতিবেদন থেকে। ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে বিশ্বের ১৮০টি দেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর ফলে সৃষ্ট ক্ষয় ক্ষতির হিসাব নিয়ে এই প্রতিবেদন প্রণয়ন করা হয়। বাংলাদেশ সম্পর্কে বলা হয়, এই ২০ বছরে দেশটি অন্তত ১৮৫টি বড় ধরনের জলবায়ু বিপর্যয়ের মুখে পড়েছে। এর মধ্যে ছিলো তীব্র ঘূর্ণিঝড়, দীর্ঘস্থায়ী বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস, খরা প্রভৃতি। এসব দুর্যোগে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ হাজার ৪৫০ জন মানুষ এবং অর্থনৈতিক

আরও পড়ুন
language Change