তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ

গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গণভোটের প্রচার ও ভোটার সচেতনতা কার্যক্রমে দায়িত্ব পালন করায় তালতলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছারকে শোকজ করার ঘটনায় বরগুনার তালতলী ও আমতলী উপজেলায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি প্রশাসনের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও দ্বৈতনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ।

জানা গেছে, ১১ জানুয়ারি ২০২৬ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত উঠান বৈঠক ও জনসচেতনতামূলক সভা আয়োজনের সুস্পষ্ট নির্দেশনা দেন।

ওই নির্দেশনার আলোকে ১২ জানুয়ারি দুপুরে বরগুনার আমতলী উপজেলায় সমাজসেবা অফিসের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় সমাজসেবা বিভাগের শতাধিক সুবিধাভোগী অংশ নেন।

অভিযোগ রয়েছে, বিভাগীয় নির্দেশ বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের সেই দিনই মোঃ মানজুরুল হক কাওছারকে তালতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুপস্থিত দেখিয়ে বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম শোকজ নোটিশ প্রদান করেন। স্থানীয়দের মতে, এটি দায়িত্ব পালনের জন্য শাস্তি দেওয়ার শামিল।

ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে একটি দাপ্তরিক প্রমাণ। ১২ জানুয়ারি দুপুর ১টা ১৪ মিনিটে বরগুনা জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ‘ডি.এস.এস বরগুনা এ টু জেট’ গ্রুপে গণভোট কার্যক্রম সংক্রান্ত তথ্য পোস্ট আকারে শেয়ার করা হয়। অর্থাৎ প্রশাসনের নিজস্ব প্ল্যাটফর্মেই দায়িত্ব পালনের বিষয়টি দৃশ্যমান থাকার পরও শোকজ জারি করা হয়েছে।

এতে ক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্ন বিভাগীয় কমিশনারের নির্দেশে, ইউএনওর উপস্থিতিতে এবং অফিসিয়াল গ্রুপে প্রচারিত কর্মসূচি যদি ‘অফিস ফাঁকি’ হিসেবে বিবেচিত হয়, তাহলে সরকারি দায়িত্বের সুনির্দিষ্ট সংজ্ঞা কী?

এ বিষয়ে বরগুনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, সরকার গণভোট করতে বলছে এর মানে এই না যে ওই দিন সে অফিস করবে না। কর্তৃপক্ষ এমন কোনো নির্দেশ দেয়নি। সপ্তাহে একদিন অফিসে যাওয়ার কথা থাকলেও সেই দিন গণভোট করতে হবে এভাবে সরকার চাপ দেয়নি। এটা এক ধরনের দুষ্টামি।

উপপরিচালকের এই বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের পাল্টা প্রশ্ন যে কর্মসূচি বিভাগীয় কমিশনারের নির্দেশে, ইউএনওর উপস্থিতিতে এবং জেলা অফিসের গ্রুপে শেয়ার হয়েছে, সেটি কীভাবে ‘দুষ্টামি’ হতে পারে।

স্থানীয়দের আরও অভিযোগ, একজন কর্মকর্তাকে একই সঙ্গে আমতলী উপজেলায় মূল দায়িত্ব এবং তালতলী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব দিয়ে বাস্তবসম্মত সময় সমন্বয় না করেই শোকজ জারি করা হয়েছে। এতে একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ১২ জানুয়ারি গণভোট সম্পর্কে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় আমি নিজেও উপস্থিত ছিলাম। এরপরও সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছারকে কীভাবে শোকজ করা হলো, তা আমার বোধগম্য নয়। জেনে–শুনে দাপ্তরিক বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।

ক্ষুব্ধ এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে শোকজ আদেশ প্রত্যাহার করে বিভাগীয় নির্দেশ বাস্তবায়নে বাধা দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং তালতলী উপজেলায় দ্রুত একজন স্থায়ী সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে হবে।

এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রীয় কর্মসূচির দায় নিয়ে মাঠে কাজ করা কর্মকর্তাদের যদি এভাবে হেয় করা হয়, তাহলে প্রশাসনিক কার্যক্রমে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়দের মতে, এটি শুধুমাত্র একজন কর্মকর্তাকে শোকজ করার ঘটনা নয়; বরং প্রশাসনের ভেতরের সমন্বয়হীনতা, দ্বৈতনীতি ও দায় এড়ানোর একটি বাস্তব চিত্র, যা এখন জনআলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। রাষ্ট্রের নির্দেশ পালন করাই যদি অপরাধ হয়, তাহলে দায়িত্বশীল কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন কীভাবে—এ প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

মো: রফিকুল ইসলামঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মরক্কোর উদ্দেশে আজ রোববার (২৩ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেছেন। ইন্টারপোলের সদস্যভুক্ত বিশ্বের ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী এ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হবে। আইজিপি সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং ইনফরমেশন শেয়ারিং (তথ্য আদান–প্রদান), যৌথ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে মতবিনিময় করবেন। ইন্টারপোলের সাধারণ অধিবেশন বৈশ্বিক পরিসরে পুলিশি সহযোগিতার সর্ববৃহৎ আয়োজন। সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার, অর্গানাইজড ক্রাইম (সংঘবদ্ধ অপরাধ), ট্রান্সন্যাশনাল ক্রাইম (সীমান্তপারের অপরাধ), পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সমন্বয়সহ গুরুত্বপূর্ণ নানা

আরও পড়ুন
language Change