তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায়

নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর অধুরে কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে নিখোঁজ ছাত্রী ও তার মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষিকা মীম আক্তার (২৪) ও তার ছোট বোন নুরজাহান ওরফে নুসরাতকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগে পাঁচতলা ভবনের দ্বিতীয়তলার একটি ফ্ল্যাট থেকে শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমানের (৩২) লাশ উদ্ধার করা হয়।

তিন রুমের ওই ফ্ল্যাটে শিক্ষিকা তার পরিবার নিয়ে বসবাস করেন। গত ২৫ ডিসেম্বর বিকালে ওই বাসায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় নবম শ্রেণির ফাতেমা। পরে তার সন্ধানে সেখানে যান মা রোকেয়া। এরপর দুজনই নিখোঁজ হন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল আলম জানান, ওইদিনই ২৫ ডিসেম্বর প্রথমে মেয়েকে, তারপর মাকে হত্যা করে শিক্ষিকা ও তার বোন নুসরাত। এরপর ফ্ল্যাটের একটি রুমের খাটের নিচে মায়ের লাশ এবং বাথরুমের ফল্স ছাদে মেয়ের লাশ লুকিয়ে রাখে। লাশ উদ্ধারের আগ পর্যন্ত ২২ দিন ধরে তারা ওই ফ্ল্যাটে স্বাভাবিক জীবনযাপন করে। তবে শিক্ষিকার স্বামী জানতেন না যে ঘরের ভেতর লাশ রয়েছে। এই অবস্থায় ৬ জানুয়ারি শিক্ষিকার ৩ বছরের ছেলের জন্মদিন পালন করতে সপরিবারে তারা ফরিদপুরের ভাঙ্গায় যান নানাবাড়িতে। ১০ জানুয়ারি তারা আবার কেরানীগঞ্জে ফিরে আসেন।

শিক্ষিকার স্বামী রঙের ডিলারের ব্যবসা করেন। তিনি ঘরে গন্ধের বিষয়ে জানতে চাইলে স্ত্রী বলতেন, বাইরে কুকুর মারা গেছে, সেখান থেকে গন্ধ আসছে। একপর্যায়ে গন্ধে বিরক্ত হয়ে স্বামী বৃহস্পতিবার ঘর তল্লাশি করতে থাকেন। ফ্ল্যাটটিতে ৩টি রুম রয়েছে। একটি রুমের খাটের নিচে তিনি লাশ দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। এরপর বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জানা যায়, এইচএসসি পাশ ওই শিক্ষিকা কোনো প্রাতিষ্ঠানিক চাকরি করতেন না। বাসায় প্রাইভেট পড়াতেন।

ওসি আরও জানান, শিক্ষিকার প্রতিবেশী ছিলেন ভিকটিম রোকেয়া। তারা পূর্বপরিচিত। শিক্ষিকা একটি এনজিও থেকে দেড় লাখ টাকা কিস্তি তুলেছিলেন। এই ঋণের জামিনদার (গ্রান্টার) ছিলেন রোকেয়া। কিন্তু সময়মতো কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হন শিক্ষিকা। এনজিও কিস্তির টাকা না পেয়ে জামিনদার রোকেয়ার ওপর চাপ সৃষ্টি করে। এ নিয়ে রোকেয়া ও শিক্ষিকার মধ্যে চরম ঝগড়াঝাঁটি ও বাদানুবাদ হয়। বোনকে গালিগালাজ ও অপমান করায় রোকেয়ার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয় নুসরাত। ঘটনার দিন বিকাল সোয়া ৫টার দিকে ফাতেমা প্রাইভেট পড়তে এলে নুসরাতের সঙ্গে ফাতেমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুসরাত ফাতেমার গলা চেপে ধরে তাকে হত্যা করে। ফাতেমা ছিল হ্যাংলা-পাতলা গড়নের। ফলে নুসরাতের পক্ষে ফাতেমাকে কাবু করা সহজ হয়। ফাতেমাকে হত্যার পর শিক্ষিকার বুদ্ধিতে ফাতেমার জামা খুলে সেগুলো নুসরাত পরে বাসা থেকে বেরিয়ে যায়। বাড়িতে দুটো সিসিটিভি ক্যামেরা রয়েছে। এভাবে তারা সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়েছে। এ কারণে ফাতেমা নিখোঁজের পর সিসিটিভিতে দেখা যায়, পড়া শেষে সে ওই বাসা থেকে বেরিয়ে গেছে।

ওসি জানান, এর দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোকেয়াকে শিক্ষিকা ফোন করেন। তার মেয়ে ফাতেমা অসুস্থ হয়ে পড়েছে বলে জানান এবং তাকে নিয়ে যেতে বলেন। ফোন পেয়ে রোকেয়া শিক্ষিকার ফ্ল্যাটে ঢুকলে তাকে পেছন থেকে গলায় ওড়না প্যাঁচিয়ে ধরে নুসরাত। এ সময় শিক্ষিকা মীম তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এরপর দুই বোন মিলে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে রোকেয়াকে হত্যা করেন। পরে ফাতেমার লাশ বাথরুমের ফল্স ছাদে এবং রোকেয়ার লাশ খাটের নিচে লুকিয়ে রাখেন।

এদিকে এ ঘটনার তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। মা-মেয়ে নিখোঁজের পর ২৭ ডিসেম্বর স্ত্রী ও মেয়ের সন্ধানে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়রি করেন রোকেয়ার স্বামী শাহীন আহমেদ। এতেও কোনো কাজ না হওয়ায় ৬ জানুয়ারি তিনি অপহরণ মামলা করেন। মামলায় তিনি পুরো ঘটনা উল্লেখ করলেও পুলিশ লাশ উদ্ধারের আগ পর্যন্ত ওই শিক্ষিকার ফ্ল্যাট তল্লাশি করেনি।

শাহীন আহমেদ আইনজীবীর সহকারী মুহুরি। তিনি বলেন, আমি বারবার বলার পরও তারা ওই ফ্ল্যাট তল্লাশি করেনি। এমনকি সিসিটিভি ফুটেজ ও মোবাইল কললিস্ট বিশ্লেষণ করেনি। তিনি ঘাতকদের সর্বোচ্চ সাজা দাবি করেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার দুজনই হত্যার বিষয়টি স্বীকার করেছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। আসামি নুসরাতের বয়স ১৫ বছর। নাবালিকা। তাকে গাজীপুরের কোনাবাড়ীতে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পে-স্কেলের দাবিতে আন্দোলনরতদের নতুন সংগঠন

পে-স্কেলের দাবিতে আন্দোলনরতদের নতুন সংগঠন

ডেস্ক রিপোর্টঃ পে-স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির নাম দেওয়া হয়েছে  ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’।শুক্রবার ৩০ জানুয়ারি)সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মো. আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামসহ ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে একটি বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মতামত এবং বিভিন্ন জেলার সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হলো-বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ

আরও পড়ুন
language Change